মঙ্গলবার, এপ্রিল ২১

বাণিজ্য ও অর্থনীতি

৬৫০ টাকায় ১০ কৃষিপণ্য মিলছে ঢাকার যেসব স্থানে
বাণিজ্য ও অর্থনীতি, রাজধানী, সর্বশেষ

৬৫০ টাকায় ১০ কৃষিপণ্য মিলছে ঢাকার যেসব স্থানে

|| নিউজ ডেস্ক ||টানা কয়েক সপ্তাহ ধরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সবজির দাম। শুধু তাই নয় কাঁচামরিচের দাম ৪০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত ওঠানামা করছে। পেঁয়াজ কিনতে হচ্ছে ১১০ থেকে ১১৫ টাকা কেজি দরে। মুরগি আর মাছের দামতো আগে থেকেই বাড়তি। নিত্যপণ্যের বাজারের এমন পরিস্থিতি দেখে হতাশ সাধারণ ক্রেতারা। এমন বাস্তবতায় এবার ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রি শুরু করেছে সরকার। ওএমএস কর্মসূচির আওতায় ট্রাকসেলের মাধ্যমে ৬৫০ টাকায় ক্রেতাদের হাতে তুলে দেওয়া হচ্ছে ১০টি কৃষিপণ্য।সরকারিভাবে রাজধানীর ২০টি স্থানে ন্যায্যমূল্যে এসব সবজি বিক্রি শুরু হয়েছে। পণ্যগুলোর মধ্যে রয়েছে- ৫ কেজি আলু ১৫০ টাকা, ১ ডজন ডিম ১৩০ টাকা, ১ কেজি পেঁয়াজ ৭০ টাকা। এছাড়া ১ কেজি মিষ্টি কুমড়া, করলা, পটোল কচুরমুখী ও ১০০ গ্রাম কাঁচা মরিচ এবং ৩ কেজি পেঁপেসহ ২৫০ টাকা আর ১টি লাউ ৫০ টাকাসহ সর্বমোট ১০টি পণ্যের দাম ধরা হয়েছে ৬৫০ টাকা।মঙ্গলবার (১৫ অক্টোব...
পাইকারি বাজারেই পুঁইশাকের আঁটি ৪৫ টাকা
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

পাইকারি বাজারেই পুঁইশাকের আঁটি ৪৫ টাকা

|| নিউজ ডেস্ক ||দুই সপ্তাহ আগেও খুচরা বাজারে ৩০ টাকা আঁটি দরে বিক্রি হয়েছে পুঁইশাক। আঁটিতে কম শাক থাকে, তা নিয়ে ঘোর আপত্তি ছিল ক্রেতাদের। তবে সেই শাক এখন গিয়ে দাঁড়িয়েছে ৬০ টাকায়। পাইকারি বাজারেই ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে প্রতি আঁটি পুঁইশাকের ডাটা।রবিবার (১৩ অক্টোবর) বিকালে রাজধানীর রায়ের বাজারের সাদেক খান পাইকারি আড়তে এই দাম দেখা গেছে।সংশ্লিষ্টরা জানিয়েছে, এই আড়ত থেকে শাক-সবজি যায় নগরীর মোহাম্মদপুর, ধানমন্ডি, হাজারীবাগসহ বিভিন্ন এলাকায়। ভোর রাতে থাকে মূল বাজার, দিনেও চলে বেঁচাকেনা। পাইকারি দরে এ বাজার থেকে সবজি নিয়ে খুচরা হিসেবে বিক্রি করা হয়।বাজারটির শাক বিক্রির অংশে গিয়ে দেখা যায়, পুঁইশাকের স্তূপ নিয়ে দাঁড়িয়ে আছেন কয়েকজন আড়তদার। পাশে খদ্দেরের ভিড়। মিনিট দশের মধ্যেই বিক্রি হয়ে যায় প্রায় হাজার আঁটি শাক।দাম সম্পর্কে জানতে চাইলে আড়তদার জানান, ৪৫ টাকা আঁটি দরে তারা পাইকারি ...
তামাক ব্যবসা থেকে সরকারি অংশীদারি প্রত্যাহারের দাবি
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

