Friday, October 16

শিক্ষাঙ্গন

দুপুরে ৭ কলেজের অধ্যক্ষদের সঙ্গে বসবেন ঢাবি উপাচার্য
শিক্ষাঙ্গন, সর্বশেষ

দুপুরে ৭ কলেজের অধ্যক্ষদের সঙ্গে বসবেন ঢাবি উপাচার্য

|| নিউজ ডেস্ক ||ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে আজ জরুরি বৈঠকে বসবেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। দুপুর সাড়ে ১২টায় উপাচার্যের কার্যালয় সংলগ্ন সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে।রাতে ঢাবির জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম খান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে অধিভুক্ত সরকারি সাত কলেজের অধ্যক্ষদের এক জরুরি সভা ২৭ জানুয়ারি (সোমবার) দুপুর সাড়ে ১২টায় উপাচার্য কার্যালয় সংলগ্ন সভাকক্ষে অনুষ্ঠিত হবে। সভায় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে।রবিবার (২৬ জানুয়ারি) সাত কলেজ শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের অশোভন আচরণের অভিযোগ এনে রাজধানীর সায়েন্সল্যাব মোড় ও টেকনিক্যাল ...
ঢাকা আলিয়ায় পরিচ্ছন্নতা সপ্তাহ ২০২৫ পালন
আবহাওয়া ও পরিবেশ, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাকা আলিয়ায় পরিচ্ছন্নতা সপ্তাহ ২০২৫ পালন

|| আরিফুল ইসলাম | ঢাকা আলিয়া প্রতিনিধি ||নিজেদের ক্যাম্পাসের পরিবেশ সুন্দর রাখতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান করেছেন ঢাকা আলিয়ার শিক্ষার্থীরা। আজ রবিবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় অভিযানের উদ্বোধন করেন ঢাকা আলিয়ার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আশরাফুল কবির।পরিচ্ছন্নতা শুরু হোক আমাদের থেকেই, এই আলিয়া আমাদের, পরিচ্ছন্ন রাখার দায়িত্ব ও আমাদের’ —এই স্লোগানকে ধারণ করে উপমহাদেশের প্রাচীন দ্বীনি বিদ্যাপীঠ সরকারী মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও রোভার স্কাউট-এর যৌথ উদ্যোগে ২০০ জন শিক্ষার্থী পরিচ্ছন্নতা সপ্তাহ ২০২৫ এ অংশ নেন। সড়কে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন তারা।রোভার স্কাউট ও শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে ঢাকা আলিয়ায় পরিচ্ছন্নতা সপ্তাহ ২০২৫ পালনআল্লামা কাশগরী রহঃ হলের আবাসিক শিক্ষার্থী মোঃ ওমর ফারুক বলেন, মশা-মাছির উপদ্রপ কমাতে ...
প্রক্সি পরীক্ষায় অংশগ্রহণ করায় গোপালগঞ্জের আল আমিন শেখ আটক
অপরাধ, আইন ও আদালত, রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

প্রক্সি পরীক্ষায় অংশগ্রহণ করায় গোপালগঞ্জের আল আমিন শেখ আটক

|| ঢাকা আলিয়া প্রতিনিধি ||ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার ফাজিল স্নাতক পাস দ্বিতীয় বর্ষের পরীক্ষা কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৮২ জন আজ অংশগ্রহণ করেছে ৪৬৬ জন অনুপস্থিত ছিল ১৬ জন শিক্ষার্থী।প্রশ্নপত্র ফাঁসের অপরাধে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড আর প্রক্সি দিলে দুই বছরের কারাদণ্ডের বিধান রেখে গত বছর জানুয়ারি মাসে ‘বাংলাদেশ সরকারি কর্মকমিশন আইন ২০২৩ বিল’ সংসদে পাস হয়েছে। কিন্তু এরপরও থেমে থাকেনি প্রক্সি পরীক্ষা।আজ শনিবার (২৫ জানুয়ারি) সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার ফাজিল স্নাতক (অনিয়মিত) রেজিস্ট্রেশন নাম্বার ২০৪০০১৮৮৫ দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী ছিল মাহমুদুল হাসান নামের এক শিক্ষার্থী তিনি উমরাহ পালন করতে যাওয়ায় তার পরিবর্তে প্রক্সি পরীক্ষায় অংশগ্রহণ করেন তার চাচাতো ভাই মোঃ আল আমিন শেখ, পিতা মোঃ নুরুল ইসলাম শেখ, মাতা পিঞ্জিরা বেগম। তার গ্রা...
যৌন সম্পর্কের পর বিয়েতে অস্বীকৃতি: আজিজুল হক কলেজের শিক্ষক নেতাকে বদলি
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ

