রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীতে গণজমায়েত আজ
|| নিউজ ডেস্ক ||রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের পদত্যাগ এবং আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবিতে আজ কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েত করবে বিপ্লবী ছাত্রজনতা।সোমবার (২১ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এ তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, সন্ত্রাসী ছাত্রলীগকে নিষিদ্ধ ও ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগের দাবিতে ছাত্র-জনতার গনজমায়েত।’সম্প্রতি মানজমিনের সম্পাদক মতিউর রহমানের সঙ্গে এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেন, শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে তার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই। এ ঘটনায় শিক্ষার্থীরা রাষ্ট্রপতির প্রতি ফুঁসে উঠেছেন।এ ঘটনার পর সোমবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সমাবেশে ছাত্রলীগকে নিষিদ্ধ করার পাশাপাশি রা...