তামাক ব্যবসা থেকে সরকারি অংশীদারি প্রত্যাহারের দাবি

|| নিউজ ডেস্ক ||দেশব্যাপী তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন ও সিগারেট কোম্পানির বেপরোয়ার প্রতিবাদে তামাক ব্যবসা থেকে সরকারি অংশীদারি প্রত্যাহার দাবিতে নওগাঁয় অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে।বুধবার (৯ অক্টোবর) জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে জেলা প্রশাসনের কার্যলয়ের সামনে সড়কে তামাক বিরোধী জোট ও রুরাল অ্যাসোসিয়েশন ফর নিউট্রিশন ইমপ্রুভমেন্ট রানি এর আয়োজনে সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।এসময় তামাক নিয়ন্ত্রণের সদস্য ফজলুল হক খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ব্রাকের জেলা প্রতিনিধি স্বপন কুমার মিস্ত্রি, ডেমোক্রেসি ওয়াচের সমন্বয়ক ময়েন উদ্দীন, নিশানের নির্বাহী পরিচালক মহিদুর রহমানসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা।তামাক নিয়ন্ত্রণের সদস্য ফজলুল হক খান বলেন, তামাক কোম্পানিতে সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তাদের বহাল রেখে প্রতিবন্ধকতা ছাড়া স্বাভাবিকভাবে তামাক নিয়ন্ত্রণে সহায়ক নীতি প...
বাজার নিয়ন্ত্রণে সব জেলায় বিশেষ টাস্কফোর্স গঠন
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

বাজার নিয়ন্ত্রণে সব জেলায় বিশেষ টাস্কফোর্স গঠন

|| নিউজ ডেস্ক ||দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার জেলা পর্যায়ে বিশেষ টাস্কফোর্স গঠন করেছে। সোমবার (৭ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য পর্যালোচনা ও পূর্বাভাস সেলের সিনিয়র সহকারী সচিব মো. মেহেদী হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিত্যপণ্য সামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ ব্যবস্থা তদারক করতে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যার আহ্বায়ক হিসেবে নিযুক্ত হয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন: পুলিশ সুপার, জেলা খাদ্য নিয়ন্ত্রক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, জেলা মৎস্য কর্মকর্তা, কৃষি বিপণন কর্মকর্তা বা প্রতিনিধি, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি, শিক্ষার্থী প্রতিনিধি দুইজন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক।এই টাস্কফোর্স নিয়মিতভাবে বাজার, আড়ত, গুদাম, কোল্ড স্টোরেজ ও অন্যান্য সরবরাহ...
বেনাপোল বন্দর দিয়ে ভারতে গেলো ২৭৬ টন ইলিশ
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

বেনাপোল বন্দর দিয়ে ভারতে গেলো ২৭৬ টন ইলিশ

|| নিউজ ডেস্ক ||যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে পাঁচ চালানে ভারতে গেলো ২৭৬ মেট্রিক টন ইলিশ। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ১০ ডলার, যা বাংলাদেশি ১ হাজার ১৮০ টাকা।পাঁচ চালানের মধ্যে গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ৫৪ মেট্রিক টন, শনিবার (২৮ সেপ্টেম্বর) ৪৫ মেট্রিক টন, রবিবার (২৯ সেপ্টেম্বর) ১৯ মেট্রিক টন, সোমবার (৩০ সেপ্টেম্বর) ৮৯ মেট্রিক টন এবং মঙ্গলবার (১ অক্টোবর) ৬৯ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে।এদিকে, আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুদ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।রপ্তানি প্রসঙ্গে বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের পরিদর্শক আসওয়াদুল আলম জানান, ইলিশ রপ্তানির পরিপত্রটি কয়েক বছর আগের। তখনকার বাজারদরের সঙ্গে মিল রেখে প্রতি কেজি ইলিশ ১০ ডলার রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে। এখনো সেই পরিপত্র অনুযায়ীই ইলিশ র...
এলপিজির দাম বাড়ল
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

এলপিজির দাম বাড়ল

|| নিউজ ডেস্ক ||চলতি মাসের জন্য ভোক্তাপর্যায়ে এলপিজির নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা বুধবার (২ অক্টোবর) সন্ধ্যা থেকে কার্যকর হবে।বুধবার (২ অক্টোবর) নতুন এ দর ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।ঘোষণায় বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১২১ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়েছে। রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির মূসকসহ মূল্য প্রতি কেজি ১১৭ টাকায় ৪৯ পয়সায় নির্ধারণ করা হয়েছে।এছাড়া অটোগ্যাসের মূল্য প্রতি লিটার নির্ধারণ করা হয়েছে ৬৬ টাকা ৮৪ পয়সা।এখন প্রতি মাসে এলপি গ্যাসের দাম বাজার অনুযায়ী নির্ধারণ করা হয়। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এ দাম নির্ধারণ করে।উল্লেখ্য, সেপ্টেম্বর মাসে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ ...
ব্যবসায়ী নেতা ও সাবেক এমপি সালাম মুর্শেদী গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

ব্যবসায়ী নেতা ও সাবেক এমপি সালাম মুর্শেদী গ্রেফতার

|| নিউজ ডেস্ক ||খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীকে গ্রেফতার করেছে র‍্যাব।মঙ্গলবার (১ অক্টোবর) গভীর রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।তিনি জানান, ২০২২ সালে খুলনার ফুলতলা এলাকায় হামলা, আক্রমণ ও হত্যার অভিযোগে দায়ের করা মামলায় খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়ে তিনি ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে খুলনা-৪ আসনের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাতীয় সংসদ সদস্য নির্বাচিত...
আজ থেকে সুপারশপে রাখা যাবে না পলিথিন ব্যাগ
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

