মানিকগঞ্জে তনুরত্ন দোকান থেকে চুরি হওয়া ১৩৩ বস্তা চাল উদ্ধার
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি ||মানিকগঞ্জ জেলা শহরের খালপাড়ে তনুরত্ন নামের একটি চালের দোকান থেকে চুরি হওয়া ১৩৩ বস্তা চাল উদ্ধার করেছে সদর থানা পুলিশ।পুলিশের একটি টহল টিমের তৎপরতা এবং প্রায় ৪০ মিনিটের অভিযানের পর জরিনা কলেজ মোড় থেকে চালসহ একটি পিকআপ ভ্যান আটক করা হয়। তবে এ ঘটনায় জড়িত দুষ্কৃতিকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে।শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ২টার দিকে একদল দুষ্কৃতিকারী শহরের খালপাড়ে অবস্থিত তনুরত্ন চালের দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা একটি পিকআপ ভ্যানে করে ১৩৩ বস্তা চাল নিয়ে যায়। এসময় সদর থানার নিয়মিত টহল পুলিশের একটি টিম ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় দোকান খোলা দেখতে পায়। বিষয়টি সন্দেহজনক হওয়া...










