Thursday, July 16

সারাদেশ

দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : জ্বালানি প্রতিমন্ত্রী
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : জ্বালানি প্রতিমন্ত্রী

|| আলোকিত দৈনিক ডেস্ক ||মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে সৃষ্ট বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশে বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিতে শপিংমল ও দোকানপাট খোলা রাখার সময় পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে দেশের সব দোকানপাট ও বিপণিবিতান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে।রবিবার (৫ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।তিনি বলেন, এর আগে মন্ত্রিসভার বৈঠকে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সন্ধ্যা ৬টায় দোকানপাট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির নেতারা ব্যবসা কার্যক্রম সচল রাখতে সময় বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে অনুরোধ জানান। ব্যবসায়ীদের সেই আবেদন এবং বর্তমান পরিস্থিতি বিবেচনা করে প্রধানমন্ত্রী দোকানপাট খোল...
মানিকগঞ্জে রাবিল হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে রাবিল হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে বজলুর রহমান খান রাবিল হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৫ এপ্রিল) সকাল ১১টায় মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ‘বন্ধু একাদশ’-এর উদ্যোগে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গত ২৭ মার্চ পৌর এলাকার নতুন বস্তি এলাকায় বসবাসকারী বজলুর রহমান খান রাবিলকে নৃশংসভাবে হত্যা করা হয়।বক্তারা অভিযোগ করেন, রাবিল একজন নিরীহ ও সামাজিকভাবে সক্রিয় ব্যক্তি ছিলেন। তাকে এভাবে হত্যা করা মানবিকতার চরম লঙ্ঘন এবং এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহতের স্ত্রী আলেয়া আক্তার, বিএনপির স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা মো. আলী আশরাফ, বন্ধু একাদশের সভাপতি মোস্তাফিজুর রহমান মামুন, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার শিকদার রিপন, অ্য...
বেলকুচিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
কৃষি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

|| আসাদুল ইসলাম | ​নিজস্ব প্রতিবেদক (বেলকুচি, সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচিতে ২০২৫-২৬ অর্থবছরের খরিফ-২ মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত মানের বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। তিল, পাট ও আউশ ধানের আবাদ সম্প্রসারণের মাধ্যমে কৃষকদের স্বাবলম্বী করে তুলতেই সরকারি এই প্রণোদনা কর্মসূচির আয়োজন করা হয়।​রবিবার (০৫ এপ্রিল) সকালে বেলকুচি উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আমিরুল ইসলাম খান আলিম। এ সময় তিনি কৃষকদের হাতে প্রণোদনার সামগ্রী তুলে দেন।​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকের ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে ফলন বৃদ্ধির লক্ষ...
সলঙ্গায় ভুট্টার বাম্পার ফলন; কৃষকের মুখে হাসি
কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

সলঙ্গায় ভুট্টার বাম্পার ফলন; কৃষকের মুখে হাসি

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গায় এ বছর ভুট্টার বাম্পার ফলনে কৃষকদের মুখে হাসি ফুটেছে। কম খরচে অধিক লাভ হওয়ায় দিন দিন ভুট্টা চাষের প্রতি ঝুঁকে পড়ছেন কৃষকরা।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গত বছর ৭৮০ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হলেও চলতি মৌসুমে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৮০০ হেক্টরে। উপজেলা জুড়ে এ আবাদ বিস্তৃত হয়েছে। এবার কৃষকরা হাইব্রিড জাতের সুপার সাইন ২৭৬০, যুবরাজ, কাবেরী, কমান্ড ৯৯৯ ও প্রেসিডেন্ট জাতের ভুট্টা চাষ করেছেন। কৃষি অফিসের পক্ষ থেকে নিয়মিত পরামর্শ ও উদ্বুদ্ধ করার ফলে রায়গঞ্জের সলঙ্গায় ধুবিল, নলকা, ঘুড়কা ইউনিয়নের চাষিরা আরও আগ্রহী হচ্ছেন।স্থানীয় কৃষক আব্দুর রহিম জানান, তারা প্রায় এক বিঘা জমিতে ভুট্টা চাষ করেছেন। ফলন ভালো হওয়ায় তারা সন্তুষ্ট। নিজেরা এবং দুইজন শ্রমিক নিয়ে ভুট্টা সংগ্রহ করছেন। কৃষকরা জানান, বর্তমানে ব...
নোটিশকে কেন্দ্র করে রাজশাহী প্রেসক্লাব ছাড়লেন রেজাউল ও শামসুল
সভ্যতা ও সংস্কৃতি, সারাদেশ

নোটিশকে কেন্দ্র করে রাজশাহী প্রেসক্লাব ছাড়লেন রেজাউল ও শামসুল

|| জেলা প্রতিনিধি (রাজশাহী) ||রাজশাহী প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও সাধারণ সদস্যপদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম এবং সাধারণ সম্পাদক শামসুল রহমান। শনিবার (৪ এপ্রিল) তারা লিখিতভাবে প্রেসক্লাব কর্তৃপক্ষকে নিজেদের সিদ্ধান্তের কথা জানান।পদত্যাগপত্রে রেজাউল করিম উল্লেখ করেন, গত ৩০ মার্চ প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে একটি কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। নোটিশে অভিযোগ করা হয়, তিনি একটি মানববন্ধনে অংশ নিয়ে প্রেসক্লাবের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন বক্তব্য দিয়েছেন। তবে তিনি এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, এ ধরনের দাবির পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি।রেজাউল করিম তার বক্তব্যে বলেন, একজন সচেতন নাগরিক হিসেবে মানববন্ধনে অংশ নেওয়া এবং নিজের দাবিগুলো তুলে ধরা তার সাংবিধানিক অধিকার। তার ওপর সংঘটিত হামলার প্রতিবাদে আয়োজিত ও...
খালিশপুরে পরিচ্ছন্নতা অভিযানে কেসিসি, মশক নিধনে জোরদার কার্যক্রম
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

