খালিশপুরে পরিচ্ছন্নতা অভিযানে কেসিসি, মশক নিধনে জোরদার কার্যক্রম
|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||ডেঙ্গু ও চিকনগুনিয়ার সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী পালিত “প্রতি শনিবার পরিচ্ছন্নতা দিবস” কর্মসূচির অংশ হিসেবে খুলনা নগরীতে চলছে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। শনিবার (৪ এপ্রিল) নগরীর খালিশপুর এলাকায় মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে সরব উপস্থিতি ছিল সিটি কর্পোরেশনের।প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশনায় গৃহীত এ উদ্যোগের অংশ হিসেবে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এদিন সকাল সাড়ে ১০টায় ১২ নম্বর ওয়ার্ডের প্রভাতী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় উপস্থিত থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। কেসিসির কনজারভেন্সি বিভাগ এ অভিযান বাস্তবায়ন করছে।অভিযানস্থলে স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রশাসক বলেন, “পরিচ্ছন্ন নগরই নিরাপদ নগর। নাগরিকদের ভোগান্তি কমাতে এবং স্বাস্থ্যঝুঁকি হ্রাস করতে আমরা মাঠে নেমেছি।” তিনি জান...










