Thursday, September 3

স্বাস্থ্য

বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদে ফাটল, খসে পড়ছে পলেস্তারা
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদে ফাটল, খসে পড়ছে পলেস্তারা

|| রবিউল আউয়াল | বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ||নির্ধারিত আয়ুষ্কাল শেষ হয়েছে এক বছর আগে। ভবনের ছাদে দেখা দিয়েছে ফাটল, বিভিন্ন স্থান থেকে খসে পড়ছে পলেস্তারা, বেরিয়ে এসেছে রড। কোথাও কোথাও ভবনের অবকাঠামোগত অবস্থাও নাজুক। এমন ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে নওগাঁর বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা। ফলে প্রতিদিন চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের থাকতে হচ্ছে চরম আতঙ্কের মধ্যে।৫০ শয্যাবিশিষ্ট বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্তমান ভবনটি নির্মাণ করা হয় ১৯৭৫ সালে। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ভবনটির নির্ধারিত আয়ুষ্কাল ছিল ৫০ বছর। সে হিসাবে ২০২৫ সালেই ভবনটির আয়ুষ্কাল শেষ হয়ে গেছে। এরপরও বিকল্প ব্যবস্থা না থাকায় পুরোনো এই ভবনেই চালিয়ে যেতে হচ্ছে চিকিৎসা কার্যক্রম।সম্প্রতি সরেজমিনে হাসপাতাল ভবনে গিয়ে দেখা যায়, ভবনের ছাদসহ বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। কয়েকটি অংশের পলেস্তারা খসে প...
শিশুদের মেধা বিকাশে দুধ-ডিম খাওয়ানোর আহ্বান মানিকগঞ্জ জেলা প্রশাসকের
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

শিশুদের মেধা বিকাশে দুধ-ডিম খাওয়ানোর আহ্বান মানিকগঞ্জ জেলা প্রশাসকের

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা বলেন, "বাচ্চার মেধা বিকাশের জন্য নিয়মিত দুধ ও ডিম খাওয়ান। চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও পারিবারিক পুষ্টি নিশ্চিত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে প্রোটিনসমৃদ্ধ খাবার যেমন দুধ ও ডিমের কোনো বিকল্প নেই।"রবিবার (২ আগস্ট) সকাল ১১টায় মানিকগঞ্জের সাটুরিয়ায় খামারিদের মাঝে প্রাণী ও গো-খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ৩ হাজার ৭ শত সুবিধাভোগী খামারির মাঝে প্রাণী ও গো-খাদ্য বিতরণ করা হয়। 'মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প'-এর ...
সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর মৃত্যুবার্ষিকীতে মুন্নু মেডিকেলে আইসিইউ উদ্বোধন
জাতীয়, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর মৃত্যুবার্ষিকীতে মুন্নু মেডিকেলে আইসিইউ উদ্বোধন

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||সাবেক মন্ত্রী, বিশিষ্ট শিল্পপতি ও মুন্নু গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে চার শয্যাবিশিষ্ট আধুনিক আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) সেবার উদ্বোধন করা হয়েছে।শনিবার (১ আগস্ট) সকালে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সেবার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, এমপি। প্রাথমিকভাবে চারটি শয্যা নিয়ে যাত্রা শুরু করলেও পরবর্তীতে এ সেবা আরও সম্প্রসারণ করা হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, "আমার বাবা হারুনার রশিদ খান মুন্নু ছিলেন দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও মানবকল্যাণে নিবেদিতপ্রাণ একজন দূরদর্শী উদ্যোক্তা। তাঁর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলো আজও ...
রায়পুরায় ইয়াবাসহ সরকারি হাসপাতালের ডাক্তার গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

রায়পুরায় ইয়াবাসহ সরকারি হাসপাতালের ডাক্তার গ্রেপ্তার

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী সংবাদদাতা ||নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজিবকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।বিষয়টি শুক্রবার রাত ১০টায় সাংবাদিকদের নিশ্চিত করেছেন রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ডা. রাজিবের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার করে থানায় নেওয়া হয়।এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। স্থানীয় সূত্রের দাবি, ডা. রাজিব দীর্ঘদিন ধরেই মাদকের সঙ্গে জড়িত ছিলেন। তার মাদকাসক্তি থেকে ফিরিয়ে আনতে স্ত্রী ডা. উম্মে হানি একাধিকবার তাকে মাদকাসক্তদের পুনর্বাসন কেন্দ্র (রিহ্যাব)-এ পাঠানোর উদ্যোগ নেন।তবে বিভিন্ন চেষ্টা সত্...
ব্লাড ক্যান্সারে থমকে যাচ্ছে ৯ বছরের সুমাইয়ার জীবন: সাহায্যের আকুল মিনতি
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