আজ থেকে সুপারশপে রাখা যাবে না পলিথিন ব্যাগ

|| নিজস্ব প্রতিবেদক ||পূর্ব ঘোষণা অনুযায়ী আজ মঙ্গলবার (১ অক্টোবর) থেকে দেশের কোনো সুপারশপে পলিথিন ব্যাগ রাখা যাবে না। পলিথিন ব্যাগের পরিবর্তে পাট বা কাপড়ের ব্যাগ ব্যবহার করতে হবে।১ নভেম্বর থেকে ঢাকার ১০টি কাঁচাবাজারে পলিথিন ব্যবহার বন্ধে কার্যক্রম শুরু হবে। দেশব্যাপী পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধেও অভিযান চালানোর ঘোষণা দেওয়া হয়েছে।এর আগে, সেপ্টেম্বর মাসের ৯ তারিখ পলিথিন শপিং ব্যাগের নিষেধাজ্ঞা কার্যকর করতে কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে স্টেকহোল্ডারদের সঙ্গে অনুষ্ঠিত সভায় পলিথিন ব্যাগ বন্ধের সিদ্ধান্ত হয়।‌ ওই সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সুপারশপে কোনো ধরনের পলিথিন বা পলিপ্রপাইলিনের ব্যাগ রাখা যাবে না। একইসঙ্গে ক্রেতাদের দেওয়া যাবে না।সুপারশপের আউটলেটের ম্যানেজাররা জানান, তারা এরই মধ্যে শপের বিভিন্ন জায়গায় বিজ্ঞপ্তি দিয়েছেন। তাদের য...
জুলাইয়ে পোশাক রপ্তানি বেড়েছে ২.৮৮ শতাংশ
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

জুলাইয়ে পোশাক রপ্তানি বেড়েছে ২.৮৮ শতাংশ

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে তৈরি পোশাক পণ্য রপ্তানি থেকে বাংলাদেশ আয় করেছে ৩.১৮ বিলিয়ন ডলার, যা আগের বছরের জুলাইয়ের তুলনায় ২.৮৮ শতাংশ বেশি। ২০২৩ সালের জুলাই মাসে তৈরি পোশাক পণ্য রপ্তানি করে আয় হয়েছিল ৩.০ বিলিয়ন ডলার।অন্যদিকে, চলতি অর্থবছরের (২০২৪-২৫) প্রথম মাস জুলাইয়ে বাংলাদেশের রপ্তানি আয় ২.৯ শতাংশ বেড়ে ৩.৮২ বিলিয়ন হয়েছে। ২০২৩ সালের জুলাইয়ে, বাংলাদেশের রপ্তানি আয় ছিল ৩.৭১ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংক গত সপ্তাহে এ তথ্য প্রকাশ করেছে।ওভেন পণ্য থেকে রপ্তানি আয় ৩.৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ১.৪৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যেখানে নিট পণ্যের রপ্তানি আয় ২ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১.৭২ বিলিয়ন ডলারে।এ ব্যাপারে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ভারপ্রাপ্ত সভাপতি আবদুল্লাহ হিল রাকিব গণমাধ্যমকে বলেন, ‘অর্থবছরের প্রথম মাসে ইতিবাচক সূচনা হওয়া ভালো লক্ষণ। ক...
চৌদ্দ মাস পর চাল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলল ভারত
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

চৌদ্দ মাস পর চাল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলল ভারত

১৪ মাস পর চাল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলো ভারত। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দেশটির কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, রপ্তানিকারক বাসমতি ব্যতীত অন্য সব ধরনের চাল রপ্তানি করতে পারবেন।চালের রপ্তানি শুল্কও কমানো হয়েছে। আগে যেখানে রপ্তানি শুল্কের হার ছিল ২০ শতাংশ, সেখানে বর্তমানে তা নামিয়ে আনা হয়েছে দশ শতাংশে।সরকারের এই পদক্ষেপে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ভারতের চাল রপ্তানিকারকরা। দেশটির অন্যতম চাল রপ্তানি কোম্পানি রাইস ভিলা’র শীর্ষ নির্বাহী সুরজ আগার ওয়াল ভারতীয় একটি সংবাদমাধ্যমকে এ প্রসঙ্গে বলেন, “সরকারের এই সিদ্ধান্ত ভারতের অভ্যন্তরীণ কৃষিক্ষেত্র এবং আন্তর্জাতিক চালের বাজারে গেম চেঞ্জারের ভূমিকা রাখবে। একদিকে আন্তর্জাতিক বাজারে চালের দাম কমে আসবে, অন্যদিকে কৃষকরাও লাভবান হবেন।”ভারতে চালের উৎপাদন হয় মূলত দেশটির পূর্ব, উত্তরপূর্ব ও দক্ষিণাঞ্চলীয় রাজ্যগু...