রবিবার, এপ্রিল ২৬

সারাদেশ

মহান বিজয় দিবস উপলক্ষে মানিকগঞ্জে জামায়াতের বিজয় মিছিল অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মহান বিজয় দিবস উপলক্ষে মানিকগঞ্জে জামায়াতের বিজয় মিছিল অনুষ্ঠিত

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মানিকগঞ্জে এক বর্ণাঢ্য বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা দেলোয়ার হোসেনের নেতৃত্বে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়।মিছিলটি বাসস্ট্যান্ড এলাকা থেকে যাত্রা করে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। পরে বিজয় মেলা মাঠ প্রাঙ্গণে গিয়ে মিছিলটির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।মিছিল পূর্বে বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের এমপি প্রার্থী অধ্যাক্ষ মাওলানা মোহাম্মদ দেলয়ার হোসেন। জেলা আমির হাফেজ মাওলানা কামরুল ইসলাম।এ সময় আরও বক্তব্য দেন জেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, মিডিয়া বিষয়ক সম্পাদক হাফেজ তসলিম উদ্দিন, সদর উপজ...
বেতাগীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
সর্বশেষ, সারাদেশ

বেতাগীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

|| রুমান খান | বেতাগী (বরগুনা) প্রতিনিধি ||বরগুনার বেতাগীতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) প্রত্যুষে দুর্জয় বেতাগীতে অবস্থিত শহীদদের স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়।এরপর উপজেলা প্রশাসনের পক্ষে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মুহা. সাদ্দাম হোসেন। পর্যায়ক্রমে বেতাগী মুক্তিযোদ্ধা সংসদ, বেতাগী থানা পুলিশ, বেতাগী পৌরসভা, বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও অঙ্গসংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি ও বেসরকারি সংস্থার পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ৯টায় বেতাগী সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্...
বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল বেরোবি প্রেসক্লাব
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল বেরোবি প্রেসক্লাব

|| কামরুল হাসান কাব্য | বেরোবি প্রতিনিধি ||মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রেসক্লাব।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে সকাল ১১টায় বেরোবি স্বাধীনতা স্মারকে পুষ্পস্তবক অর্পণ করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।এ সময় বেরোবি প্রেসক্লাবের সভাপতি গাজী আজম হোসেন বলেন, দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি জাতি অর্জন করেছে চূড়ান্ত বিজয়। এই দিনে আমরা পেয়েছি স্বাধীনতা ও নিজস্ব লাল-সবুজের পতাকা। আজ মহান মুক্তিযুদ্ধে শহীদ সব বীর সন্তানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।পুষ্পস্তবক অর্পণকালে আরও উপস্থিত ছিলেন বেরোবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাকিব সরকার, সহ-সভাপতি কামরুল হাসান কাব্য, যুগ্ম সম্পাদক মো. রিফাত ইসলাম, দপ্তর সম্পাদক সাবিহা আক্তার শ্রা...
মহান বিজয় দিবস উদযাপনে রাজশাহীতে নানা আয়োজন
সর্বশেষ, সারাদেশ

মহান বিজয় দিবস উদযাপনে রাজশাহীতে নানা আয়োজন

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহীতে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকাল ৬টা ৪২ মিনিটে জেলা শহরের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা হয়। এ সময় জেলা পুলিশ লাইন্স মাঠে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিজয় দিবসের কর্মসূচি শুরু করা হয়।ভোরেই জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সকাল ৯টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়।সকাল ১১টা থেকে বিকাল ৪...
বিজয় দিবসের মঞ্চে ‘নিষিদ্ধদের’ প্রথম সারি
সর্বশেষ, সারাদেশ

বিজয় দিবসের মঞ্চে ‘নিষিদ্ধদের’ প্রথম সারি

নাগেশ্বরীতে প্রশাসনের অনুষ্ঠানে আ.লীগের শীর্ষ নেতাদের উপস্থিতিতে তীব্র রাজনৈতিক উত্তাপ|| কুড়িগ্রাম প্রতিনিধি ||মহান বিজয় দিবস উপলক্ষে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় প্রশাসনের উদ্যোগে বর্ণিল আয়োজন হলেও, অনুষ্ঠানের মঞ্চসজ্জা ঘিরে সৃষ্টি হয়েছে তীব্র বিতর্ক ও রাজনৈতিক ক্ষোভ। উপজেলা প্রশাসনের সঙ্গে একই সারিতে বসতে দেখা গেছে নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের জেলা ও উপজেলা পর্যায়ের একাধিক শীর্ষ নেতাকে—যা স্থানীয় রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।অনুষ্ঠানের প্রথম সারিতে উপস্থিত ছিলেন— কুড়িগ্রাম জেলা কৃষক লীগের সাবেক সভাপতি ও নৌকা প্রতীকে জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়া সদস্য মো: মজিবর রহমান বিরবল, নাগেশ্বরী উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আ: হাকিম মাস্টার, কুড়িগ্রাম জেলা জজ আদালতের সাবেক এপিপি ও আওয়ামী আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট সোলায়মান আলী, এছাড়া উপজেলা আও...
নাগেশ্বরীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

