টিস্যু ক্যাটাগরিতে ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড-২০২৫’ জিতে নিলো বসুন্ধরা টিস্যু
|| আলোকিত দৈনিক ডেস্ক ||টিস্যু ক্যাটাগরিতে টানা ৮ম বারের মতো 'বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড-২০২৫' জিতে নিলো বাংলাদেশের অন্যতম জনপ্রিয় টিস্যু ব্র্যান্ড বসুন্ধরা টিস্যু।বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের ১৭তম আসরে জরিপের ভিত্তিতে টিস্যু ক্যাটাগরিতে আবারও বেস্ট ব্র্যান্ড হওয়ার গৌরব অর্জন করে বসুন্ধরা টিস্যু।শনিবার (২০ ডিসেম্বর) রাতে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে অ্যাওয়ার্ড গ্রহণ করেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল-এর সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোস্তাফিজুর রহমান; চিফ সেলস অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান; চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার ইমরান বিন ফেরদৌস; জি এম মার্কেটিং মোহাম্মদ আলাউদ্দিন; জেনারেল ম্যানেজার (সেলস–টিস্যু) কাজী ইমদাদুল হক এবং, সঙ্গে ছিলেন প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।উল্লেখ্য, বেস্ট ব্র্যান্ড অ্যাওয়...










