Wednesday, November 4

রাজধানী

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা আলিয়ার শিক্ষার্থীদের শাহবাগে বিক্ষোভ
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা আলিয়ার শিক্ষার্থীদের শাহবাগে বিক্ষোভ

|| নিজস্ব প্রতিনিধি ||আজ শনিবার বেলা আড়াইটায় ঢাকা আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেন। মিছিলটি আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বকশীবাজার মোড়, শহীদ মিনার ও টিএসসি অতিক্রম করে শাহবাগে পৌঁছায়। এ সময় বকশীবাজার সড়কের এক পাশ দিয়ে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন, যেমন: ব্যান, ব্যান আওয়ামী লীগ, ওয়ান টু থ্রি ফোর আওয়ামী লীগ নো মোর, আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, আমার ভাই কফিনে, খুনি কেন বাহিরে, ছাত্র-জনতার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, হৈ হৈ রৈ রৈ, খুনি হাসিনা গেলি কই , আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেবো না, একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর।ঢাকা আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা বলেন, “আমরা আর কোনো গণহত্যাকারী সরকারের অধীনে থাকতে চাই না। শহীদদের রক্তের সঙ্গে বেইমানি কর...
ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরীর উত্তর-দক্ষিণ কমিটির যৌথ মাসিক বৈঠক অনুষ্ঠিত
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরীর উত্তর-দক্ষিণ কমিটির যৌথ মাসিক বৈঠক অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরীর উত্তর ও দক্ষিণ শাখার যৌথ মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৯ মে) বাদ জুমআ রাজধানীর পল্টনস্থ সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে উভয় কমিটির দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।আন্দোলনের ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব মোস্তফা বশিরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের শুরুতে দরসে কুরআন পেশ করেন ঢাকা মহানগরী উত্তরের আমীরমাওলানা মুহাম্মাদ মহিব্বুল্লাহ ভূঁইয়া।স্বাগত বক্তব্যে সভাপতি জনাব মোস্তফা বশিরুল হাসান বলেন, সরকার নারী কমিশনের মাধ্যমে ইসলাম তথা কুরআন-সুন্নাহ বিরোধী যে প্রস্তাবনা উপস্থাপন করেছে, তা চরম ধৃষ্টতাপূর্ণ ও দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টিকারী ফ্যাসিস্টদের নীল নকশা বাস্তবায়নের খপ্পরে পড়েছে। আর সরকার যে ইসলামপন্থীদের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে এবং ভারতের সেবাদাসে পরি...
শাপলা গণহত্যার বিচার ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ছাত্রজনতার সমাবেশ ৫ মে
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

শাপলা গণহত্যার বিচার ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ছাত্রজনতার সমাবেশ ৫ মে

|| নিজস্ব প্রতিনিধি ||শাপলা গণহত্যার বিচার ও রাষ্ট্রীয় স্বীকৃতি, আহতদের শাপলার বীর হিসেবে স্বীকৃতি, শহীদ পরিবার ও আহতদের রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসন এবং ৫ মে'কে শহীদ দিবস হিসেবে ঘোষণার দাবিতে ছাত্রজনতার সমাবেশ অনুষ্ঠিত হবে।সোমবার (৫ মে'২৫) বিকেল ৩ টায় রাজু ভাস্কর্যের সামনে এই শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করেছে 'স্টুডেন্ট এলায়েন্স অফ ডিইউ'।সমাবেশে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক জহিরুল ইসলাম, সহকারী অধ্যাপক মোস্তফা মঞ্জুর, এমআইএস-এর সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম অপু ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক কামরুল ইসলাম।সমাবেশটির প্রতি সংহতি জানিয়েছে বিভিন্ন ছাত্রসংগঠন ও প্লাটফর্ম। সংহতি জানানো সংগঠন ও প্লাটফর্মগুলোর মধ্যে রয়েছে-বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদ, ইসলামী ছাত্র আন্দোলন বা...
ঢাবির ক্ষণিকা বাসে ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাবির ক্ষণিকা বাসে ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

