দীর্ঘদিন পর জুটি বাঁধলেন আফজাল-মৌ
|| বিনোদন প্রতিবেদক ||দীর্ঘদিন পর জুটি হয়ে ফিরছেন দেশের নন্দিত দুই তারকা আফজাল হোসেন ও সাদিয়া ইসলাম মৌ। ঈদের বিশেষ নাটকে স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে তাদের। এ নিয়ে দ্বিতীয়বারের মতো ঈদের নাটকে একসঙ্গে অভিনয় করলেন তারা।চয়নিকা চৌধুরী পরিচালিত ‘কোনো একদিন’ নাটকে দম্পতি হিসেবে অভিনয় করেছেন।পরিচালক জানান, নাটকের গল্পটি হৃদয় ছোঁয়া। এতে আফজাল হোসেনের চরিত্রটি ক্যানসারে আক্রান্ত। তার বোনম্যারো স্থানান্তর করা প্রয়োজন। যদিও অনেকের সঙ্গে মিলছিল না বোনম্যারো, একসময় তার অফিসে হাজির হয় এক যুবক। এরপর ঘটতে থাকে নানা রোমাঞ্চকর ঘটনা, যা দর্শকদের মন ছুঁয়ে যাবে।নাটকটির রচনা করেছেন ফারিয়া হোসেন এবং এতে আরও অভিনয় করেছেন সৌম্য জ্যোতি, তন্নী মাহমিদ তৃণা, আজম খান প্রমুখ। এর শুটিং শেষ হয়েছে গত সোমবার।নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, ‘আফজাল হোসেন এবং মৌ আমাদের ইন্ডাস্ট্রির উজ্জ্বল দুই নক্ষত্র। তাদ...










