
|| নিজস্ব প্রতিবেদক ||
রাজধানীর নভোথিয়েটারে আয়োজিত ‘বিইএআর (বায়োটেকনোলজি, ইলেকট্রনিকস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবটিক্স) সামিট ও ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ২০২৬’-এ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র (ইউআইইউ) প্রদর্শনী স্টল পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। দু’দিনব্যাপী এই সামিটের উদ্বোধনী দিনে তিনি স্টলটি ঘুরে দেখেন।
পরিদর্শনকালে মাননীয় প্রধানমন্ত্রী ইউআইইউ-এর গবেষকদের উদ্ভাবিত ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ রেসকিউ রোভার’ এবং ‘ইউআইইউ মেরিনার’-সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যুগান্তকারী গবেষণা ও প্রযুক্তি বাণিজ্যিকীকরণের উদ্যোগসমূহ গভীর আগ্রহের সঙ্গে প্রত্যক্ষ করেন।
এছাড়া স্টলে প্রদর্শিত বিশেষ গবেষণা প্রকল্প—স্মার্টএন্ডো, বলতে চাই, স্মার্ট অটিজম বার্তা, বিস্ক্যান এবং ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস (বিসিআই) সম্পর্কে বিস্তারিত তথ্য প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হয়। বিজ্ঞান ও প্রযুক্তিগত উৎকর্ষ অর্জন এবং সামাজিক কল্যাণে ইউআইইউর এসব উদ্ভাবন গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমের প্রশংসা করে প্রধানমন্ত্রী গবেষণালব্ধ জ্ঞানকে বাস্তবমুখী প্রযুক্তি ও বাণিজ্যিকভাবে প্রয়োগযোগ্য সমাধানের রূপান্তরের ক্ষেত্রে ইউআইইউর নিরলস প্রয়াসের বিশেষ গুরুত্ব তুলে ধরেন।
