ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রতি জবাবদিহিতা নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান
|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||সামাজিক জবাবদিহিতা (এসএ) এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রতি জবাবদিহিতা (এএপি) ব্যবস্থাপনা বিষয়ক পরিচিতিমূলক কর্মশালা বৃহস্পতিবার খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন।প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, সুশাসন নিশ্চিত করতে প্রতিটি সরকারি দপ্তরকে জবাবদিহিমূলক ব্যবস্থার সঙ্গে কার্যকরভাবে সম্পৃক্ত হতে হবে। জলবায়ু পরিবর্তন ও বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রতি জবাবদিহিতা নিশ্চিত করতে বিদ্যমান টুলসগুলোকে আরও সক্রিয় করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিত করা অপরিহার্য। এ ক্ষেত্রে বিভিন্ন সরকারি দপ্তরের সক্ষমতা বৃদ্ধিতে ইউনিসেফ...