|| জলিলুর রহমান | ঢাবি প্রতিনিধি ||ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষণিকা পরিবহন (বাসে) ভাংচুর ও শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের দ্রুত শনাক্ত করে বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটায় সকল শিক্ষার্থী প্রথমে ভিসি চত্বরে জমায়েত হয়ে পরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।মানবন্ধনে অংশকারী বক্তারা (শিক্ষার্থীরা)২৪ ঘন্টার মধ্যে ঢাবির বাস ভাংচুর ও শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের শনাক্ত করে হামলার পেছনে থাকা ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করার দাবি জানান।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী রায়হান বলেন যে, সারা বাংলাদেশের আন্দোলনে ছাত্রদের বিভিন্ন আন্দোলন ও সংগ্রামকে পুঁজি করে একটি কুচক্রী মহল একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দিতে চায়। উত্তরাতে শিক্ষার...
ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

|| ঢাবি প্রতিনিধি ||রাজধানীর কলাবাগানের হাতিরপুল এলাকার একটি ফ্ল্যাট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম পিনাক রঞ্জন সরকার (২৪)। তিনি বিশ্ববিদ্যালয়ের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।সোমবার (২১ এপ্রিল) দিনগত রাত আনুমানিক ১টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ এবং ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।পুলিশ ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।নিহতের গ্রামের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার টিএন রায় রোডে। ঢাকায় তিনি হাতিরপুল এলাকায় একটি মেসে থাকতেন।তার বন্ধু ও রুমমেট জাহিদ জানান, গতকাল সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে পিনাক তাকে একটি মেসেজ পাঠিয়ে বাসায় না আসতে বলেন। কিছুক্ষণ পর মেসেঞ্জারে স্টোরিতে লেখেন, “আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।” তারা দুজন একটি ফ্ল্যাটে থাকতেন—পিনাক নিজের রুমে থা...
বিপ্লবী ছাত্র পরিষদ ঢাকা আলিয়ার নেতৃত্বে রাকিব মন্ডল ও জিনাত
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

বিপ্লবী ছাত্র পরিষদ ঢাকা আলিয়ার নেতৃত্বে রাকিব মন্ডল ও জিনাত

|| ঢাকা আলিয়া প্রতিনিধি ||সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকায় বিপ্লবী ছাত্র পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে রাকিব মন্ডলকে আহ্বায়ক ও মোঃ জিনাত হোসাইনকে সদস্য সচিব করে ১৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।আজ শনিবার (১৯ এপ্রিল) বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান স্বাক্ষারিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর আহম্মদ,যুগ্ম-আহ্বায়ক সালমান ফারসী,আব্দুল্লাহ আল মাহমুদ ও কাজী হাসিব;সিনিয়র সহকারী সদস্য সচিব শরীফ খান,সহকারী সদস্য সচিব আবদুর রহমান,রুকুনুজ্জামান ও আব্দুল্লাহ আল সোহাগ;সদস্য রিয়াজ, মো: ইব্রাহিম, ইকবাল হোসাইন, মো: নুর উদ্দিন সিয়াম, জান্নাতুন নাইম ও রেদোয়ান মাহি।সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক রাকিব মন্ডল বলেন, আমরা সবসময় শিক্ষার্থী...
তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন
রাজধানী, সর্বশেষ

তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন

|| নিজস্ব প্রতিবেদক ||তৃতীয় ও চতুর্থ শ্রেণির অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২.৩০ টা পর্যন্ত অনুষ্ঠিত এই কর্মসূচিতে সারাদেশ থেকে আগত বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে কর্মরত অস্থায়ী কর্মচারীরা অংশ নেন।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তারা স্বল্প বেতনে অস্থায়ী ভিত্তিতে কাজ করলেও, তাদের চাকরি স্থায়ীকরণ কিংবা ন্যায্য অধিকার আদায়ে সরকার কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। এতে তারা সামাজিক নিরাপত্তা, পেনশন, ছুটিসহ অন্যান্য মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।বাংলাদেশ তৃতীয় ও চতুর্থ শ্রেণির অস্থায়ী কর্মচারীগন তাদের চাকুরী রাজস্বখাতে হস্তান্তরের জন্য ১দফা দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন।স্বপন নামে...
বড়াইবাড়ী দিবস ১৮ এপ্রিলকে রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

