৩৯৫ পদ বাস্তবায়নের দাবিতে সিভাসুতে ফিশারিজ শিক্ষার্থীদের মানববন্ধন
|| রাফসানুল আলম চৌধুরী | চট্টগ্রাম মহানগর প্রতিনিধি ||দীর্ঘদিন ধরে আটকে থাকা মৎস্য ক্যাডারের ৩৯৫টি পদের পূর্ণাঙ্গ অর্গানোগ্রাম বাস্তবায়নের দাবিতে আজ একযোগে দেশের সব বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ শিক্ষার্থীরা একত্রিত হয়ে কর্মসূচি পালন করেছে। পূর্বঘোষিত এই কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)-এর শিক্ষক ও শিক্ষার্থীরা নগরীর গুরুত্বপূর্ণ স্থান চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মেইন গেইটের সামনে দুপুর ১২টায় মানববন্ধনের আয়োজন করেন।মানববন্ধনে মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষিকা নাঈমা ফেরদৌসী হক বলেন, “মাৎস্যবিজ্ঞানে প্রতিবছর হাজারো গ্র্যাজুয়েট তৈরি হচ্ছে, যারা দেশের এই গুরুত্বপূর্ণ খাতকে এগিয়ে নিতে দৃঢ়প্রতিজ্ঞ। এই সেক্টর উন্নয়নে মূল ভূমিকা রাখবে ফিশারিজ গ্র্যাজুয়েটরাই। তাই দ্রুত অর্গানোগ্রাম বাস্তবায়ন সময়ের দাবিতে পরিণত হয়েছে।”ফিশ বায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজ...










