বৃহস্পতিবার, জুন ২৫

পানছড়িতে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিত করণ ও কর্মপরিকল্পনা সভা

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিত করণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, এই ক্যাম্পেইন শুধু স্বাস্থ্য বিভাগের কাজ নয়, এটা সামাজিক আন্দোলন। ২৮ জুনের দিন আমাদের একটাই লক্ষ্য, একটিও শিশু যেন ভিটামিন এ খাওয়া থেকে বাদ না পড়ে। সবার সহযোগিতা পেলে আমরা লক্ষ্যমাত্রা ১০০% অর্জন করবো।

অন্যান্যদের মধ্যে, পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফেরদৌস ওয়াহিদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সাদ, উপজেলা মডেল মসজিদের ইমাম মোঃ সাব্বির মাহমুদ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *