সোমবার, এপ্রিল ২০

বাণিজ্য ও অর্থনীতি

নিত্যপ্রয়োজনীয় পণ্য ভ্যাটমুক্ত রাখার দাবি
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

নিত্যপ্রয়োজনীয় পণ্য ভ্যাটমুক্ত রাখার দাবি

|| নিউজ ডেস্ক ||নিত্যপ্রয়োজনীয় পণ্য ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল।তিনি বলেন, শ্রমিকদের বেতন বাড়ানো হলেও নিত্যপণ্যের দাম বাড়তি থাকায় বেটার লাইফ (মানসম্মত জীবন) পাচ্ছেন না তারা। এতে ব্যাহত হচ্ছে উৎপাদন।দেশের ৮৪ শতাংশ রপ্তানি আয়ের নেতৃত্ব পোশাকখাত দিচ্ছে জানিয়ে মহিউদ্দিন রুবেল বলেন, আমরা পোশাকখাতের শ্রমিকদের বেটার লাইফ উপহার দিতে ১০ শতাংশ বেতন বাড়িয়েছি। কিন্তু এতে তাদের জীবনমান উন্নয়ন হবে না, বা হচ্ছে না। তাদের বেটার লাইফ দিতে হলে অবশ্যই নিত্যপ্রয়োজনীয় পণ্য ভ্যাটের আওতামুক্ত রাখতে হবে।তিনি বলেন, আমরা যদি এসব পণ্য ভ্যাটের বাইরে না রাখতে পারি তাহলে তারা কারখানায় কোয়ালিটি সময় দিতে পারবে না। সরাসরি উৎপাদনে এর প্রভাব পড়বে। আমরা উৎপাদনে পিছিয়ে পড়বো, বাধাগ্রস্ত হবে রপ্তানি খাত।সরকা...
দেশের মাথাপিছু আয় কমেছে ৪৬ ডলার
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

দেশের মাথাপিছু আয় কমেছে ৪৬ ডলার

|| নিউজ ডেস্ক ||২০২৩-২৪ অর্থবছরের চূড়ান্ত হিসাব অনুযায়ী দেশের মানুষের মাথাপিছু আয় কমেছে ৪৬ ডলার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।প্রতিবেদনে বলা হয়, ‘বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কমে এখন ২ হাজার ৭৩৮ মার্কিন ডলার। সাময়িক হিসাব থেকে মাথাপিছু আয় কমেছে ৪৬ ডলার। সাময়িক হিসাবে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৮৪ ডলার।’সাময়িক হিসেব অনুযায়ী, টাকার অংকেও কমেছে মাথাপিছু আয়। কারণ, টাকার অংকে প্রাক্কলন করা হয়েছিল ৩ লাখ ৬ হাজার ১৪৪ টাকা।বিবিএসের হিসাব অনুযায়ী, গত তিন বছর ধরে দেশের মানুষের গড় মাথাপিছু আয় কমেছে। তবে, ২০২১-২২ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৯৩ ডলার, যা এযাবৎকালের সর্বোচ্চ।...
নতুন মুদ্রানীতিতে সুদহার অপরিবর্তিত
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

নতুন মুদ্রানীতিতে সুদহার অপরিবর্তিত

|| নিউজ ডেস্ক ||নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রথম মুদ্রানীতি ঘোষণা করা হয়েছে।সোমবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এর গভর্নর ড. আহসান এইচ মনসুর জানুয়ারি-জুন সময়ের জন্য আগাম মুদ্রানীতি ঘোষণা করেন।বেসরকা‌রি ঋণ প্রবৃ‌দ্ধি ও নীতি সুদহার অপরিবর্তিত রেখে চলতি ২০২৪-’২৫ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন, ২০২৫) মুদ্রানীতি (মনিটারি পলিসি স্টেটমেন্ট-এমপিএস) ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।নতুন মুদ্রানীতিতে আগামী জুন মাসে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির প্রাক্কলন আগের মতোই ৯ দশমিক ৮ শতাংশ রাখা হয়েছে। অবশ্য গত ডিসেম্বর পর্যন্ত বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ২৮ শতাংশ।নতুন মুদ্রানীতি ঘোষণা উপলক্ষে সোমবার বিকেলে বাংলাদেশ ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনের শুরুতে মুদ্রানীতির ওপর একটি উপস্থাপনা তুলে ধরেন ডেপুটি ...
পোশাক রপ্তানিতে আমেরিকা ও ইইউর বাজারে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