যৌন সম্পর্কের পর বিয়েতে অস্বীকৃতি: আজিজুল হক কলেজের শিক্ষক নেতাকে বদলি

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক নারীকে দুই বছর ধরে ‘ধর্ষণের অভিযোগে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের একজন শিক্ষক নেতাকে চট্টগ্রামের সন্দ্বীপে বদলি করা হয়েছে। অভিযুক্ত ওই শিক্ষকের নাম ড. গাজী মো. তৌহিদুল আলম চৌধুরী। তিনি কলেজের স্টাফ কাউন্সিলের সাধারণ সম্পাদক এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক।ধর্ষণের অভিযোগ ওঠার পর ওই শিক্ষককে চট্টগ্রামের সন্দ্বীপে হাজী আব্দুল বাতেন সরকারি কলেজে বদলি করা হয়েছে। তবে ওই শিক্ষক নেতার দাবি, ধর্ষণের অভিযোগ এখনো তদন্তাধীন। বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকায় জামায়াত সমর্থিত শিক্ষকেরা চক্রান্ত করে তাঁকে বদলি করিয়েছেন।শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত ২০ জানুয়ারি তারিখের এক প্রজ্ঞাপনে এ বদলি আদেশ জারি হয়।ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ক্যানসারে আক্রান্ত হয়ে স্বামী মারা যাওয়ার পর তিনি বগুড়া শহরে এক...
ঢাবিতে ‘ফারসি কন্যাদের প্রথম ব্যাডমিন্টন টুর্নামেন্ট’র পুরস্কার বিতরণ
খেলাধুলা, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাবিতে ‘ফারসি কন্যাদের প্রথম ব্যাডমিন্টন টুর্নামেন্ট’র পুরস্কার বিতরণ

|| নিজস্ব প্রতিবেদক ||ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার‌সি ভাষা ও সাহিত্য বিভাগ আয়োজিত ‘ফারসি কন্যাদের প্রথম ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫' এক উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে। এই টুর্নামেন্টে বিজয়ী ও রানারআপ দলকে ট্রফি এবং খেলোয়াড়দের মাঝে মেডেল প্রদান করা হয়। এতে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শাহানা আক্তার। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বটতলায় টুর্নামেন্ট শেষে এই পুরস্কার বিতরণ করা হয়।ঢাবিতে 'ফারসি কন্যাদের প্রথম ব্যাডমিন্টন টুর্নামেন্ট'র পুরস্কার বিতরণটুর্নামেন্ট জুড়ে অসাধারণ ক্রীড়ানৈপুণ্য প্রদর্শনের জন্য “বেস্ট অব দ্য টুর্নামেন্ট” নির্বাচিত হয়েছেন বিজয়ী দল পারভীন এতেসামি থেকে ২য় বর্ষের শাহানা আক্তার এবং ফাইনাল ম্যাচে “বেস্ট অব দ্য ম্যাচ” পুরস্কার পান সিমিন দানেশভার দল থেকে ৪র্থ বর্ষের শিক্ষার্থী শতাব্দী কর্মকার।পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প...
মেডিকেলে পড়ার স্বপ্ন পূরণ হলো কারিমার
বিশেষ সংবাদ, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

মেডিকেলে পড়ার স্বপ্ন পূরণ হলো কারিমার

|| নিজস্ব প্রতিবেদক ||২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল সম্প্রতি প্রকাশিত হয়েছে। সে ফলাফলে মেধা তালিকায় উত্তীর্ণ হয়ে ঢাকা সরকারি মুগদা মেডিকেল কলেজের জন্যে মনোনীত হয়েছেন কারিমা আক্তার। পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ সাপলেজা গ্রামের মোঃ আনছার আহমেদ গাজীর ছোট মেয়ে কারিমা। জানতে চাইলে চান্স পাওয়া শিক্ষার্থী কারিমা আক্তার জানান, ছোটবেলা থেকেই আমার ডাক্তারী পড়ার স্বপ্ন। আজ সে স্বপ্ন পূরণ হয়েছে। তবে সকলের কাছে দোয়া চাই ভালোভাবে পড়াশোনা শেষ করে চিকিৎসক হয়ে গরিব অসহায়-সহ এলাকার মানুষকে সেবা দিতে পারি।সাপলেজা মডেল হাই ইস্কুল উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী কারিমা আক্তার এবারের এমবিবিএস ভর্তি পরীক্ষার মেধা তালিকায় ৭৩৪ তম হয়ে উত্তীর্ণ হওয়ায় স্কুলসহ সকলের মাঝে আনন্দ বিরাজ করছে। এই শিক্ষার্থী’র চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে তার পিতা- মোঃ আনছার আহমেদ গাজী, মা...
ঢাবিতে ‘ফারসি কন্যাদের প্রথম ব্যাডমিন্টন টুর্নামেন্ট’ শুরু আজ
খেলাধুলা, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাবিতে ‘ফারসি কন্যাদের প্রথম ব্যাডমিন্টন টুর্নামেন্ট’ শুরু আজ

