রমজানে নিত্যপণ্যের দাম নির্ধারণ করল খুলনা সিটি করপোরেশন
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||পবিত্র মাহে রমজানকে সামনে রেখে খুলনা মহানগরীতে গরু ও ছাগলের মাংস, ডিম ও বয়লার মুরগির খুচরা বিক্রয়মূল্য নির্ধারণ করেছে খুলনা সিটি করপোরেশন। গতকাল বুধবার বিকালে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয়।সভায় সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিকেজি খাসির মাংস ১১০০ থেকে ১২০০ টাকা, গরুর মাংস ৭৪০ থেকে ৭৫০ টাকা, ডিম প্রতি হালি ৩৮ থেকে ৪৪ টাকা এবং বয়লার মুরগি প্রতিকেজি ১৮০ টাকায় বিক্রি হবে। নির্ধারিত দামের বাইরে অতিরিক্ত মূল্য আদায়, মেয়াদোত্তীর্ণ পণ্য, ভেজাল বা পঁচা খাবার বিক্রি করলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ও কেসিসি প্রশাসক মো. মোখতার আহমেদ। তিনি বলেন, রমজান ইবাদত ও আত্মশুদ্ধির মাস। এ সময় খাদ্য গ্রহণে সংযমী হওয়ার পাশাপাশি ব্যবসায়ীদেরও ন্যায্যমূল্যে পণ্য বিক্রির মানসিকত...










