Thursday, October 15

বাণিজ্য ও অর্থনীতি

একনেকে ১৫,৮২৩ কোটি টাকার ১৩টি প্রকল্প অনুমোদন
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

একনেকে ১৫,৮২৩ কোটি টাকার ১৩টি প্রকল্প অনুমোদন

|| অর্থ ও বাণিজ্য ডেস্ক ||জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়সংবলিত ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। অনুমোদিত এই ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ১০ হাজার ১১৮ কোটি ৩৩ লাখ টাকা, বৈদেশিক প্রকল্প ঋণ থেকে ৫ হাজার ২৫২ কোটি ৯৬ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ৩৮২ কোটি ২৮ লাখ টাকা সংস্থান করা হবে।আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসনের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভা শেষে এনইসি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী বিস্তারিত তথ্য তুলে ধরেন। অনুমোদিত ১৩টি প্রকল্পের মধ্যে ৮টি সম্পূর্ণ নতুন, ৩টি সংশোধন এবং ২টি মেয়াদ বৃদ্ধির প্রকল্প।অনুমোদিত উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা খাতের টিবি, এইচআইভি/এইডস ও ম্যালেরিয়া প্রতিরোধে স...
সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

|| অর্থ ও বাণিজ্য ডেস্ক ||বাংলাদেশের নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য সাশ্রয়ী ও দুর্যোগসহনশীল আবাসন ঋণের সুযোগ বাড়াতে ১০ কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বিশেষ করে নারী ও ব্যাংকিং সেবার বাইরে থাকা পরিবারগুলোকে লক্ষ্য রেখে এই ঋণপ্রকল্প গ্রহণ করা হয়েছে।অনুমোদিত ঋণের মধ্যে ৪ কোটি ডলার প্রদান করা হবে এডিবির জলবায়ু অভিযোজন তহবিল থেকে। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে কারিগরি সহায়তা হিসেবে আরও ৬ লাখ ডলার অনুদান দিচ্ছে সংস্থাটি। এই অর্থ পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং এর সহযোগী ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের মাধ্যমে দীর্ঘমেয়াদি ও জামানতবিহীন ঋণ হিসেবে বিতরণ করা হবে। তা দিয়ে সুবিধাভোগী পরিবারগুলো নতুন ঘর তৈরি বা পুরোনো বাড়ি মেরামত করতে পারবেন।এডিবির বাংলাদেশে নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর কিংফেং ঝাং জানান, নিরাপদ ও জলবায়ু সহনশীল আবাসন দারিদ্র্য দূরীকরণ, সামাজি...
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

|| অর্থ ও বাণিজ্য ডেস্ক ||আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য ও বৈদেশিক লেনদেনের সুবিধার্থে বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার আজকের (রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬) সর্বশেষ বিনিময় হার প্রকাশ করা হয়েছে।আজ বাজারে প্রধান মুদ্রাগুলোর রূপান্তর মূল্য নিচে দেওয়া হলো:ইউএস ডলার: ১২২ টাকা ৭৫ পয়সাইউরো: ১৩৯ টাকা ৮২ পয়সাপাউন্ড: ১৬২ টাকা ৬৫ পয়সাঅস্ট্রেলিয়ান ডলার: ৮৬ টাকা ২০ পয়সাসিঙ্গাপুরি ডলার: ৯৬ টাকা ০৪ পয়সাচৈনিক ইউয়ান: ১৮ টাকা ২৫ পয়সাভারতীয় রুপি: ১ টাকা ২৮ পয়সাজাপানি ইয়েন: ০ টাকা ৭৮ পয়সা(তথ্যসূত্র: গুগল)উল্লেখ্য, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি অনুযায়ী যে কোনো সময় এই মুদ্রা বিনিময় হার পরিবর্তিত হতে পারে।...
এনআরবি ব্যাংকের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বাণিজ্য ও অর্থনীতি, রাজধানী, সর্বশেষ

এনআরবি ব্যাংকের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

|| অর্থ ও বাণিজ্য ডেস্ক ||‘পুনরুত্থানের বছর’ (Year of Resurrection) স্লোগানকে সামনে রেখে এনআরবি ব্যাংক পিএলসির ‘ইয়ার-টু-ডেট ব্যবসা পর্যালোচনা সভা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর একটি অভিজাত হোটেলে দিনব্যাপী এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের সার্বিক অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এনআরবি ব্যাংকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক রিয়াজ খান।এতে ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. কামরুল ইসলাম চৌধুরী, অডিট কমিটির চেয়ারম্যান মিনহাজ শহীদ এফসিএ, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান শেখ মো. সেলিম, স্বতন্ত্র পরিচালকবৃন্দ এবং অতিরিক্ত ও উপ-ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনা দল, সকল শাখা...
জনদুর্ভোগ বিবেচনায় সর্বনিম্ন ভাড়া বাড়ানো হয়েছে: সড়কমন্ত্রী
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

