ঢাবির শিক্ষার্থী সাম্যকে বেলকুচির নিজ গ্রামে দাফন
|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যকে বুধবার (১৪ মে) রাত ১০টায় নিজ গ্রাম সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সড়াতৈলে দাফন করা হয়েছে। এর আগে জান্নাতুল বাকী কবরস্থান সংলগ্ন হাফিজিয়া মাদরাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।যেখানে মানুষের ঢল নামে। জানাজা পড়ান সাম্যের মামা মাওলানা জাহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা মোস্তফা জামান, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমীন, সাবেক যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, বণিক সমিতি...