|| নিজস্ব প্রতিবেদক ||ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ কর্তৃক আয়োজিত দুদিনব্যাপী "ফারসি কন্যাদের প্রথম ব্যাডমিন্টন টুর্নামেন্ট -২০২৫" শুরু হচ্ছে আজ সোমবার। ২০ ও ২১ জানুয়ারি এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের বটতলায় দুদিনব্যাপী টুর্নামেন্টটির উদ্বোধনী ম্যাচ শুরু হবে দুপুর সোয়া ২টায়।টুর্নামেন্টটি ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ছাত্রীদের অংশগ্রহণে ২ জন করে মোট ১২টি টিমে ভাগ করা হয়েছে। বিখ্যাত ইরানি নারী লেখক, কবি, পরিচালক, গবেষকদেরদের নামে ১২টি টিমের নামকরণ করা হয়েছে। বিভাগটির ১৪ থেকে ১৮তম ব্যাচের ছাত্রীরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।...
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘এবিএম মূসা-সেতারা মূসা ট্রাস্ট ফান্ড’ গঠন
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘এবিএম মূসা-সেতারা মূসা ট্রাস্ট ফান্ড’ গঠন

|| নিজস্ব প্রতিবেদক ||ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘এবিএম মূসা-সেতারা মূসা ট্রাস্ট ফান্ড’ শীর্ষক নতুন একটি ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা করা হয়েছে। এই ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠার লক্ষ্যে ‘এবিএম মূসা-সেতারা মূসা ফাউন্ডেশন’-এর কোষাধ্যক্ষ ব্যারিস্টার মো. আফতাব উদ্দিন ২০ লাখ টাকার একটি চেক আজ রবিবার (১৯ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী-এর কাছে হস্তান্তর করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম কর্তৃক প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্য লাউঞ্জে আয়োজিত এই চেক হস্তান্তর অনুষ্ঠানে এবিএম মূসার কন্যা ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. শারমিন মূসা, মরিয়ম সুলতানা ম...
ইবিতে ‘জুলাই বিপ্লবের আকাঙ্খা ও গণমাধ্যম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইবিতে ‘জুলাই বিপ্লবের আকাঙ্খা ও গণমাধ্যম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘জুলাই বিপ্লবের আকাঙ্খা ও গণমাধ্যম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ইবিসাস) এর উদ্যোগে টিএসসিসি’র বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-রেজিস্ট্রার মোঃ সাহেদ হাসান কর্তৃক প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ রশিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অনুষ্ঠানে বি...
জিরো অলিম্পিয়াডে অংশগ্রহণ করবেন ঢাকা আলিয়ার শিক্ষার্থী মুবারক হুসাইন
শিক্ষাঙ্গন, সর্বশেষ

জিরো অলিম্পিয়াডে অংশগ্রহণ করবেন ঢাকা আলিয়ার শিক্ষার্থী মুবারক হুসাইন

|| ঢাকা আলিয়া প্রতিনিধি ||জিরো অলিম্পিয়াড একটি প্রস্তুতিমূলক প্রোগ্রাম, যা সাধারণত প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের গণিত, প্রোগ্রামিং এবং অন্যান্য বিজ্ঞান-সম্পর্কিত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রস্তুত করতে সাহায্য করে। এটি শিক্ষার্থীদের মৌলিক ধারণা এবং সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর উপর গুরুত্ব দেয়। জিরো অলিম্পিয়াড প্রাথমিকভাবে জাতীয় বা আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের জন্য ডিজাইন করা হয়ে থাকে।প্রাথমিক স্তরের প্রস্তুতি, বিষয়ভিত্তিক দক্ষতা বৃদ্ধি, ইন্টারেক্টিভ শিক্ষাদান অলিম্পিয়াডে অংশগ্রহণের প্রস্তুতি। জিরো অলিম্পিয়াড সাধারণত স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের জন্য আয়োজন করা হয়, যারা অলিম্পিয়াডে অংশগ্রহণের বিষয়ে আগ্রহী এবং নতুন ধারণা ও দক্ষতা অর্জন করতে চায়।কোর্সগুলো অনলাইনে বিনামুল্যে নিজের সুবিধামত সময়ে করা যায়। কোর্স সম্পন্ন করার সাথে সাথে জাতিসংঘের এই প্রতিষ...