বড়াইবাড়ী দিবস ১৮ এপ্রিলকে রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

|| নিজস্ব প্রতিবেদক ||২০০১ সালের ১৮ এপ্রিল কুড়িগ্রামের বড়াইবাড়ীতে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ।বুধবার (১৬ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘১৮ এপ্রিল ভারতীয় আগ্রাসনবিরোধী বড়াইবাড়ী দিবস রাষ্ট্রীয়ভাবে পালনের দাবিতে’ আয়োজিত এক সমাবেশে এ দাবি জানানো হয়।সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় বিপ্লবী পরিষদের জেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন।সমাবেশে ১৮ এপ্রিলকে রাষ্ট্রীয়ভাবে ‘জাতীয় প্রতিরোধ দিবস’, শহীদ তিন বিডিআর সদস্যকে বীর শ্রেষ্ঠ ও যুদ্ধে অংশ নেয়া সামরিক-বেসামরিক নাগরিকদের মুক্তিযোদ্ধা ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছে দলটি।সমাবেশে বড়াইবাড়ী যুদ্ধকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে সরকারের কাছে বিস্তারিত প্রস্তাবনা তুলে ধরা হয়। এর মধ্যে বড়াইবাড়ীতে শহীদ তিন বিডিআর ল্যান্স নায়েক ম...
গাজায় শিশু ও নারীসহ গণহত্যার প্রতিবাদে ঢাকায় হলির শিশুদের মানববন্ধন
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

গাজায় শিশু ও নারীসহ গণহত্যার প্রতিবাদে ঢাকায় হলির শিশুদের মানববন্ধন

|| হাফিজুর রহমান | স্টাফ রিপোর্টার ||গাজায় শিশু ও নারীসহ নির্বিচারে গণহত্যার প্রতিবাদে রাজধানী ঢাকায় ক্ষুদে শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বুধবার (১৬ এপ্রিল) সকাল নয়টায় আয়োজিত এই মানববন্ধন কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর উত্তর শাহজাহানপুরে অবস্থিত হলি আইডিয়াল স্কুল ও হলি প্রি-ক্যাডেট মাদ্রাসার পরিবেশ যেন হয়ে উঠেছিল এক খন্ড ফিলিস্তিন।'তুমি কে, আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন' 'ফ্রি ফ্রি প্যালেস্টাইন, উই আর প্যালেস্টাইন, উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে মুখরিত হয়ে ওঠে আশেপাশের পরিবেশ। কর্মসূচিতে অংশ নেওয়া শিশুদের হাতে ছিল ফিলিস্তিন ও বাংলাদেশের পতাকা। মাথায় ও কাঁধে ছিল ফিলিস্তিনি রুমাল। অনেকের হাতে ছিল প্রতীকী রক্তাক্ত মৃত শিশুর লাশ।মানববন্ধনে অংশ নেওয়া শিশুদের হাতে ছিল নানা স্লোগান বিশিষ্ট ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড -'ফিলিস্তিন মুক্ত কর, স্টপ জেনোসাইড ইন গ...
বগুড়ায় আদালতের হাজতখানায় মারধরের শিকার আ.লীগ নেতা শফিক
অপরাধ, আইন ও আদালত, রাজধানী, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় আদালতের হাজতখানায় মারধরের শিকার আ.লীগ নেতা শফিক

|| মোস্তফা আল মাসুদ | জেলা প্রতিনিধি (বগুড়া) ||বগুড়ায় আদালতের হাজতখানায় হত্যা মামলার আসামিদের হাতে বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক মারধরের শিকার হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় এ ঘটনা ঘটে।আদালত পুলিশের পরিদর্শক মোসাদ্দেক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কারাবন্দী আবু সুফিয়ান শফিকের হাজিরা ছিল। এ জন্য তাঁকে কারাগার থেকে এনে আদালতে হাজিরা শেষে হাজতখানায় রাখা হয়। হাজতখানায় বিভিন্ন মামলার আরও বেশ কয়েকজন হাজতি অবস্থান করছিলেন। বেলা দেড়টার দিকে শফিকের হাতে থাকা পানির বোতল থেকে সাগর নামের হত্যা মামলার এক আসামির শরীরে পানি পড়ে। এ নিয়ে তাঁদের মধ্যে তর্কবিতর্কের একপর্যায় সাগর ও তাঁর সহযোগী জলিল শফিককে মারধর শ...