Thursday, July 16

বাণিজ্য ও অর্থনীতি

সতেরো দিনে রেমিট্যান্স এলো ১১৪ কোটি ডলার
বাণিজ্য ও অর্থনীতি

সতেরো দিনে রেমিট্যান্স এলো ১১৪ কোটি ডলার

সদ্য বিদায়ী শেখ হাসিনা সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করে হুন্ডিতে টাকা পাঠানোর ঘোষণা দিয়েছিলেন প্রবাসীরা। এতে হঠাৎ কমে যায় রেমিট্যান্সের গতি। ফলে টানা তিন মাস রেমিট্যান্স দুই বিলিয়নের বেশি এলেও জুলাই মাসে হঠাৎ দুই বিলিয়ন ডলারের নিচে চলে আসে।তবে শেখ হাসিনা সরকারের পতনের সঙ্গে সঙ্গে বৈধপথে রেমিট্যান্স আসার পরিমাণ হু হু করে বেড়ে যায়। চলতি মাস আগস্টের প্রথম দিকে রেমিট্যান্স আসা থমকে গেলেও পরে তা বেড়েছে বহুগুণ।বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, চলতি মাসের (আগস্ট) প্রথম ১৭ দিনে দেশে বৈধপথে ১১৪ কোটি ৪২ লাখ ২০ হাজার ডলারের রেমিট্যান্স এসেছে। আগস্টের প্রথম তিনদিন পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৯ কোটি ৫৬ লাখ ৫০ হাজার ডলার। শুধু ৪ থেকে ১০ই আগস্ট পর্যন্ত এসেছে ৩৮ কোটি ৭১ লাখ ২০ হাজার ডলার।তথ্য পর্যালোচনা বলছে, আগস্টের প্রথম ১৭ দিনে বৈধপথে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ৪২ লাখ ২০ হাজার ডলার। ...
পণ্যের উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করতে সব ব্যবস্থা নেওয়া হবে : অর্থ উপদেষ্টা
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি

পণ্যের উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করতে সব ব্যবস্থা নেওয়া হবে : অর্থ উপদেষ্টা

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দ্রব্যমূল্যের বিষয়টি উৎপাদন ও সরবরাহের উপর নির্ভর। উৎপাদন ভালো হলে সরবরাহ বাড়বে, দ্রব্যমূল্য কমে আসবে। এই রিলেটেড যত বিষয় রয়েছে সেগুলোতে যাতে সহায়ক পরিবেশ থাকে সেই চেষ্টা করা হবে।রবিবার (১৮ আগস্ট) দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে কী পদক্ষেপ নেবেন জানতে চাইলে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা বলেন, উৎপাদন ভালো হলে সরবরাহ বাড়বে দ্রব্যমূল্য কমে আসবে। এটার সঙ্গে বাণিজ্যের সম্পর্ক আছে। এই রিলেটেড যত বিষয় রয়েছে সেগুলো যাতে সহায়ক পরিবেশ থাকে সেই চেষ্টা করা হবে। আমদানিসহ ব্যবসা বাণিজ্যের বিষয়ে আমরা যথেষ্ট সজাগ আছি। আমাদের সহকর্মী যারা আছেন তারা কাজ করছেন।আমদানি নির্ভর পণ্য নিয়ে কী ভাবছেন জানতে চাইলে তিনি বলেন, আমরা আমদানির ওপর নির্ভরশীল সেটা জানি। আমদানির যে...
অগ্রাধিকারে কমবে মাছ, মাংস, দুধ ও ডিমের দাম : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি

অগ্রাধিকারে কমবে মাছ, মাংস, দুধ ও ডিমের দাম : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

মাছ, মাংস, দুধ ও ডিমের দাম কমিয়ে আনার বিষয়টি প্রথম অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। এজন্য উৎপাদন খরচ কমানোর দিকেও নজর দেয়া হবে বলে জানান তিনি।রবিবার (১৮ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা এসব কথা বলেন।ফরিদা আখতার বলেন, প্রথম অগ্রাধিকার হবে মাছ, মাংস, দুধ ও ডিমের দাম কমিয়ে আনা। কী করে দাম কমানো যায়, কী কী ব্যবস্থা নেয়া যায়, সে বিষয়ে বাণিজ্যসহ অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলতে হবে।তিনি আরও বলেন, ‘তবে খেয়াল রাখতে হবে উৎপাদকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। এছাড়া উৎপাদন খরচ কমানোর দিকেও কাজ করা যেতে পারে।’...
একদিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম কমলো দেরশ টাকা
বাণিজ্য ও অর্থনীতি

একদিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম কমলো দেরশ টাকা

একদিনের ব্যবধানে কমেছে কাঁচা মরিচের দাম। রবিবার (১৮ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে ২০০-২২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। এর আগে কাঁচা মরিচের দাম ছিল সাড়ে ৩০০ টাকা।বর্তমানে সবজির বাজার অনেকটাই স্থিতিশীল। এদিন বাজারে পেঁপে ৩৫-৪০ আর পটোল বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা কেজিতে, বেগুন বিক্রি হচ্ছে ৬০-৭০, ঢেঁড়স ৪০-৫০। অন্যদিকে পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০-১১০, আলু ৬০ টাকা কেজিতে। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এসব চিত্র দেখা গেছে।...
কাল থেকে চেকে নগদ তোলা যাবে ৩ লাখ টাকা
বাণিজ্য ও অর্থনীতি

কাল থেকে চেকে নগদ তোলা যাবে ৩ লাখ টাকা

আগামীকাল রবিবার থেকে শুরু হতে যাওয়া নতুন সপ্তাহে যে কোনো ব্যাংকে চেকের মাধ্যমে নগদ ৩ লাখ টাকা তোলার সীমা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক। গত সপ্তাহে নগদ তোলার সুযোগ ছিল সর্বোচ্চ ২ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে নগদ উত্তলনের সুযোগে আরও ১ লাখ টাকা বাড়িয়ে নতুন সীমা ঠিক করে দিল কেন্দ্রীয় ব্যাংক।শনিবার (১৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তটি সব বাণিজ্যিক ব্যাংককে অবহিত করা হয়েছে। একইসঙ্গে ‘নিরাপত্তার কারণ’ দেখিয়ে ব্যাংকগুলোকে এই নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।গণআন্দোলনের মুখে ৫ আগস্ট সরকার পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার অন্যান্য খাতের মতো ব্যাংকিং ও আর্থিক খাতে সংস্কারের কথা বলছে। একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক লুটপাট, দুর্নীতি ও শেয়ারবাজারে কারসাজি করে অবৈধ উপায়ে বিপুল অর্থবৈভবের মালিকরা যেন টাকা পাচার করতে না পারে, সেদিকেও নজর রয়েছে অন্তর্বর্তী সরকারের।৮ আগস্ট অন্তর্বর্ত...
চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে এফবিসিসিআইয়ের কর্মকর্তাদের মানববন্ধন
বাণিজ্য ও অর্থনীতি

চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে এফবিসিসিআইয়ের কর্মকর্তাদের মানববন্ধন

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) থেকে চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবি জানিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। একইসঙ্গে যৌক্তিক দাবি আদায়ে ব্যবসায়ী সংগঠনটিকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন তারা।শনিবার (১৭ আগস্ট) এফবিসিসিআই ভবনের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।মানববন্ধনের সমন্বয়ক জাকারিয়া আল মাহমুদ বলেন, ২০২০ সালে দেশে করোনা মহামারির কারণে ব্যবসা-বাণিজ্য এবং জনজীবনে মারাত্মক সংকট নেমে আসে। সেই দুর্যোগময় মুহুর্তে এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম দলীয়করণের নামে ৬২জন কর্মকর্তা-কর্মচারীকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করেন। এছাড়াও প্রাপ্য সার্ভিস বেনিফিট থেকেও তাদের বঞ্চিত করেন।তিনি আরও বলেন, বেআইনিভাবে চাকরিচ্যুত এবং পাওনা বেতন-ভাতাদি সম্পূর্ণরূপে না পাওয়ায় অনেকে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। চাকরিচ্যুত কর্...
দেশের পরিবেশবান্ধব পোশাক কারখানার সংখ্যা ২২৬টি
বাণিজ্য ও অর্থনীতি

দেশের পরিবেশবান্ধব পোশাক কারখানার সংখ্যা ২২৬টি

দিন যত যাচ্ছে, বাংলাদেশে গ্রিন ফ্যাক্টরি বা পরিবেশবান্ধব কারখানা ততই বাড়ছে। এবার আরও দুটি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান পেয়েছে পরিবেশবান্ধব সবুজ কারখানার সনদ। এ নিয়ে দেশে সবুজ কারখানা হলো ২২৬টি। তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছে।নতুন স্বীকৃতি পাওয়া প্রতিষ্ঠান দুটি হলো—আশুলিয়ার দিয়াখালি এলাকার সাদাতিয়া সোয়েটারস লিমিটেড এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকার এক্সিকিউটিভ গ্রিনটেক্স লিমিটেড।বিজিএমইএ’র তথ্য অনুযায়ী, বিশ্বের ১০০টি পরিবেশবান্ধব পোশাক কারখানার মধ্যে ৬০টি অর্থাৎ অর্ধেকের বেশি কারখানা বাংলাদেশে। এ তালিকায় সর্বশেষ যোগ হয়েছে দুটি কারখানা। নতুন যোগ হওয়া পরিবেশবান্ধব কারখানাসহ মোট ২২৬টি লিড প্রত্যায়িত কারখানার মধ্যে ৮৯টি প্লাটিনাম রেটেড, ১২৩টি গোল্ড রেটেড, ১০টি সিলভার রেটেড এবং ৪টি সার্টিফায়েড কারখানা।যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং...
চাঁদাবাজি না থাকায় কমেছে নিত্যপণ্যের দাম
বাণিজ্য ও অর্থনীতি

