অলিম্পিক ডে-তে অংশ নিল মাদ্রাসা শিক্ষার্থী স্কেটার রাসেল
|| রাসেল আহমদ | ঢাকা আলিয়া প্রতিনিধি ||রাজধানী ঢাকায় অলিম্পিক ডে-তে অংশগ্রহন করেছে মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার অষ্টম শ্রেণির শিক্ষার্থী স্কেটার মোঃ রাসেল। আজ মঙ্গলবার (২৪ জুন) সে এতে অংশ নেয়।আন্তর্জাতিক অলিম্পিক কমিটির আহ্বানে প্রতি বছর বিশ্বব্যাপী পালন করা হয় অলিম্পিক ডে, যার মূল উদ্দেশ্য হচ্ছে ক্রীড়ার মাধ্যমে শান্তি, ঐক্য ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেওয়া। এ বছরও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে "অলিম্পিক ডে রান ২০২৫-এর আয়োজন করা হয় ঢাকায়।এ বর্ণাঢ্য র্যালিতে নিয়মিত অংশগ্রহণকারী সংগঠন বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন এবারও অংশগ্রহণ করে। মোট ৩৫ জন অংশগ্রহণকারীর মধ্যে ২৫ জন স্কেটার এবং ১০ জন কর্মকর্তা ও মেম্বার এই আয়োজনে অংশ নেন।র্যালিটি শুরু হয় ভোর সকাল ৬:০০টায় বাংলাদেশ শিশু একাডেমি চত্বর থেকে, এবং শেষ হয় বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে। এতে অংশগ্রহণ করে বিভিন্ন স্তরের ক্র...










