Thursday, October 15

আবহাওয়া ও পরিবেশ

খুলনায় ১৮০ দিনে ৫০ হাজার গাছ লাগানোর পরিকল্পনা
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

খুলনায় ১৮০ দিনে ৫০ হাজার গাছ লাগানোর পরিকল্পনা

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগরীতে সবুজায়ন বাড়াতে আগামী ১৮০ দিনের মধ্যে ৫০ হাজার বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ করেছে খুলনা সিটি ককর্পোরেশন। এ লক্ষ্য বাস্তবায়নে ব্যাংক, বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর অংশগ্রহণে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন নজরুল ইসলাম মঞ্জু। স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে পরিচালিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে কেসিসির রাজস্ব বিভাগ এ সভার আয়োজন করে।সভায় প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, নগরজুড়ে পরিকল্পিত সবুজায়ন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মতামতের ভিত্তিতে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা তৈরির ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে মশার বিস্তার রোধে কোথাও পানি জমে না থাকে সে বিষয়ে নাগ...
নাগেশ্বরীতে বজ্রপাতে ১ যুবকের মৃত্যু‎
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে বজ্রপাতে ১ যুবকের মৃত্যু‎

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে বজ্রপাতে ১ যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) দুপুরে নাগেশ্বরী পৌরসভার ৬নং ওয়াডের বদিজমাপুর গ্রামের বাড়ির পাশে ধান কাটতে গিয়ে এ ঘটনা ঘটে।পরিবার সূত্রে জানা গেছে, তিনজন মিলে ক্ষেতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে ওবাইদুল হক (৩২) গুরুতর আহত হলে তার সাথে থাকা লোকজনসহ পরিবারের লোকজন নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। মৃত ওবাইদুলের ১টি কন্যা ও ১টি পুত্র সন্তান রয়েছে।‎স্থানীয় সাবেক ইউপি সদস্য ও শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম বলেন, তিনজন মিলে ধান কাটতে গিয়ে ওবাইদুল হক বজ্রপাতের স্বীকার হয়। পরে নাগেশ্বরী হাসপাতালে নিয়ে আসার পর ছেলেটির মৃত্যু হয়।এ ব্যপারে নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ হিল জামান জানায়, আমরা অফিসিয়ালভাবে কোনো সংবাদ পাইনি। ...
ইউআইইউ’তে আর্থ ডে ২০২৬ উদযাপন
আবহাওয়া ও পরিবেশ, রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইইউ’তে আর্থ ডে ২০২৬ উদযাপন

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র (ইউআইইউ) এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (ইডিএস) বিভাগ এবং ইউআইইউ ইডিএস ক্লাব’র যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী ‘আর্থ ডে ২০২৬’ উদযাপনের আয়োজন করে। দুই দিনব্যাপী উদযাপনের সমাপনী অনুষ্ঠান গতকাল ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রাম’র (সিসিপি) প্রোগ্রাম হেড জনাব আবু সাদাত মনিরুজ্জামান খান এবং অভিনেত্রী ও পরিচালক কাজী নওশাবা আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউ’র স্কুল অব হিউম্যানিটিস অ্যান্ড সোস্যাল সায়েন্সেস’র ডিন প্রফেসর ড. হামিদুল হক এবং স্বাগত বক্তব্য প্রদান করেন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (ইডিএস) বিভাগের প্রধান ড. শান্তনু সাহা।পরিবেশগত বিষয়ে শিক্ষার্থীদের জ্ঞান ও সৃজনশীলতা বিকাশে উৎসাহিত করতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১ম দিন আয়োজ...
দেশের ৬ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস: ২ নম্বর সতর্কসংকেত
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, সর্বশেষ

দেশের ৬ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস: ২ নম্বর সতর্কসংকেত

|| নিজস্ব প্রতিবেদক ||দেশের ছয়টি জেলার ওপর দিয়ে তীব্র বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর।মঙ্গলবার (৫ মে) আবহাওয়া অফিসের এক পূর্বাভাসে জানানো হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।আবহাওয়া অধিদপ্তর আজ সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এই তথ্য নিশ্চিত করেছে। ঝোড়ো হাওয়ার তীব্রতা বিবেচনায় সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে এসব এলাকার নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে এবং পরবর্তী নির্দেশনার দিকে নজর রাখতে পরামর্শ দেওয়া হয়েছে।...
খুলনায় নিম্নআয়ের এলাকায় পানি ও স্যানিটেশন উন্নয়নে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্রকল্প
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

খুলনায় নিম্নআয়ের এলাকায় পানি ও স্যানিটেশন উন্নয়নে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্রকল্প

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগরীর নিম্নআয়ের বসতিগুলোতে নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা বাড়াতে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন কার্যক্রমের ইনসেপশন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ এপ্রিল) নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে এ সভা আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, ওয়াসা নগরীতে পানি সরবরাহ করলেও এখনো অনেক এলাকায় সেই সেবা পৌঁছায়নি। বিশেষ করে নিম্নআয়ের জনগোষ্ঠীর মধ্যে বিশুদ্ধ পানির সংকট রয়েছে। এ সমস্যা সমাধানে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।ইউনিসেফের অর্থায়নে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর “বাংলাদেশ জলবায়ু সহনশীল টেকসই পানি সরবরাহ, স্যানিটেশন ও হাইজিন” প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করছে। প্রকল্পের লক্ষ্য শহরজুড়ে অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন ব্যবস্থা গড়ে তোলা। বাস্তুহারা, রূপসা চর, গ্রিনল্যান...
আজ দুপুর ১টার মধ্যে ৮ জেলায় কালবৈশাখীর আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