ব্লাড ক্যান্সারে থমকে যাচ্ছে ৯ বছরের সুমাইয়ার জীবন: সাহায্যের আকুল মিনতি

|| বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার রাজ্জাকপুর গ্রামের আনোয়ার হোসেন ও লুৎফা বেগম দম্পতির ছোট কন্যাসন্তান সুমাইয়া (৯)। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর এই শিশু শিক্ষার্থী বর্তমানে মরণব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন ও মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে লড়ছে। সে বর্তমানে রাজধানী ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু রক্তরোগ ও ক্যান্সার বিভাগে চিকিৎসাধীন।হাসপাতাল সূত্রের খবর ও রিপোর্ট অনুযায়ী, সুমাইয়া ‘অ্যাকিউট মায়েলয়েড লিউকেমিয়া’ নামক জটিল রক্তের ক্যান্সারে আক্রান্ত। পাশাপাশি তার ডান চোখে গুরুতর রক্তক্ষরণ ও সংক্রমণজনিত সমস্যা দেখা দিয়েছে। বর্তমানে শিশু অনকোলজি বিভাগের অধ্যাপক ডাক্তার এ.টি.এম আতিকুর রহমানের তত্ত্বাবধানে তার চিকিৎসা ও প্রথম ধাপের কিমোথেরাপি কার্যক্রম চলছে।চিকিৎসকরা জানিয়েছেন, সুমাইয়ার শরীরে রক্তের ল...
অনিয়মের সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জের শিশু হাসপাতালে অভিযান, মুচলেকা দিয়ে সময় ভিক্ষা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

অনিয়মের সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জের শিশু হাসপাতালে অভিযান, মুচলেকা দিয়ে সময় ভিক্ষা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের স্বাস্থ্যখাতে চরম নৈরাজ্য, শয্যা জালিয়াতি, সরকারের রাজস্ব ফাঁকি, শিশু হাসপাতালে চিকিৎসার নামে রমরমা বাণিজ্য ও আয়নাবাজি শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর নড়েচড়ে বসেছে জেলার স্বাস্থ্য বিভাগ।বুধবার (২২ জুলাই) দুপুরে সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌসীর নেতৃত্বে মানিকগঞ্জের শিশু অ্যান্ড জেনারেল হাসপাতাল (জয়রা রোডের শিশু হাসপাতাল নামে পরিচিত), মডার্ন ডায়াগনস্টিক সেন্টার এবং আল-রাফি মেডিকেল সেন্টারে অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর লাইসেন্স, অনুমোদিত শয্যা সংখ্যা, চিকিৎসক ও জনবলের উপস্থিতি, রোগী ভর্তি, চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয় এবং বিভিন্ন অনিয়মের বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।এসময়, মানিকগঞ্জের শিশু অ্যা...
ভারতে প্রথম ডেঙ্গু ভ্যাকসিনের অনুমোদন, মিলবে ২০২৭ সালে
আন্তর্জাতিক, সর্বশেষ, স্বাস্থ্য

ভারতে প্রথম ডেঙ্গু ভ্যাকসিনের অনুমোদন, মিলবে ২০২৭ সালে

|| আন্তর্জাতিক ডেস্ক ||ভারতে আনুষ্ঠানিকভাবে প্রথম ডেঙ্গু প্রতিষেধক টিকা ‘কিউডেঙ্গা’ (Qdenga)-র বাজারজাতকরণের অনুমোদন দেওয়া হয়েছে। জাপানি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘তাকেদা’ (Takeda)-র তৈরি এই টেট্রাভেলেন্ট লাইভ-অ্যাটেনুয়েটেড ভ্যাকসিনটিকে সম্প্রতি ছাড়পত্র দিয়েছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিসিআই)।প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৭ সালের প্রথমার্ধেই দেশের বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর মাধ্যমে এই প্রতিষেধকটি বাজারে সহজলভ্য করা সম্ভব হবে।অনুমোদন অনুযায়ী, ৪ থেকে ৬০ বছর বয়সী যেকোনো ব্যক্তি—তিনি পূর্বে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে থাকুন বা না থাকুন—এই টিকা গ্রহণ করতে পারবেন। 'কিউডেঙ্গা' মূলত ডেঙ্গু ভাইরাসের চারটি প্রধান ধরন বা সেরোটাইপের বিরুদ্ধে সুরক্ষাকবচ হিসেবে কাজ করে। মোট দুই ডোজের এই টিকাটি তিন মাসের ব্যবধানে চামড়ার নিচে ইনজেকশন হিসেবে প্রয়োগ করতে হয়।বিশ্বজুড়ে বিস...
মানিকগঞ্জে দুরারোগ্য রোগীদের মাঝে চেক বিতরণ করলেন বিমানমন্ত্রী
জাতীয়, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

