শনিবার, ফেব্রুয়ারি ২৮

বিনোদন

ট্রাফিক নিয়ন্ত্রণে সড়কে ইলিয়াস কাঞ্চন
বিনোদন, রাজধানী

ট্রাফিক নিয়ন্ত্রণে সড়কে ইলিয়াস কাঞ্চন

রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানাতে নেমেছেন সড়ক আন্দোলনের পরিচিত মুখ অভিনেতা ইলিয়াস কাঞ্চন। শিক্ষার্থীদের সঙ্গে শহরের ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন তিনিও। কখনও হ্যান্ড মাইকে চলমান যানের চালকদের উদ্দেশে দিচ্ছেন সচেতনতার বার্তা। গত কয়েকদিন ধরেই তাকে দেখা যাচ্ছে পথে।গত ৮ আগস্ট স্বেচ্ছাসেবী সংস্থা নিরাপদ সড়ক চাই-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত শাহবাগ, দুপুর ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত কাকরাইল মোড়ে সড়কে চলমান যান নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করে নিরাপদ সড়ক চাই-এর কর্মীরা। গণমাধ্যমকে তিনি বলেন, ‘কিন্তু কেউ যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে, সে ক্ষেত্রে দেশে শান্তি আসবে না, জবাবদিহি নিশ্চিত হবে না। শিক্ষার্থীদের দেখলাম, সড়ক সামলাচ্ছে। কেউ এক মুহূর্তের জন্য বসে নেই। দেশের মানুষের নিরাপত্তার ব্রত নিয়ে তারা মাঠে নেমেছে। তারা তাদের ক...
র‍্যাপার হান্নান মুক্তি পেলেন
বিনোদন

র‍্যাপার হান্নান মুক্তি পেলেন

কোটা সংস্কার আন্দোলনে সৃষ্ট পরিস্থিতির ওপর ‘আওয়াজ উডা বাংলাদেশ’ নামে একটি গান করেছিলেন র‍্যাপার হান্নান। প্রকাশের পরই তুমুল জনপ্রিয়তা অর্জন করে গানটি। এ গানের কারণে গ্রেফতার করা হয় হান্নানকে। এবার মুক্তি মিলেছে হান্নানের।আজ মঙ্গলবার বিকেলে হান্নানকে মুক্তি দেওয়া হয়। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তার এক সহকর্মী। গত ২৫ জুলাই গ্রেফতার করা হয় র‍্যাপার হান্নানকে।উল্লেখ্য, ১৮ জুলাই ইউটিউবে ‘আওয়াজ উডা বাংলাদেশ’ গানটি প্রকাশ করেন হান্নান। নিজের ফেসবুকেও দেন শেয়ার।...
এবার দেবের নায়িকা হচ্ছেন ফারিণ
বিনোদন

এবার দেবের নায়িকা হচ্ছেন ফারিণ

অভিনয় দিয়ে দুই বাংলা জয় করেছেন তাসনিয়া ফারিণ। ঝুলিতে ভরেছেন একাধিক মর্যাদাপূর্ণ পুরস্কার। এবার যেন তার পালকে যুক্ত হতে যাচ্ছে আরও একটি পালক। দেবের নায়িকা হচ্ছেন ফারিণ।ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, নির্মাতা অভিজিতের ‌‘প্রতীক্ষা’ সিনেমায় দেবের সঙ্গে জুটি বাঁধছেন ফারিণ। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে থাকছেন মিঠুন চক্রবর্তী। বাবা-ছেলের ভূমিকায় দেখা যাবে মিঠুন-দেবকে।জানা গেছে, নভেম্বরে শুরু হবে ছবিটির শুটিং। লন্ডন ও কলকাতায় হবে দৃশ্যধারণের কাজ। তবে বেশিরভাগ অংশের শুটিং হবে লন্ডনে।...
সিনেমায় নয়, বাস্তবেই সংসার ভাঙলো আরিফিন শুভর
বিনোদন

সিনেমায় নয়, বাস্তবেই সংসার ভাঙলো আরিফিন শুভর

সিনেমায় নয়, বাস্তবেই সংসার ভাঙলো ঢালিউড অভিনেতা আরিফিন শুভর। সাড়ে নয় বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন এই চিত্রনায়ক। গত ২০ জুলাই হওয়া বিচ্ছেদের ঘটনাটি আজ বুধবার (৩১ জুলাই) জানিয়েছেন শুভ।দেশের এমন পরিস্থিতিতে ব্যক্তিগত জীবনের এ খবর জানাতে দ্বিধা ও সংকোচ বোধ করছিলেন শুভ। এক বিবৃতিতে তিনি জানান, ‘দেশের এমন পরিস্থিতিতে ব্যক্তিগত কোন কিছু জানাতে যথেষ্ট দ্বিধা ও সংকোচ বোধ করছি, তারপরও মনে হল আপনাদের বিষয়টা জানানোর সময় এসেছে।’বুধবার রাত ৯টা ২৫ মিনিটে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে বিচ্ছেদ প্রসঙ্গে শুভ লিখেছেন , ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমি আর অর্পিতা হয়তো বন্ধু হিসেবেই ঠিক আছি, জীবনসঙ্গী হিসেবে নয়। আমরা গত ২০ জুলাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, বন্ধুত্বটুকু নিয়ে দুজনের সম্মতিতে বাকি জীবন নিজেদের মতো করে বাঁচব।’সদ্যসাবেক স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ঋণ স্বীকার করে তিনি লিখেছেন, ...
সংগীতশিল্পী জুয়েল মারা গেছেন
বিনোদন

সংগীতশিল্পী জুয়েল মারা গেছেন

সংগীতশিল্পী ও নির্মাতা হাসান আবিদুর রেজা জুয়েল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ১১টা ৫৩ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।দীর্ঘ ১১ বছর ধরে ক্যানসারে আক্রান্ত জুয়েল দেশ-বিদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কিছু দিন আগে অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো এই শিল্পীর।২০১১ সালে লিভার ক্যানসার ধরা পড়ে জুয়েলের। পরে ফুসফুস এবং হাড়েও ক্যানসার সংক্রমিত হয়। তবে গত দুই মাস ধরে শরীরের অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছিল।জুয়েলের প্রথম অ্যালবাম ‘কুয়াশা প্রহর’ প্রকাশিত হয় ১৯৯২ সালে। এই শিল্পীর দশটির মতো অ্যালবাম প্রকাশিত হয়েছে। তার সবচেয়ে জনপ্রিয় অ্যালবাম ‘এক বিকেলে’।...
করোনাক্রান্ত হওয়ায় কানাডা যাওয়া স্থগিত চিত্রনায়িকা ববিতার
বিনোদন

করোনাক্রান্ত হওয়ায় কানাডা যাওয়া স্থগিত চিত্রনায়িকা ববিতার

কানাডায় ছেলের কাছে যাওয়ার কথা ছিল এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা ববিতার। করোনায় আক্রান্ত হওয়ায় টিকিট বাতিল করতে হয়েছে তাকে। অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হতে হয়েছিল কিংবদন্তি এ নায়িকাকে। চিকিৎসা শেষে সম্প্রতি বাসায় ফিরেছেন তিনি।আজ শনিবার (২৭ জুলাই) ববিতার করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকার খবর গণমাধ্যমকে জানিয়েছেন বোন চম্পা। তিনি জানান, কয়েক দিন ধরে শরীরে ব্যথা অনুভব করছিলেন ববিতা। সন্দেহ হলে করোনা টেস্ট করে জানা যায়, তার করোনা পজিটিভ। চিকিৎসকের পরামর্শে গত ১৮ জুলাই তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চারদিন হাসপাতালেই ছিলেন তিনি। করোনা নেগেটিভ হলে চিকিৎসকের পরামর্শে বাসায় ফিরেছেন তিনি।চম্পা বলেন, ‘দেশের সার্বিক অবস্থা স্বাভাবিক নয়। এর মধ্যে আপা করোনায় আক্রান্ত হওয়ায় আমরা ঘাবড়ে যাই। একা মানুষ, কীভাবে কী করবে বুঝে উঠতে পারছিলাম না। তারপর বড় আপা ও আমরা মিলে দ্...
শাফিন আহমেদের মৃত্যুতে জেমস’র শোক
বিনোদন

শাফিন আহমেদের মৃত্যুতে জেমস’র শোক

জনপ্রিয় সংগীতশিল্পী ও ব্যান্ড তারকা শাফিন আহমেদ মারা গেছেন। তার চলে যাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে সংগীতাঙ্গনসহ বিভিন্ন মহলে। অগণিত ভক্ত অনুরাগীরা বাকরুদ্ধ। শোক ছুঁয়েছে নগরবাউল জেমসকেও। সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন জেমস।বৃহস্পতিবার (২৫ জুলাই) নিজের ফেসবুকে শাফিন আহমেদের গাওয়া গানের কয়েকটি লাইন তুলে দিয়ে লিখেছেন, ‘চাঁদ তারা সূর্য নও তুমি, নও পাহাড়ি ঝর্না/ যদি বলি ফুল তবুও হবে ভুল/ তোমার তুলনা হয় না।’এরপর নগরবাউল লিখেছেন, ‘বিনম্র শ্রদ্ধা বাংলাদেশের মাইলস ব্যান্ড তারকা শাফিন আহমেদের প্রতি। শোকস্তব্ধ দর্শক-শ্রোতাদের প্রতি রইল গভীর সমবেদনা। আসুন আমরা সকলে তার আত্মার চিরশান্তি কামনা করি।’যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় শো করতে গিয়েছিলেন শাফিন আহমেদ। শো’য়ের আগে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বৃহস্পতিবার (২৫ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টা ৫০ মিনিটে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার...
৬ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে শাকিবের ‘দরদ’
বিনোদন