জনদুর্ভোগ বিবেচনায় সর্বনিম্ন ভাড়া বাড়ানো হয়েছে: সড়কমন্ত্রী

|| আলোকিত দৈনিক ডেস্ক ||জনদুর্ভোগের কথা বিবেচনা করেই নৌযানের সর্বনিম্ন ভাড়া সীমিত পরিমাণে বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে এক দ্বিপাক্ষিক বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে লঞ্চের ভাড়া বৃদ্ধি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।মন্ত্রী জানান, বিশ্ববাজার ও অভ্যন্তরীণ জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাসভাড়ার পর লঞ্চের ভাড়ায় সমন্বয় আনা হয়েছে। তবে ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না, সে বিষয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।শেখ রবিউল আলম বলেন, "রেল মন্ত্রণালয় থেকে ভাড়া বাড়ানোর ব্যাপারে বেশ চাপ রয়েছে, কারণ তা না হলে লোকসানের পরিমাণ আরও বাড়বে। তবুও আমরা এখন পর্যন্ত রেলের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করিনি। চেষ্টা করছি বিদ্যমান ভাড়াই বজায় রাখতে। একান্তই যদি বাড়াতে হয়, তবে তা যৌক্তিক প...
বাসভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

বাসভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

|| অর্থ ও বাণিজ্য ডেস্ক ||দেশের বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে মহানগর, আন্তজেলা ও দূরপাল্লার বাস এবং মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।প্রজ্ঞাপন অনুযায়ী, বাস ও মিনিবাস মালিকরা এখন থেকে প্রতি কিলোমিটার ভ্রমণের ক্ষেত্রে নির্ধারিত ১৭ পয়সা হারে অতিরিক্ত ভাড়া আদায় করতে পারবেন।...
বকশীগঞ্জে ২৫ বস্তা অবৈধ ইউরিয়া সার জব্দ
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

বকশীগঞ্জে ২৫ বস্তা অবৈধ ইউরিয়া সার জব্দ

| | আহম্মেদ সায়েম | বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি ||জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে পরিবহনকালে ২৫ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের নতুন বাজার এলাকায় একটি অভিযান চালিয়ে দুটি অটোরিকশাসহ এসব সার আটক করা হয়।অভিযানে নেতৃত্ব দেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম ও বাট্টাজোড় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিটন আকন্দ উপস্থিত ছিলেন।স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অটোরিকশা দুটি করে ২৫ বস্তা ইউরিয়া সার নিয়ে যাওয়ার সময় চালকদের গতিবিধি সন্দেহজনক মনে হয় স্থানীয়দের। সার পরিবহনের বিষয়ে তাদের কাছে জানতে চাওয়া হলে চালকেরা অটোরিকশা নিয়ে দ্রুত কেটে পড়ার চেষ্টা করেন। পরে স্থানীয় জনতা ধাওয়া দিয়ে অটোরিকশা দুটি সারসহ আটক করে প্রশাসনকে খবর দেয়।বিষয়টি ...
প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

|| অর্থ ও বাণিজ্য ডেস্ক ||সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধির মুখে দূরপাল্লা ও মহানগরে বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।নতুন পুনঃনির্ধারিত ভাড়া অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা করা হয়েছে। একই সাথে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বৃদ্ধি পেয়ে ২ টাকা ৭০ পয়সা দাঁড়িয়েছে।এর আগে গতকাল সোমবার বিকেলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে আয়োজিত বৈঠকে কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছিল সড়ক পরিবহন মালিক সমিতি।মালিক সমিতির সেই প্রস্তাবে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২ টাকা ৪৩ পয়সা, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ২ টাকা ৭৩ পয়সা এবং ডিটিসিএ আওতাভুক্ত এলাকায় মিনিবাসের ভাড়া ২ ...
১৬০ কিলোমিটার বেগে ছুটবে ইলেকট্রিক ট্রেন
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

১৬০ কিলোমিটার বেগে ছুটবে ইলেকট্রিক ট্রেন

তিন মেট্রোরেলসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন|| নিজস্ব প্রতিবেদক ||নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে ছুটবে নতুন ইলেকট্রিক ট্রেন। বহুপ্রত্যাশিত এই প্রকল্প এবং রাজধানীর তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। পরে বিকেলে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি।অনুমোদিত ১২টি প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৪৮ হাজার ২৫৬ কোটি ৩০ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ ১ লাখ ২০ হাজার ৪৬৬ কোটি ৩৯ লাখ টাকা। প্রকল্...
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা

|| আলোকিত দৈনিক ডেস্ক ||প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে।আজ ১৬ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১০টায় সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা শুরু হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসানের সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।চলতি এই সভায় দেশে প্রথমবারের মতো বৈদ্যুতিক ট্রেন চালুসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপনের কথা রয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে ইলেকট্রিক ট্রেন সার্ভিস চালু এবং এমআরটি লাইন-৫-এর দক্ষিণ রুট বাস্তবায়ন প্রকল্প বিশেষ উল্লেখযোগ্য। একনেক সভায় সব মিলিয়ে মোট ১৬টি উন্নয়ন প্রকল্প তুলে ধরা হবে।...