খালিশপুরে পরিচ্ছন্নতা অভিযানে কেসিসি, মশক নিধনে জোরদার কার্যক্রম

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||ডেঙ্গু ও চিকনগুনিয়ার সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী পালিত “প্রতি শনিবার পরিচ্ছন্নতা দিবস” কর্মসূচির অংশ হিসেবে খুলনা নগরীতে চলছে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। শনিবার (৪ এপ্রিল) নগরীর খালিশপুর এলাকায় মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে সরব উপস্থিতি ছিল সিটি কর্পোরেশনের।প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশনায় গৃহীত এ উদ্যোগের অংশ হিসেবে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এদিন সকাল সাড়ে ১০টায় ১২ নম্বর ওয়ার্ডের প্রভাতী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় উপস্থিত থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। কেসিসির কনজারভেন্সি বিভাগ এ অভিযান বাস্তবায়ন করছে।অভিযানস্থলে স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রশাসক বলেন, “পরিচ্ছন্ন নগরই নিরাপদ নগর। নাগরিকদের ভোগান্তি কমাতে এবং স্বাস্থ্যঝুঁকি হ্রাস করতে আমরা মাঠে নেমেছি।” তিনি জান...
বেলকুচিতে এডিস মশা নিধনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু
সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে এডিস মশা নিধনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক (বেলকুচি, সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশা নিধনে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে বেলকুচি পৌরসভা। শনিবার (০৪ এপ্রিল) সকালে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মশক নিধন ও জনসচেতনতামূলক এই কর্মসূচির উদ্বোধন করা হয়।অভিযান চলাকালীন বেলকুচি পৌরসভার ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং পরিচ্ছন্নতা কর্মীরা উপস্থিত ছিলেন।কর্মসূচির শুরুতে একটি সচেতনতামূলক ব্যানার প্রদর্শন করা হয়, যেখানে এডিস মশা নিধনে ঘরবাড়ি ও চারপাশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়। পরবর্তীতে ফগার মেশিনের সাহায্যে পৌরসভার বিভিন্ন ড্রেন, ঝোপঝাড় ও জমে থাকা পানিতে মশক নিধন স্প্রে করা হয়।পৌর কর্তৃপক্ষ জানায়, বর্ষা মৌসুমের শুরুতে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ার আশঙ্কা থাকে। তাই আগাম সতর্কতা হিসেবে এই পরিচ্ছন্নতা অভিযান হাতে নেওয়া হয়েছে। শুধু ...
মানিকগঞ্জে রাওয়ান বিন রমজান দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে রাওয়ান বিন রমজান দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে রাওয়ান বিন রমজান দাখিল মাদ্রাসা, পুটাইল-এর উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৪ এপ্রিল) বেলা ১১টায় মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নে অবস্থিত মাদ্রাসা প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করে মাদ্রাসা পরিচালনা পরিষদ।মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ রায়হান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুটাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সোবহান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং ক্রীড়ার পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জনের গুরুত্ব তুলে ধরেন।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সদস্য সচিব মোসলেম উদ্দিন আহমেদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. দুলাল হোসেন এবং শিক্ষক মো. কামরুল ইসলাম।এ সময়...
কেরানিগঞ্জের গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ড: ৫ জনের মরদেহ উদ্ধার
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

কেরানিগঞ্জের গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ড: ৫ জনের মরদেহ উদ্ধার

|| আলোকিত দৈনিক ডেস্ক ||রাজধানীর অদূরে কেরানিগঞ্জের কদমতলী এলাকায় একটি গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।শনিবার (০৪ এপ্রিল) দুপুরে লাগা এই আগুন ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের প্রায় সোয়া এক ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টায় দুপুর ২টা ৩০ মিনিটে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, দুপুর ১টা ১৩ মিনিটে কদমতলীর ওই গ্যাস লাইটার কারখানায় আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। আগুনের তীব্রতা বেশি হওয়ায় দ্রুততার সাথে সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন গণমাধ্যমকে জানান, ফায়ার সার্ভ...
খুলনায় পেট্রোল পাম্পে তেলের জন্য দীর্ঘ লাইন, ভোগান্তিতে চালকরা
সর্বশেষ, সারাদেশ

খুলনায় পেট্রোল পাম্পে তেলের জন্য দীর্ঘ লাইন, ভোগান্তিতে চালকরা

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল নিতে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে। শনিবার (৪ মার্চ) সকাল থেকে নগরীর বিভিন্ন পাম্পে মোটরসাইকেল, প্রাইভেটকার ও গণপরিবহনের সারি চোখে পড়েছে।চালকদের অভিযোগ, স্বাভাবিক সময়ের তুলনায় তেল পেতে বেশি সময় লাগছে। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও দ্রুত জ্বালানি নিতে পারছেন না। এতে করে কর্মজীবী মানুষ ও পরিবহন চালকদের ভোগান্তি বেড়েছে।নগরীর কয়েকটি পাম্প ঘুরে দেখা যায়, সকাল থেকেই গাড়ির চাপ বাড়তে থাকে। বিশেষ করে মোটরসাইকেলের সংখ্যা বেশি হওয়ায় লাইনের দৈর্ঘ্য দ্রুত দীর্ঘ হচ্ছে। কেউ কেউ আগাম তেল সংগ্রহের চেষ্টা করছেন, ফলে চাহিদা আরও বেড়ে গেছে।পাম্প সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহে বড় ধরনের ঘাটতি না থাকলেও হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আতঙ্কে অনেকেই প্রয়োজনের তুলনায় বেশি তেল নিচ্ছেন।এদি...