খুলনার মাঠে-ঘাটে আলোচনায় তারেক রহমান এর দেশে ফেরা
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||দীর্ঘ প্রবাসজীবনের অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে সারাদেশের মতো খুলনাতেও তুঙ্গে উঠেছে রাজনৈতিক আলোচনা। চায়ের দোকান, খেলার মাঠ, বাজারের সেলুন থেকে শুরু করে মসজিদের বারান্দা—সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু তারেক রহমান ও বিএনপির ভবিষ্যৎ রাজনীতি।নগরীর বিভিন্ন এলাকার চায়ের দোকানে বসে সাধারণ মানুষ তারেক রহমানের প্রত্যাবর্তনকে দেখছেন বিএনপির রাজনীতিতে নতুন গতি সঞ্চারের ইঙ্গিত হিসেবে। অনেকেই বলছেন, তারেক রহমানের সরাসরি নেতৃত্ব মাঠের রাজনীতিতে বিএনপিকে আরও সক্রিয় ও সংগঠিত করবে। বিশেষ করে তরুণ ও প্রথম ভোটারদের মাঝে বিএনপি নতুন করে আস্থা ফিরে পেতে পারে বলে মত তাদের।খেলার মাঠে আড্ডা দেওয়া তরুণদের আলোচনাতেও উঠে আসছে বিএনপির আন্দোলন-সংগ্রাম, নির্বাচনী রাজনীতি এবং আগামী দিনের কৌশল। কেউ কেউ বলছেন, তারেক রহমা...










