Tuesday, November 3

রাজধানী

চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি
জাতীয়, রাজধানী, সর্বশেষ

চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি

|| আলোকিত দৈনিক ডেস্ক ||অসুস্থ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ ২ সেপ্টেম্বর (বুধবার) সকালে হাসপাতালে গিয়ে তিনি মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় রাষ্ট্রপতি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তাঁর চিকিৎসা ও স্বাস্থ্যের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য নেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।এর আগে গত ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাতে শ্বাসকষ্টজনিত অসুস্থতা বেড়ে গেলে ইকবাল হাসান মাহমুদ টুকুকে হাসপাতালে ভর্তি করা হয়।মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবদুল্লাহ আল কায়েস জানান, তিনি গত কয়েক দিন ধরে ঠান্ডা, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। পরীক্ষায় তাঁর ফুসফুসে ইনফেকশন ধরা পড়েছে। বর্তমানে তিনি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্...
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
জাতীয়, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

|| আলোকিত দৈনিক ডেস্ক ||বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।আজ ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত এবং পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি।এদিকে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই জিয়া উদ্যান ও সংলগ্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি এবং উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। রাজধানীর বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে নেতাকর্মীরা নানা স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত দলীয় নেতৃবৃন্দ বলেন, প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাজনৈতিক দর...
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, রাজধানী, সর্বশেষ

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

|| আলোকিত দৈনিক ডেস্ক ||মাগুরায় আট বছরের শিশু আছিয়া আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। আজ ৩১ আগস্ট (সোমবার) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।মামলার নথি অনুযায়ী, গত বছরের ৫ মার্চ মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশু আছিয়া। অভিযোগ ওঠে, বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণের পর হত্যার চেষ্টা চালান। পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।ঘটনার পর নিহত আছিয়ার মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ২০২৫ সালের ১৩ এপ্রিল অভিযোগপত্র জমা দেয়। আদালত মাত্র ১৩ কার্যদিবসে বিচারকাজ সম্পন্ন করে গত বছরের ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনা...
হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর চিন্তাভাবনা রয়েছে: বিমানমন্ত্রী
জাতীয়, ধর্ম ও দর্শন, রাজধানী, সর্বশেষ

হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর চিন্তাভাবনা রয়েছে: বিমানমন্ত্রী

|| আলোকিত দৈনিক ডেস্ক ||হজযাত্রীদের বিমান ভাড়া ১ লাখ ৩০ হাজার টাকায় নামিয়ে আনা হয়েছে এবং ভবিষ্যতে তা আরও কমানোর চিন্তাভাবনা রয়েছে বলে সংসদে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদুজ্জামান মিল্লাত।আজ ৩০ আগস্ট (রবিবার) জাতীয় সংসদে সংসদ সদস্যের এক প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী এসব তথ্য জানান।মন্ত্রী বলেন, আগে হজের জন্য বিমান ভাড়া প্রায় ২ লাখ টাকা ছিল। অন্তর্বর্তীকালীন সরকার তা কমিয়ে প্রথমে ১ লাখ ৬৫ হাজার টাকা নির্ধারণ করেছিল। গত বছর প্রথম হজের দায়িত্ব পেয়ে তারা হিসাব-নিকাশ করে ভাড়া ১ লাখ ৫৪ হাজার টাকায় নামিয়ে আনেন। এবার ‘ডায়নামিক প্রাইসিং’-এর মাধ্যমে ভাড়া আরও কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী আরও বলেন, বিমানের বহরে নতুন উড়োজাহাজ যুক্ত হওয়া এবং নিয়মিত রুটগুলো পুরোপুরি চালু হলে প্রতিষ্ঠানের আয় বাড়বে। তখন হজযাত্রীদের ভ...
এমআইইউডিসি ইনভাইটেশনালসে চ্যাম্পিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

এমআইইউডিসি ইনভাইটেশনালসে চ্যাম্পিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়

|| নিজস্ব প্রতিবেদক ||যুক্তি, বিশ্লেষণী চিন্তা, জ্ঞানচর্চা ও বক্তব্য উপস্থাপনের দক্ষতা বিকাশের লক্ষ্যে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এমআইইউ) দিনব্যাপী ‘রিসডা প্রেজেন্টস এমআইইউডিসি ইনভাইটেশনালস: চ্যাপ্টার ওয়ান’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব (এমআইইউডিসি)-এর আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিতার্কিক দল চ্যাম্পিয়ন এবং সরকারি বাঙলা কলেজের বিতার্কিক দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন মো. মাহবুব আলম।...
বিপর্যস্ত নেপালের পাশে দাঁড়ানো ও দেশে গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট নিরসনের দাবি ইসলামী ঐক্য আন্দোলনের
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

