সলঙ্গায় শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকার ডাক্তার এবং মেডিকেল স্টুডেন্ট নিয়ে মানবতার কল্যাণে গঠিত "সলঙ্গা ডাক্তার এবং মেডিকেল স্টুডেন্ট সোসাইটি" সংগঠনের পক্ষ থেকে সলঙ্গা অঞ্চলের হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সারাদিন অত্র এলাকার কয়েকটি গ্রামের হতদরিদ্র ৭৬টি পরিবারের মাঝে এসকল ঈদ সামগ্রী উপহার হিসেবে পৌঁছে দেওয়া হয়।এমন মানবিক কাজের দিক নির্দেশনা ও সার্বিক সহযোগিতা করেছেন সলঙ্গা ডাক্তার সোসাইটির প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা: আব্দুল মান্নান, প্রফেসর ডা: আব্দুল সালাম, সহযোগী অধ্যাপক ডা: শামসুল আলম, ডা: এম এ জলিল, ডা: রবিউল করিম, ডা: হোসনে আরা, ডা: শাহনাজ, ডা: মামুনুল হক, ডা: মারুফ, ডা: মাফি, ডা: ওবায়দুর রহমান, ডা: মলি, ডা: জান্নাত, ডা: রনি।এছাড়া আরও সহযোগিতা করেছেন আমেরিকা প্রবাসী পুরান বেড়া গ্...