চাঁদাবাজি না থাকায় কমেছে নিত্যপণ্যের দাম

অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর সড়ক-মহাসড়কে চাঁদাবাজি নেই বললেই চলে। দেশের সবচেয়ে বড় নিত্যপণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে কমেছে সব ধরনের পণ্যের দাম। যার প্রভাব পড়েছে খুরচা বাজারেও।আগে যেখানে নানা অজুহাতে প্রতি ঘণ্টায় দাম ওঠানামা করত, সেখানে রবিবার (১১ আগস্ট) থেকে শুক্রবার (১৬ আগস্ট) পর্যন্ত বাজারে সব পণ্যের দাম রয়েছে স্থিতিশীল। প্রশাসনের মনিটরিং টিমের পাশাপাশি নিয়মিত বাজারের খোঁজখবর নিচ্ছেন শিক্ষার্থীরাও।ব্যবসায়ীরা জানিয়েছেন, বিভিন্ন স্থান থেকে নিত্যপণ্য খাতুনগঞ্জের বাজারে আসতে বেশ কয়েকবার চাঁদা দিতে হতো। এখন চাঁদা আদায়ে জড়িতরা গা ঢাকা দিয়েছেন। এর প্রভাব পড়েছে বাজারে।খাতুনগঞ্জ হামিদুল্লাহ মিয়া মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির একটি সূত্র বলছে, যারা চাঁদাবাজি করত তারা পালিয়েছেন। চলতি সপ্তাহে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল আছে। কোনো পণ্যের দাম বাড়েনি। উল্টো কমেছে বেশিরভাগ প...
বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি বন্ধ, ভারতে বাড়ছে দাম
আন্তর্জাতিক, বাণিজ্য ও অর্থনীতি

বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি বন্ধ, ভারতে বাড়ছে দাম

বিগত কয়েক বছর ধরে এই মৌসুমে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ ‘উপহার’ যাওয়াটা ছিল অনেকটাই নিশ্চিত। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর পরিবর্তিত পরিস্থিতিতে অবস্থার বদল হয়েছে।বাংলাদেশ থেকে মাছ রপ্তানি বন্ধ। এমন পরিস্থিতিতে ভারতের বাজারে এই মাছটির দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। আবার অবৈধপথে ভারতে যাওয়া কিছু মাছ আবার বিক্রি হচ্ছে চড়া দামে।এ ছাড়া শুধু ইলিশ নয়, বাংলাদেশ থেকে যাওয়া অন্যান্য মাছের দামও বেড়েছে ভারতের বাজারে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতার জনপ্রিয় মাছের বাজারগুলো চলতি বর্ষায় ‘বেস্ট সেলার’ পদ্মা নদীর ইলিশের সংকটে পড়েছে। ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ। তবে এই মাছটি সীমান্তের অপর পাশে পশ্চিমবঙ্গ এবং ভারতের উত্তর-পূর্ব অংশের মানুষের কাছেও খুব প্রিয়।এনডিটিভি বলছে, বাংলাদেশ থেকে আমদানি হওয়া ইলিশের সিংহভাগই পেয়ে থাকে পশ্চিমবঙ্গ। এ ছাড়া ...
১৫ আগস্ট খোলা থাকবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান
বাণিজ্য ও অর্থনীতি

১৫ আগস্ট খোলা থাকবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল করা হয়েছে। এর ধারাবাহিকতায় এদিন ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে। স্বাভাবিক নিয়মে চলবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের লেনদেন।বুধবার (১৪ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন এবং আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক দুটি নির্দেশনা জারি করা হয়েছে।নির্দেশনায় বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় ১৩ আগস্ট এক আদেশের মাধ্যমে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি বাতিল করেছে। এ কারণে এদিন সব তফসিলি ব্যাংক স্বাভাবিক নিয়মে খোলা থাকবে।ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।আরেক নির্দেশনায় বলা হয়েছে, ফাইন্যান্স কোম্পানিগুলো ১৫ আগস্ট স্বাভাবিক নিয়মে অফিস খোলা ও কার্যক্রম পরিচালনা করবে।...