ইউআইইউ শিক্ষার্থীদের মাইক্রোসফ্ট’র বাংলাদেশ অফিস পরিদর্শন
|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) অ্যাপ ফোরাম’র উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্স’র (ডিসিসিএসএ) সহযোগীতায় শিক্ষার্থীদের একটি দল মাইক্রোসফ্ট’র বাংলাদেশ অফিস গতকাল পরিদর্শন করে।একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রির মধ্যে সহযোগিতা ও সংযোগ স্থাপন এবং ভবিষ্যতের প্রযুক্তি সম্পর্কে শিক্ষার্থীদের অভিহিত করার জন্য জন্য এই ইন্ডাস্টি সফরের আয়োজন করা হয়। ইউআইইউ সিএসই বিভাগ, ডেটা সায়েন্স বিভাগ, BASIS স্টুডেন্টস ফোরাম ইউআইইউ চ্যাপ্টার এবং ইউআইইউ অ্যাডভান্সড আন্ডারওয়াটার রোবোটিক্স অ্যান্ড অটোমেশন (UIU AURA) ক্রু’র থেকে মোট ২৩ জন শিক্ষার্থীর একটি দল পরিদর্শন করে।পরিদর্শনের সময় ব্যবসা এবং চাকরির উপর AI -এর দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে আলোচনা করেন মাইক্রোসফট বাংলাদেশ, নেপাল, ভুটানের ব্যবস্থাপনা পরিচালক ও কান্ট্রি ডিরেক্টর মো: ইউসুফ ফারুক। এছাড়াও তিন...










