“বন্ধন কালচারাল ফোরাম” এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
|| নিজস্ব প্রতিবেদক ||রাজধানীতে "বন্ধন কালচারাল ফোরাম" এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সেমিনার হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন সূচিতে ছিলো বন্ধন এ্যাওয়ার্ড-২০২৫ প্রদান অনুষ্ঠান ও সাংস্কৃতিক পরিবেশনা।এই বিশেষ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড এর প্রথম সচিব খন্দকার নাজমুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ, কালারস্ মাল্টিমিডিয়ার পরিচালক নাজমুল খান, বিশিষ্ট সংস্কৃতিসেবী ও বন্ধন উপদেষ্টা মেজর (অবঃ) আক্তারুজ্জামান, অধ্যক্ষ রানা ফেরদৌস রত্না ও ঝলক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. জাহিদ আহমেদ চৌধুরী। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দৈনিক জাগ্রত মাতৃভূমির সম্পাদক শেখ রায়হান চৌধুরী ও স্টাফ রিপোর্টার জোবায়ের হক রিফাত।অন...