আজ দুপুর ১টার মধ্যে ৮ জেলায় কালবৈশাখীর আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

|| আলোকিত দৈনিক ডেস্ক ||দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে আজ সোমবার (৪ মে) দুপুরের মধ্যে তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সাথে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।আবহাওয়া অধিদপ্তরের আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বজ্রবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে এই অঞ্চলের নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।এদিকে, গত রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভা...
যেসব বিভাগে হতে পারে কালবৈশাখী ঝড়, সতর্কবার্তা জারি
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, সর্বশেষ

যেসব বিভাগে হতে পারে কালবৈশাখী ঝড়, সতর্কবার্তা জারি

|| আলোকিত দৈনিক ডেস্ক ||ঢাকাসহ দেশের আটটি বিভাগেই কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে দেশের বিভিন্ন অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে এই ঝড় হতে পারে বলে অধিদপ্তরটির পক্ষ থেকে একটি বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে।আবহাওয়া অধিদপ্তরের কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তায় বলা হয়েছে, আগামীকাল সোমবার (৪ মে) দুপুর ১টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় হানা দিতে পারে।আবহাওয়ার পূর্বাভাসে আরও জানানো হয়েছে, এই ঝড় চলাকালীন সময়ে তীব্র বজ্রপাত বা বিদ্যুৎ চমকানোসহ পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।...
দুধকুমর নদের তীব্র ভাঙন: ভূরুঙ্গামারীতে মানববন্ধন ও স্থায়ী বাঁধ নির্মাণের জোর দাবি
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

দুধকুমর নদের তীব্র ভাঙন: ভূরুঙ্গামারীতে মানববন্ধন ও স্থায়ী বাঁধ নির্মাণের জোর দাবি

|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার কামাত আঙ্গারিয়া ও নলেয়া মৌজা দিয়ে প্রবাহিত দুধকুমর নদের ভয়াবহ ভাঙন রোধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নদীর গুরুত্বপূর্ণ অংশে বাঁধ নির্মাণ আংশিকভাবে বন্ধ রেখে উজান ও ভাটির অংশে কাজ সম্পন্ন করায় এই এলাকায় ভাঙন মারাত্মক আকার ধারণ করেছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকাল আনুমানিক ৪টার দিকে কামাত আঙ্গারিয়া-নলেয়া এলাকায় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নদীর এই গুরুত্বপূর্ণ অংশে কাজ বন্ধ থাকায় পানির তীব্র চাপ এসে ভাঙনকে আরও ভয়াবহ করে তুলেছে। ফলে প্রতিনিয়ত নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি ও গাছপালা। এতে করে স্থানীয় জনপদ চরম হুমকির মুখে পড়েছে।সমাবেশে প্রধান অতিথি হিসেবে ...
সিরাজগঞ্জসহ সারাদেশে বজ্রপাতে প্রাণহানি: প্রকৃতির এই মরণফাঁদ মোকাবিলায় করণীয়
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জসহ সারাদেশে বজ্রপাতে প্রাণহানি: প্রকৃতির এই মরণফাঁদ মোকাবিলায় করণীয়

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||সাম্প্রতিক সময়ে জলবায়ু পরিবর্তনের এক ভয়াবহ রূপ হিসেবে আবির্ভূত হয়েছে বজ্রপাত। বিশেষ করে সিরাজগঞ্জের বেলকুচি, শাহজাদপুর ও উল্লাপাড়াসহ দেশের বিভিন্ন কৃষিপ্রধান অঞ্চলে বজ্রপাতে প্রাণহানি এখন প্রাত্যহিক সংবাদের অংশ হয়ে দাঁড়িয়েছে।গত কয়েকদিনের আবহাওয়া বিশ্লেষণ করলে দেখা যায়, কালবৈশাখী ঝড়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে বজ্রপাতের তীব্রতা। গত ২৬ এপ্রিল দেশের সাতটি জেলায় এক দিনেই প্রাণ হারিয়েছেন ১৪ জন। এর মধ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জ ও তাড়াশ উপজেলায় ফসলের মাঠে কাজ করার সময় দুই কৃষকের করুণ মৃত্যু হয়েছে। এছাড়া গতকাল ও আজ নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং জামালপুরসহ দেশের বিভিন্ন স্থানে আরও অন্তত ১০ জনের মৃত্যু সংবাদ পাওয়া গেছে।আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গত এক দশকে বজ্রপাত বাংলাদেশে অন্যতম প্রধান প্রাকৃতিক দুর্যোগ হিসেবে চিহ্নিত হয়েছে, যা প্...
বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্র বন্দরে ৩ ও নদী বন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, সর্বশেষ

বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্র বন্দরে ৩ ও নদী বন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

|| আলোকিত দৈনিক ডেস্ক ||উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের প্রভাবে সমুদ্র উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়ার সৃষ্টি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) এক বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।আবহাওয়া অফিসের নির্দেশনা অনুযায়ী, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। গভীর সমুদ্রে বিচরণ না করার জন্য জেলেদের বিশেষভাবে সতর্ক করা হয়েছে।অন্যদিকে, অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্যও আলাদা নির্দেশনা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার বিকেল ৪টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চল ও তৎসংলগ্ন এলাকার নদী বন্দরগুলোতে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত ...