Friday, October 16

শিক্ষাঙ্গন

ইউআইটিএসে অন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
খেলাধুলা, রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইটিএসে অন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর ফার্মেসি বিভাগ ও ফার্মেসি ক্লাবের উদ্যোগে আয়োজিত অন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর উদ্বোধন করা হয়েছে। জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। রবিবার (১৬ নভেম্বর) সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।উপাচার্য একটি প্রতিযোগীতাপূর্ণ টুর্নামেন্ট উপহার দেওয়া এবং সৌহার্দ্য বজায় রেখে টুর্নামেন্টটি সফল করার জন্য ক্যাপ্টেন, খেলোয়াড় ও সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান।টুর্নামেন্টে ফার্মেসি বিভাগ থেকে মোট পাঁচটি টিম অংশগ্রহণ করছে। পয়েন্টভিত্তিক এই প্রতিযোগিতায় লিগ পর্ব শেষে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দুটি দল ফাইনালে মুখোমুখি হবে।এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক...
জনবল কাঠামো ও এমপিও নীতিমালা প্রণয়নের দাবিতে ইবতেদায়ি শিক্ষকদের অবস্থান কর্মসূচি ঘোষণা
শিক্ষাঙ্গন, সর্বশেষ

জনবল কাঠামো ও এমপিও নীতিমালা প্রণয়নের দাবিতে ইবতেদায়ি শিক্ষকদের অবস্থান কর্মসূচি ঘোষণা

|| নিজস্ব প্রতিবেদক ||বৈষম্যবিহীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২৫ দ্রুত প্রণয়নের দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সংযুক্ত ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ফোরাম। আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) শিক্ষক ফোরামটির পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রিয় শিক্ষক ও শিক্ষানুরাগী বন্ধুগণ, বেসরকারি মাদ্রাসা শিক্ষকগণের ন্যায্য অধিকার ও দীর্ঘদিনের প্রত্যাশিত দাবিসমূহের বাস্তবায়নের জন্য আমরা সরকারের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। গত ১২ বছর ধরে ইবতেদায়ি শিক্ষক, মৌলভী ও ক্বারি শিক্ষকগণের প্রতি একটি প্রশাসনিক বৈষম্য বজায় রয়েছে, যা শিক্ষাক্ষেত্রে গভীর অসমতা ও বঞ্চনার সৃষ্টি করেছে।ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা দেশের প্রাথমিক শিক্ষার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তারা প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের পাঠদান করে প্রাথমিক ...
প্রতিষ্ঠার ৭৫ বছর পর মানিকগঞ্জ কামিল মাদ্রাসায় পুনর্মিলনী অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

প্রতিষ্ঠার ৭৫ বছর পর মানিকগঞ্জ কামিল মাদ্রাসায় পুনর্মিলনী অনুষ্ঠিত

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||১৯৫৩ সালে মানিকগঞ্জ কামিল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়ে, দীর্ঘ ৭৫ বছর পর এই প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। স্বতঃস্ফূর্তভাবে সকল নতুন ও পুরাতন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে।শনিবার (১৫ নভেম্বর) সকাল দশটার দিকে মাদ্রাসার সামনে থেকে একটি বিশাল র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়।র‍্যালিটি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মোঃ নূরুল হক। বিশেষ অতিথি ছিলেন ঢাকা আলিয়া মাদ্রাসা প্রিন্সিপাল মাওলানা উবাইদুল হক।এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আতিকুর রহমান, পুনর্মিলনী কমিটির আহ্বায়ক সরকার মাসউদুর রহমানসহ মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ।র‍্যালি শেষে শিল্পকলা একাডেমিতে অলোচনা সভা অনুষ্ঠিত হয়।...
শোষণমুক্ত সমাজ গঠনে মাদ্রাসা শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : ইআবি ভিসি
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

