গৌরবময় পথচলার ৪৭ বছর: বর্ণাঢ্য আয়োজনে ইবি দিবস উদযাপন
|| ইবি প্রতিনিধি ||স্বাধীন বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) তার গৌরবময় ৪৭তম বিশ্ববিদ্যালয় দিবস বর্ণিল ও উৎসবমুখর আয়োজনের মাধ্যমে উদযাপন করেছে। শনিবার (২২ নভেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে ক্যাম্পাসে দিবসটি পালিত হয়। এসব আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের জন্মলগ্ন থেকে দীর্ঘ পথচলার ইতিহাসকে স্মরণ করা হয়।শনিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফুটবল মাঠে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মাধ্যমে মূল কর্মসূচির সূচনা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ জাতীয় পতাকা উত্তোলন করেন। এসময় জাতীয় সংগীত পরিবেশন, প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা এবং শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।উদ্বোধনের পর উপাচার্যের নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের বি...










