সীসা দূষণ সচেতনতা কার্যক্রমে শিশু ও স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার লবণচরা সোসাইটি অব সোশ্যাল রিফর্ম (এসএসআর) স্কুল এলাকায় সীসা দূষণ প্রতিকার ও সচেতনতা কার্যক্রমে শিশু, শিক্ষক, সরকারি কর্মকর্তা ও স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রায় তিনশত মানুষ উপস্থিত ছিলেন।২০১০ থেকে ২০১৭ সাল পর্যন্ত অবৈধ সীসা-অ্যাসিড ব্যাটারি গলানোর কার্যক্রমে মারাত্মকভাবে দূষিত হয়ে পড়া এসএসআর স্কুলের পরিবেশ পুনর্গঠনে ৯৩৩ ঘনমিটার দূষিত মাটি, ১২০ ঘনমিটার কংক্রিট–ইটের ধ্বংসাবশেষ, ২১ ঘনমিটার উদ্ভিজ্জ বর্জ্যসহ ভাঙা ব্যাটারির ৮৮টি আবরণ অপসারণ করা হয়। পরে এসব জায়গা পরিষ্কার মাটি ও বালু দিয়ে ভরাট করা হয়। ২০২১, ২০২২ এবং ২০২৪ সালে সংগ্রহ করা মাটি, জল ও ধূলিকণার নমুনায় আন্তর্জাতিক নিরাপদ সীমার চেয়ে অনেক বেশি সীসা পাওয়া যায়, যা শিক্ষার্থী ও স্থানীয়দের গুরুতর স্বাস্থ্যঝুঁকির মুখোমুখি করেছিল।...