শোষণমুক্ত সমাজ গঠনে মাদ্রাসা শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : ইআবি ভিসি

|| মোঃ আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম বলেছেন, আত্মনির্ভরশীল বাংলাদেশ ও শোষণমুক্ত সমাজ গঠনে মাদ্রাসা শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। সমাজ ও রাষ্ট্রের কল্যাণেই মাদরাসা শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে তৈরি হতে হবে। রবিবার (১৬ নভেম্বর) জয়পুরহাট সদরের হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত সমাজ সংস্কারে মাদ্রাসা শিক্ষার প্রয়োজনীয়তা ও গুরুত্ব শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, আমরা চাই আলীয়া মাদরাসাগুলো জ্ঞান চর্চার মূল ভিত্তি হোক। বিজ্ঞান, প্রযুক্তি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে ইলমি আলেম তৈরির পাশাপাশি যোগ্য জনবল তৈরি হোক। তারা সমাজের অন্যায়, অনিয়ম এবং সমাজ সংস্কারে অবদান রাখুক। এক্ষেত্রে দেশের মাদরাসা শিক্ষক ও শিক্ষার্থীদের এগিয়ে আসার আহবান জানান তিনি।মাদ্রাসা...
নারী নেতৃত্ব সংকটের আশঙ্কায় ব্রাকসু নির্বাচন
অভিমত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

নারী নেতৃত্ব সংকটের আশঙ্কায় ব্রাকসু নির্বাচন

|| রেদওয়ানাতুল জান্নাত ||প্রতিষ্ঠার ১৭ বছর পর প্রথমবারের মতো কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তরের বিদ্যাপীঠ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি)। শিক্ষার্থীদের দীর্ঘ প্রতিক্ষা, অনশন, আন্দোলনে প্রাপ্ত এই নির্বাচনী নীতিমালায় উচ্ছ্বসিত সম্ভাব্য প্রার্থী ও ভোটারগণ।ইতোমধ্যেই সোসাল মিডিয়ায় নিজস্ব প্রোফাইলে সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ প্রচারণায় মূখর রয়েছেন। ব্রাকসু নিয়ে ব্যাপক আগ্রহ ও চাঞ্চল্য দেখা যাচ্ছে সাধারণ ভোটারদের মাঝেও। এতকিছুর ভীড়েও প্রশ্ন উঠছে নারী নেতৃত্বের অপ্রতুলতা নিয়ে।গেলো ২৮ অক্টোবর ২০২৫ তারিখে প্রণীত "বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদসমূহের গঠন ও পরিচালনা বিধিমালা, ২০২৫" এর "কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ" এর লক্ষ্য ও উদ্দেশ্যে উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে ভূমিক...
ইউআইইউ শিক্ষকদের ‘আউটকাম-বেসড এডুকেশন’ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইইউ শিক্ষকদের ‘আউটকাম-বেসড এডুকেশন’ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) স্কুল অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এসওএসই) অনুষদ শিক্ষকদের জন্য আউটকাম-বেসড এডুকেশন (ওবিই)-এর উপর দিনব্যাপী একটি প্রশিক্ষণ গতকাল ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণের লক্ষ্য আউটকাম-বেসড এডুকেশন (ওবিই) বাস্তবায়নে অনুষদ শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, শিক্ষার ফলাফল বিশ্বের স্বীকৃতির মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং ক্যারিকুলাম শিক্ষার্থীবাদ্ধব নিশ্চিত করা।অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল বক্তব্য উপস্থাপন করেন ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি’র (আইইউটি) সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. তারেক উদ্দিন, পিইএনজি। প্রশিক্ষণ পরিচালনা করেন- ইউআইইউ স্কুল অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর ডিন প্রফেসর ড. হাসান সারওয়ার, ইইই বিভাগের প্রধান প্রফেসর ড. খালেদ মাসুকুর রহমান, সিএ...
সলঙ্গা নূরানী বিজ্ঞান মাদ্রাসায় কোরআনের ছবক প্রদান অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