পোশাক রপ্তানিতে আমেরিকা ও ইইউর বাজারে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ

|| নিউজ ডেস্ক ||বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া তৈরি পোশাকের ৬৯ শতাংশই যায় আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে। ২০২৪ সালের শেষ দিকে এসে বাজার দুটিতে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে। তাতে দেশের তৈরি পোশাক খাত অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে।গত বছরের শেষ চার মাস- সেপ্টেম্বর থেকে ডিসেম্বরে আমেরিকার বাজারে তৈরি পোশাক রপ্তানিতে বড় প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ। এর মধ্যে গত বছরের ডিসেম্বরে রপ্তানি করেছে ৫৮ কোটি ডলারের তৈরি পোশাক। এটি ২০২৩ সালের ডিসেম্বরের তুলনায় ১৮ দশমিক ৩৬ শতাংশ বেশি। যদিও গত নভেম্বরে আগের বছরের একই সময়ের তুলনায় রপ্তানি বেড়েছিল ৪১ শতাংশ।ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলসের (অটেক্সা) হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। সংস্থাটির তথ্যানুযায়ী, বাংলাদেশ থেকে আমেরিকায় তৈরি পোশাক রপ্তানি গত সেপ্টেম্বরে ১৮ শতাংশ, অক্টোবরে ২৬ দশমিক ...
জুনের মধ্যে মূল্যস্ফীতি ৮ শতাংশে নামানোর লক্ষ্য সরকারের
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

জুনের মধ্যে মূল্যস্ফীতি ৮ শতাংশে নামানোর লক্ষ্য সরকারের

|| নিউজ ডেস্ক ||চলতি ২০২৪-২৫ অর্থবছরের মধ্যে, অর্থাৎ আগামী জুনের মধ্যেই সার্বিক মূল্যস্ফীতি ৮ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা নিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট–সংক্রান্ত বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।বৈঠকে উপস্থিত ছিলেন— অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন বিভাগের সচিব ও অতিরিক্ত সচিবরা।বৈঠকে ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেট নিয়েও আলোচনা হয়। সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রণীত বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৬ দশমিক ৫ শতাংশ। তবে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অ...
পোশাক রপ্তানি ৫.৭ শতাংশ বেড়েছে জানুয়ারিতে
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

পোশাক রপ্তানি ৫.৭ শতাংশ বেড়েছে জানুয়ারিতে

|| নিউজ ডেস্ক ||চলতি বছরের জানুয়ারিতে তৈরি পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৭ শতাংশ বেড়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) প্রকাশিত রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যে জানা গেছে, জানুয়ারিতে রপ্তানি হয়েছে ৪ দশমিক ৪৩ বিলিয়ন ডলারের পণ্য। গত বছর একই মাসে রপ্তানি হয়েছিল ৪ দশমিক ১৯ বিলিয়ন ডলার।পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৫৭ শতাংশ বেড়ে ৩ দশমিক ৬৬ বিলিয়ন ডলার হয়েছে। তবে চামড়া ও চামড়াজাত পণ্য এবং পাটের মতো অন্যান্য প্রচলিত পণ্যের রপ্তানি কমেছে।জানুয়ারির রপ্তানি আয়ের কারণে চলতি অর্থবছরের প্রথম সাত মাসে মোট রপ্তানি আয় প্রায় ১২ শতাংশ বেড়ে ২৮ দশমিক ৯৬ বিলিয়ন ডলার হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে রপ্তানির পরিমাণ ছিল ২৫ দশমিক ৯৩ বিলিয়ন ডলার।...
ভারত থেকে এলো আরও ১২৫ টন চাল
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

ভারত থেকে এলো আরও ১২৫ টন চাল

|| নিউজ ডেস্ক ||বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে কয়েক দফায় এসেছে টনের পর টন চাল। সোমবার (৩ ফেব্রুয়ারি) বন্দরটিতে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ভারত থেকে এসেছে পাঁচ ট্রাকে ১২ টন আতপ চাল।মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে চাল আমদানির তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ।তিনি বলেন, ভারত থেকে আবার ১২৫ টন আতপ চাল আমদানি হয়েছে। এ চালগুলো আমদানি করেছে আল আমিন স্ট্যাবিলিসড নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান। সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দরে ২৫ টন করে পাঁচটি ট্রাক ইয়ার্ডে প্রবেশ করে।বর্তমানে বন্দরটিতে ৯৫ শতাংশ পাথর নির্ভর হলেও বর্তমানে চালসহ বিভিন্ন পণ্য আমদানি হচ্ছে। এছাড়া মসুর ডাল, গম, ভুট্টা, চিরতা, হাজমলা, যন্ত্রপাতি, প্লাস্টিকদানা, খইল, আদা ও চিটাগুড় আমদানি করা হয়। বর্তমানে গত কয়েক দিনে দুই দফায় ২০০ টন চাল আমদানি ...
বাংলাদেশ ব্যাংকের সব কর্মকর্তার লকার ফ্রিজ
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

বাংলাদেশ ব্যাংকের সব কর্মকর্তার লকার ফ্রিজ

|| নিউজ ডেস্ক ||বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ভল্টে রাখা সব কর্মকর্তার সেইফ ডিপোজিট সাময়িক ফ্রিজ (স্থগিত) করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গভর্নরকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যাতে কোনো কর্মকর্তা রক্ষিত মালামাল লকার খুলে নিতে না পারেন।দুদকের পরিচালক (উপসচিব) কাজী সায়েমুজ্জামান মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) একটি গণমাধ্যমকে এই তথ্য জানান।বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে দেওয়া চিঠিতে বলা হয়, গত ২৬ জানুয়ারি আদালতের অনুমতিতে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অনুসন্ধানের উদ্দেশ্যে দুদকের টিম বাংলাদেশ ব্যাংকের কয়েন ভল্টে রক্ষিত সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীর সেইফ ডিপোজিট তল্লাশি করে। ভল্টে তার জমা করা তিনটি সিলগালা কৌটা খুলে ৫৫ হাজার ইউরো, ১ লাখ ৬৯ হাজার ৩০০ মার্কিন ডলার, ১০০৫ দশমিক ৪ গ্রাম স্বর্ণ ও ৭০ লাখ টাকার এফডিআর পাওয়া গেছে।তল্লাশিকালে রেজিস্ট্রার পরীক্ষা করে দে...
কমেছে মুরগির দাম, সবজিতে স্বস্তি
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

কমেছে মুরগির দাম, সবজিতে স্বস্তি

|| নিউজ ডেস্ক ||সরবরাহ বাড়ায় বাজারে কম দামে পাওয়া যাচ্ছে সব ধরনের সবজি। ফলে ইচ্ছে মতো সবজি কিনতে পারছেন ক্রেতারা। সেই সঙ্গে ফার্মের মুরগির ছাড়া ব্রয়লার ও সোনালির দাম কেজিতে ১০-২০ টাকা কমেছে।শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, দুই সপ্তাহ আগে ২০০-২১০ টাকা দামে বিক্রি হওয়া ব্রয়লার মুরগি ১৮০-১৯০ টাকা দরে বিক্রি হচ্ছে।সোনালি মুরগির দামও প্রতি কেজিতে প্রায় ২০ টাকা কমেছে। গত সপ্তাহে প্রতি কেজি সোনালির দাম ছিল ৩০০-৩৩০ টাকা। এ সপ্তাহে ২৮০-৩১০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে অপরিবর্তিত রয়েছে ফার্মের মুরগির ডিমের দাম।এদিকে ভোক্তাদের স্বস্তির জায়গা সবজির বাজার। এ ছাড়া শীত মৌসুম থাকায় সবজির দাম বেশ ভালো। ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে। সপ্তাহ ব্যবধানে আলুর দাম আরো কমেছে।বাজারভেদে এক কেজি আলু বিক্রি হচ্ছে ২০-২৫ টাকায়। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ...
পূবালী ব্যাংক কুঞ্জেরহাট উপশাখায় ইসলামী ব্যাংকিং কর্ণার উদ্বোধন
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

পূবালী ব্যাংক কুঞ্জেরহাট উপশাখায় ইসলামী ব্যাংকিং কর্ণার উদ্বোধন

|| স্টাফ রিপোর্টার | ভোলা ||দেশের অন্যতম শীর্ষ বাণিজ্যিক ব্যাংকপূবালী ব্যাংক পিএলসি গ্রাহকদের ইসলামী ব্যাংকিং সেবার চাহিদার কথা বিবেচনা করে দেশে ‘ইসলামিক কর্ণার’ স্থাপনের কার্যক্রম চালু করেছে। এসব কর্ণারের মাধ্যমে গ্রাহকরা সহজেই ইসলামী ব্যাংকিংয়ের সব সেবা গ্রহণ করতে পারবেন। এই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে পূবালী ব্যাংক পিএলসি ভোলার কুঞ্জেরহাট উপশাখার একটি নান্দনিক ও গ্রাহকবান্ধব ‘ইসলামিক কর্ণার’ উদ্বোধন করা হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসির বরিশাল বিভাগের ডিজিএম ও রিজিওন্যাল ম্যানেজার মো. রুহুল আমিন। কুঞ্জেরহাট উপশাখার ব্যবস্থাপক মো. মেজবাহ্ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাংবাদিক গাজী তাহের লিটন, মেজবাহউদ্দিন সম্রাট।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের বরিশাল জোনের সিনিয়র অফিসার গাজী মো. হাস...