৬ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে শাকিবের ‘দরদ’

কবে মুক্তি পাচ্ছে শাকিব খানের দরদ সিনেমাটি- এমন প্রশ্ন অনেকদিন ধরেই ঘুরপাক খাচ্ছিল শাকিবিয়ানদের মনে। যদিও ছবি নির্মাণের শুরুতেই পরিচালক অনন্য মামুন ঘোষণা দিয়েছিলেন, চলতি বছরের ভালোবাসা দিবসেই মুক্তি পাবে সিনেমাটি। কিন্তু নতুন বছরের শুরুতেই সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়ে অনন্য মামুন যুক্তি দেখিয়ে বলেছিলেন, টেকনিক্যাল সমস্যার কারণে পিছিয়ে যাচ্ছে দরদ ছবিটির মুক্তি। ভালোবাসা দিবসের পর গত দুই ঈদে শাকিব খানের দুই ছবি মুক্তির কারণে আরেক দফা পিছিয়ে যায় দরদ।তবে কোরবানি ঈদে শাকিব খান অভিনীত প্রথম প্যান ইন্ডিয়ান এই সিনেমাটি মুক্তি না পেলেও শেষ পর্যন্ত প্রকাশ পায় এর টিজার। সেখানে শাকিবের দেখা মেলে দুই রূপে। দেড় মিনিটের ওই টিজারে শাকিব কখনো একজন নিরিবিলি স্বভাবের তরুণ। কখনো আবার খুনি রূপে হাজির হয়েছেন।কয়েকদিন আগে নির্মাতার পক্ষ থেকে জানানো হয়, সেপ্টেম্বরেই আসছে বহুল আলোচিত সিনেমাটি। কিন্তু...
কোপার ফাইনালে মধ্যবিরতিতে পারফর্ম করবেন পপ তারকা শাকিরা
খেলাধুলা, বিনোদন

কোপার ফাইনালে মধ্যবিরতিতে পারফর্ম করবেন পপ তারকা শাকিরা

রাত পেরোলেই দক্ষিণ আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকার ফাইনালে মাঠে নামবে কলম্বিয়া ও আর্জেন্টিনা। লাতিন ফুটবলের প্রতিনিধিত্ব করা এই দু্ই দেশের লড়াই দেখতে মুখিয়ে আছে ফুটবল ভক্তরা। তবে ফুটবল ভক্তদের জন্য এই লড়াই ছাড়াও বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে কলম্বিয়ার পপ তারকা শাকিরার পারফরম্যান্স।কোপা আমেরিকার ফাইনালের হাফটাইমে শাকিরার প্রধান পারফরম্যান্স একটি ঐতিহাসিক প্রথম হবে। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের হাফ টাইমে হবে এই পারফরম্যান্স।আর্জেন্টাইন সাংবাদিক জুয়ান এচেগয়েন প্রকাশ করেছেন যে কনমেবল, দক্ষিণ আমেরিকার ফুটবল গভর্নিং বডি, শাকিরাকে তার পারফরম্যান্সের জন্য একটি বিশাল পরিমাণ অর্থ প্রদান করেছে। এচেগয়েনের মতে, শাকিরা একটি সংক্ষিপ্ত শোর জন্য ২ মিলিয়ন ডলার পাবেন যা মাত্র পাঁচ মিনিটের বেশি স্থায়ী হবে (বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৩ কোটি ৪৩ লাখ টাকা)। এই ...
বাবা হলেন অভিনেতা চাষী আলম
বিনোদন

বাবা হলেন অভিনেতা চাষী আলম

পুত্র সন্তানের বাবা হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা চাষী আলম। বুধবার (১০ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন তার স্ত্রী তুলতুল ইসলাম।গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে ‘ব্যাচেলর পয়েন্ট’র হাবু ভাই খ্যাত এ অভিনেতা বলেন, মা এবং ছেলে দুইজনে খুব ভালো আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।বিজ্ঞাপনগত বছর ২৫ আগস্ট তুলতুল ইসলামকে বিয়ে করেন চাষী আলম। গুলশানের একটি রেস্তোরাঁয় বসেছিল তার বিয়ের আসর। পারিবারিকভাবে বিয়ে করছেন উল্লেখ করে সে সময় চাষী বলেছিলেন, ‘পারিবারিকভাবেই আমাদের বিয়ে হচ্ছে। এখন এই মুহূর্তে আমাদের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে। কাল গুলশানের একটি রেস্তোরায় আমাদের বিয়ের অনুষ্ঠান হবে।’বর্তমানে ছোটপর্দায় ব্যস্ত সময় কাটাচ্ছেন চাষী আলম। কোরবানি ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত ওইয়েব সিনেমা ‘ফিমেল-৪’। কাজল আরেফীন অমি নির্মিত এ নাটক প্রকাশের সঙ্গে সঙ্গে প...