মঙ্গলবার, মে ১৯

সেবার প্রত্যয়ে তাড়াইলে ‘মেডিনোভা’ ও ‘শরিফ এন্ড সোহাগ মেডিসিন কর্নার’-এর ঈদ শুভেচ্ছা

|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||

ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইল ও আশেপাশের সর্বস্তরের সর্বসাধারণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে স্থানীয় স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠান ‘শরিফ এন্ড সোহাগ মেডিসিন কর্নার’ এবং ‘দি মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার’। ঈদকে কেন্দ্র করে তাড়াইল হাসপাতাল গেট সংলগ্ন এ প্রতিষ্ঠানের পক্ষ থেকে এক বিশেষ শুভেচ্ছা বার্তা দেওয়া হয়েছে।

শুভেচ্ছা বার্তায় প্রতিষ্ঠানের প্রোপ্রাইটর মোঃ তরিকুল ইসলাম সোহাগ বলেন, “ত্যাগ ও কুরবানির এই মহান দিনে মহান আল্লাহর রহমত ও বরকত সবার জীবনে বর্ষিত হোক। তাড়াইলসহ সর্বস্তরের মানুষের সুস্বাস্থ্য, রোগ নির্ণয় ও জরুরি চিকিৎসায় বিশ্বস্ততা বজায় রাখতে আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব।”

শুভেচ্ছা বার্তায় তিনি আরও উল্লেখ করেন, পবিত্র ঈদুল আজহা সবার জীবনে সুখ, সমৃদ্ধি, শান্তি ও সুস্বাস্থ্য বয়ে আনুক। সেই সাথে আনন্দঘন ও নিরাপদ পরিবেশে যেন সবাই ঈদের খুশি উদযাপন করতে পারেন, এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *