ইউআইইউ সিএসই ফেস্ট ২০২৫-এর উদ্বোধন
|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ আয়োজিত “ইউআইইউ সিএসই ফেস্ট ২০২৫” শিরোনামে আন্তঃ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্লকচেইন অলিম্পিয়াড, আইসিটি অলিম্পিয়াড, প্রজেক্ট শো, লাইন ফলোয়িং রোবট (এলএফআর) এবং প্রোগ্রামিং কনটেস্টসহ মোট ছয়টি বিষয়ে দুইদিনব্যাপী (১৭-১৮ জানুয়ারি ২০২৫) প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান আজ শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ১০ টায় ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ফাওজুল কবির খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জনাব শীষ হায়দার চৌধুরী, এনডিসি, এমসিআইপিএস (সিএস)। অনুষ্ঠানে স...