বিপর্যস্ত নেপালের পাশে দাঁড়ানো ও দেশে গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট নিরসনের দাবি ইসলামী ঐক্য আন্দোলনের

|| নিজস্ব প্রতিবেদক ||নেপালের সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে গভীর সমবেদনা প্রকাশ করে অবিলম্বে দেশটির ক্ষতিগ্রস্ত জনগণের পাশে দাঁড়াতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া। একইসঙ্গে তিনি বাংলাদেশে যেকোনো ধরনের প্রাকৃতিক বিপর্যয় ও সংকট থেকে দেশবাসীকে রক্ষার জন্য মহান আল্লাহর দরবারে খাস দোয়ার আহ্বান জানান এবং গ্যাস, বিদ্যুৎ ও পানি সংকট নিরসনে সরকারের কার্যকর পদক্ষেপ ও টেকসই পরিকল্পনা গ্রহণের জোর দাবি জানান।শনিবার (২৯ আগস্ট) বাদ আসর রাজধানীর পুরানা পল্টনস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত নিয়মিত মাসিক ‘মজলিসে আমল’-এ সভাপতির স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।সভাপতির বক্তব্যে ইসলামী ঐক্য আন্দোলনের আমীর বলেন, "প্রতিবেশী বন্ধুপ্রতীম রাষ্ট্র নেপালে সাম্প্রতিক সময়ে যে ভয়াবহ প্রাকৃতিক দুর্যো...
ইউআইইউতে নারী উদ্যোক্তাদের ইএসজি ও জলবায়ু চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইইউতে নারী উদ্যোক্তাদের ইএসজি ও জলবায়ু চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য এনভায়রনমেন্টাল, সোশ্যাল অ্যান্ড গভর্নেন্স (ইএসজি) এবং জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।বিশ্ববিদ্যালয়টির স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের (এসওবিই) উদ্যোগে ‘নেক্সাস সেমিনার সিরিজ’-এর অংশ হিসেবে ‘নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য ইএসজি ও জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলা’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করা হয়।সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন বিশ্বব্যাংক গ্রুপ আইএফসি’র সিনিয়র এনভায়রনমেন্টাল স্পেশালিস্ট ড. আফিফা রাইহানা। তিনি বলেন, পরিবেশগত ও সামাজিক বিধিবিধান পরিপালনের ক্ষেত্রে অর্থায়ন ও তথ্যের সীমাবদ্ধতার কারণে নারী-মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো বেশি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। তবে সঠিকভাবে এসব বিধিবিধান পরিপালন করতে পারলে ব্যবসার বিশ্বাসযোগ্যতা বৃদ্ধ...
শরৎকালীন সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল ইউআইটিএস
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

শরৎকালীন সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল ইউআইটিএস

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সাইন্সেস (ইউআইটিএস)-এর ক্যাম্পাস প্রাঙ্গণে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ‘শরৎকালীন নবীনবরণ ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ওপেন গ্যালারিতে আয়োজিত এ অনুষ্ঠানে শরৎকালীন সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান নবাগত শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক নিয়মকানুন, শৃঙ্খলা এবং শিক্ষার মান বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করে শিক্ষার্থীদের ক্যাম্পাসের সুযোগ-সুবিধার সঠিক ব্যবহারের পরামর্শ দেন।প্রধান অতিথির বক্তব্যে ইউআইটিএস-এর উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া নবীনদের উদ্দেশে দিকনির...
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা
জাতীয়, রাজধানী, সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা

|| আলোকিত দৈনিক ডেস্ক ||দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল ও প্রধানমন্ত্রী তারেক রহমান।এছাড়া ভোটাধিকার প্রয়োগ করেছেন বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে এই নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।...
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে
জাতীয়, রাজধানী, সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

|| আলোকিত দৈনিক ডেস্ক ||দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে জাতীয় সংসদের সংসদকক্ষে নির্ধারিত সময়ে এ ভোটগ্রহণ শুরু হয়।বিকেল পর্যন্ত চলা এই ভোটাভুটিতে ৩৪৯ জন সংসদ সদস্য তাঁদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইজন প্রার্থী—ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ।১৯৯১ সালে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্যরা সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করছেন।ভোটগ্রহণ শেষে গণনা প্রক্রিয়ার মাধ্যমে সর্বাধিক বৈধ ভোটপ্রাপ্ত প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হবে এবং পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।...