মানিকগঞ্জে দুরারোগ্য রোগীদের মাঝে চেক বিতরণ করলেন বিমানমন্ত্রী

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে অসহায় ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের মাঝে এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। শনিবার (১৯ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এই কর্মসূচি সম্পন্ন হয়।অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের আওতায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়া ও প্যারালাইসিসে আক্রান্ত ১৫ জন রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ৭ লাখ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।প্রধান অতিথির বক্তব্যে বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, অসহায় ও দুস্থ রোগীদের চিকিৎসা সহায়তায় সরকার সর্বদা আন্তরিক। এ সময় তিনি সমাজের বিত্তবানদেরও মানবিক দায়িত্ববোধ থেকে অসহায় মান...
বেসরকারি ডায়াগনস্টিক ও মেডিকেল সেন্টারের উত্থান এবং আমাদের স্বাস্থ্যসেবা
অভিমত, সর্বশেষ, স্বাস্থ্য

বেসরকারি ডায়াগনস্টিক ও মেডিকেল সেন্টারের উত্থান এবং আমাদের স্বাস্থ্যসেবা

প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকীবর্তমানে কেবল বিভাগীয় শহরই নয়, জেলা এবং উপজেলা পর্যায়েও আলিশান নিজস্ব ভবনে কিংবা ভাড়া বাসায় ব্যাঙের ছাতার মতো শত শত ডায়াগনস্টিক ও মেডিকেল সেন্টার গড়ে উঠেছে। হাতেগোনা দু-চারটি প্রতিষ্ঠান ছাড়া এদের অধিকাংশেরই নিজস্ব কোনো স্থায়ী চিকিৎসক নেই। প্রকৃতপক্ষে, সরকারি হাসপাতালের চিকিৎসকদের ওপর ভর করেই এসব বেসরকারি প্রতিষ্ঠান টিকে রয়েছে। সরকারি হাসপাতালগুলোতে যথাযথ নজরদারি এবং চিকিৎসকদের নির্ধারিত সময় পর্যন্ত কর্মস্থলে অবস্থান নিশ্চিতকরণে কর্তৃপক্ষের সঠিক তদারকি না থাকায় এই সুযোগটি তৈরি হচ্ছে। ফলে অধিকাংশ চিকিৎসকই এসব প্রাইভেট মেডিকেল সেন্টারে বিশেষজ্ঞ হিসেবে দেদারসে প্র্যাকটিস করে যাচ্ছেন।সরকারি চাকরিজীবী হিসেবে চিকিৎসকদের বিধি মোতাবেক ২৪ ঘণ্টাই অন-ডিউটিতে থাকার কথা। কোনো আর্থিক লাভজনক প্রতিষ্ঠানে একই সাথে অন্য কোনো চাকরি করার সুযোগ তাদের নেই। ...
রংপুরে দুরারোগ্য ১০০ রোগীকে ৫০ লাখ টাকার সরকারি অনুদান বিতরণ
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

রংপুরে দুরারোগ্য ১০০ রোগীকে ৫০ লাখ টাকার সরকারি অনুদান বিতরণ

|| রংপুর প্রতিনিধি ||সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় রংপুরে ক্যান্সার, কিডনি ও লিভার সিরোসিসসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ১০০ জন অসচ্ছল রোগীর মাঝে ৫০ লাখ টাকার সরকারি আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরের এই মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বাছাইকৃত প্রত্যেক রোগীকে এককালীন ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।সোমবার (১৩ জুলাই) রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগী ও তাদের স্বজনদের হাতে এই অনুদানের চেক তুলে দেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন।রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায়। এ সম...