সলঙ্গা নূরানী বিজ্ঞান মাদ্রাসায় কোরআনের ছবক প্রদান অনুষ্ঠিত

|| মোঃ আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গা থানা মাঠ সংলগ্নে অবস্থিত “সলঙ্গা নূরানী বিজ্ঞান মাদ্রাসা”য় আজ রবিবার (১৬ নভেম্বর) সকাল ১১ টায় দ্বিতীয় শ্রেণির (২য় ব্যাচের) ২০জন ছাত্র/ছাত্রীদের হাতে কোরআন শরিফ শিক্ষার প্রথম ছবক প্রদান অনুষ্ঠিত হয়েছে।অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক/মুহতামিম মাওঃ মোঃ রফিকুল ইসলাম ও এস এম ফারুক হায়দারের পরিচালনায় উক্ত ছবক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্বের আসন গ্রহণ করে অত্র প্রতিষ্ঠানের ভবিষ্যৎ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন সলঙ্গা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ জিল্লুর রহমান।এসময় ছাত্রছাত্রীদের হাতে পবিত্র কোরআন শরিফ শিক্ষার প্রথম ছবক প্রদান করেন মুফতি মাওঃ মোঃ নুরুদ্দিন নোমানী সাহেব।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ্ব মুফতি মোঃ আখতারুল ইসলাম, মাও: শাহাদাৎ হোসাইন, মাও: ওবায়দুল্লাহ সহ সমাজসেবক, ...
লিডিং ইউনিভার্সিটির ৪র্থ সমাবর্তনের লোগো ডিজাইন প্রতিযোগিতা অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

লিডিং ইউনিভার্সিটির ৪র্থ সমাবর্তনের লোগো ডিজাইন প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডিজাইন প্রতিযোগিতায় অংশগ্রহণ শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগায় _উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন|| নিজস্ব প্রতিবেদক ||সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির ৪র্থ সমাবর্তন ০৩ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হবে। সমাবর্তন আয়োজন করার জন্য ইতোমধ্যে মহামান্য চ‍্যান্সেলরের অনুমোদন সাপেক্ষে লিডিং ইউনিভার্সিটির ৪র্থ সমাবর্তনের সভাপতি সম্মতি জানিয়েছেন এবং তারিখ প্রদান করেছেন।লিডিং ইউনিভার্সিটির ৪র্থ সমাবর্তনের লোগো ডিজাইন প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ৩৪টি ডিজাইন জমা দেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিনের পরামর্শে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, ৪র্থ সমাবর্তনের উদ্দীপনা এবং প্রতিযোগিদের সৃজনশীলতার উপর বিচার বিশ্লেষণ করে এবং ৩টি ডিজাইন নির্বাচন করেন ৪র্থ সমাবর্তন লোগো ডিজাইন সাব-কমিটি। প্রতিযোগিতায় প্রথম স্থাপত্য বিভাগের ১ম বর্ষ ২য়...
লিডিং ইউনিভার্সিটিতে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

লিডিং ইউনিভার্সিটিতে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশে গণিত অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ _দানবীর ড. সৈয়দ রাগীব আলী|| নিজস্ব প্রতিনিধি ||সিলেটের ১ম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে বাংলাদেশ গণিত সমিতি ও এ. এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশনের সহায়তায় শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) অনুষ্ঠিত হয়েছে। ১৬তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের সিলেট (সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, জামালপুর ও শেরপুর) আঞ্চলিক পর্বের প্রতিযোগিতার পুরস্কার বিতরণী বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের গ‍্যালারী-১ এঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী দানবীর ড. সৈয়দ রাগীব আলী। লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্...
বেরোবির বহিষ্কৃত শিক্ষার্থীরা দিচ্ছেন ফাইনাল পরীক্ষা, এক মাসেও শেষ হয়নি তদন্ত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বেরোবির বহিষ্কৃত শিক্ষার্থীরা দিচ্ছেন ফাইনাল পরীক্ষা, এক মাসেও শেষ হয়নি তদন্ত

|| কামরুল হাসান কাব্য | বেরোবি প্রতিনিধি ||রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ফুটবল খেলাকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় মার্কেটিং বিভাগের ৮ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বহিষ্কৃত হলেও তারা দিচ্ছেন ফাইনাল পরীক্ষা। এর আগে দিয়েছেন মিড টার্ম পরীক্ষাও।জানা যায়, গত ১৩ অক্টোবর রাত সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির এক জরুরি বৈঠকে ৮ জনকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী সাফায়েত হোসেন শুভ, শাহরিয়ার অপু, সজিব, সৌরভ, নাজমুজ সাকিব, রোহান সরকার রোহান, জিহাদ ও ২০২১-২২ সেশনের শিক্ষার্থী আশরাফুল‌ ইসলাম।খোঁজ নিয়ে জানা যায়, মার্কেটিং বিভাগের বহিষ্কৃত ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থীরা গত ৬ নভেম্বর ও ২০২১-২২ সেশনের আশরাফুল ৯ নভেম্বর থেকে ফাইনাল পরীক্ষা...