‎|| ‎মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সুচনা করা হয়। পরে সকল সরকারি, বেসকরী, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বেসরকারি ভবন এবং বিএনপি, জামায়াতে ইসলামীর উপজেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।সকালে নাগেশ্বরী উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক সংগঠন। সকাল ১০টায় নাগেশ্বরী ডি এম একাডেমী ফুটবল মাঠে কুরআন থেকে তেলওয়াত, গীতা পাঠ, শহিদের স্মরণে ১ মিঃ নিরবতা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন জাহান লুনা ও নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা হিল জামান জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ এর সালাম গ্রহন করেন এবং বীর মুক্তিযোদ্ধাদের কাছে গিয়ে কুশল বিনিময় করেন। পরে মনোজ্...
খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
সর্বশেষ, সারাদেশ

খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||খুলনায় মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। বাঙালি জাতির স্বাধীনতার মহান এই দিনটিকে কেন্দ্র করে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেছে।সকাল সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসনের উদ্যোগে গল্লামারী শহিদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।খুলনা জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত, ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, ডিসপ্লে ও একটি বিজয় মেলার আয়োজন করা হয়।বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সম্মানে বেলা ১১:৩০ মিনিটে জেলা শিল্পকলা একাডেমিতে একটি সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ সম্মান জানানো হবে।বাংলাদেশ নৌবাহিনীর জাহাজগুলি জনসাধারণের দর্শনের জন্য খোলা রাখা হয়েছে এবং রেল, স...
বিজয় দিবসের প্রথম প্রহরে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন
সর্বশেষ, সারাদেশ

বিজয় দিবসের প্রথম প্রহরে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি পালন করেছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব।দিবসটির সূচনালগ্নে ১৬ ডিসেম্বর প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে রাজশাহী কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা। এ সময় প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।পুষ্পস্তবক অর্পণ শেষে বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়। পরে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ প্রত্যাশা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম বলেন, মহান বিজয় দিবস বাঙালি জাতির আত্মপরিচয় ও আত্মমর্যাদার এক...
মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরণ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরণ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটক ও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠসংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।আজ সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে দুর্বৃত্তরা এ বিস্ফোরণ ঘটায় বলে জানা গেছে।ঘটনার পরপরই বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হঠাৎ বিস্ফোরণের কারণে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উৎকণ্ঠা দেখা দেয় এবং কিছু সময়ের জন্য ওই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের ফটকের সামনে ও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠের পাশ থেকে একাধিক বিকট শব্দ শোনা যায়।প্রত্যক্ষদর্শী কয়েকজন রিকশাচালক ও পথচারী জানান, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বেউথাগামী একটি সিএনজি অটোরিকশা থেকে ককটেল নিক...
একটি ফলাফলের ভার সইতে না পেরে থেমে গেল নীরবের জীবন
বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ

একটি ফলাফলের ভার সইতে না পেরে থেমে গেল নীরবের জীবন

স্বপ্ন, প্রত্যাশা আর এক মেধাবী তরুণের নীরব প্রস্থান|| কুড়িগ্রাম প্রতিনিধি ||রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় রংপুর শহরের আকাশটা তখন আর দশটা দিনের মতোই ছিল। চারপাশে ব্যস্ততা, মানুষজনের চলাচল—কেউ জানত না, ঠিক ওই সময়েই এক তরুণের বুকভরা স্বপ্ন চিরতরে নিভে যাচ্ছে। নাম তার নীরব—কুড়িগ্রামের এক শিক্ষক দম্পতির মেধাবী সন্তান, যার চোখে ছিল চিকিৎসক হওয়ার স্বপ্ন।নীরব ছিল চুপচাপ, ভদ্র, পড়াশোনায় মনোযোগী। পরিবারের সব প্রত্যাশা, আত্মীয়স্বজনের গর্ব আর নিজের ভবিষ্যৎ—সবকিছু মিলিয়ে তার জীবনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল মেডিকেল ভর্তি পরীক্ষা। সে পরীক্ষায় প্রত্যাশিত ফল না পাওয়াটা নীরবের কাছে শুধু একটি ব্যর্থতা ছিল না, ছিল নিজের সঙ্গে নিজের যুদ্ধের পরাজয়।রংপুর শহরের একটি ছাত্রবাসে থাকত নীরব। সহপাঠীরা জানায়, কয়েকদিন ধরে তাকে খুব চুপচাপ লাগছিল। কারও সঙ্গে তেমন কথা বলত না। চোখেমুখে ছিল চাপা কষ্ট, অথচ মুখে...