Tuesday, September 22

অপরাধ, আইন ও আদালত

মানিকগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ সদর উপজেলার মানরা কাঁচাবাজার এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় এক ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (২৪ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে ওই ভ্যানচালক স্থানীয় একটি আড়ত থেকে ভ্যানভর্তি আম নিয়ে গন্তব্যে ফিরছিলেন। কাঁচাবাজারের সামনে প্রধান সড়কে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মালবাহী কাভার্ড ভ্যানের সঙ্গে তার ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার প্রাণ যায়।দুর্ঘটনার পর স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধারকাজে অংশ নেন এবং থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরিসহ আইনগত প্রক্রিয়া শুরু করে।মানিকগঞ্জ সদর থানা পুলিশ জানায়, নিহতের পরিচয় শনাক্তকরণ এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ উদঘাটনে তদন্ত চলছে।...
রায়পুরায় ইয়াবাসহ সরকারি হাসপাতালের ডাক্তার গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

রায়পুরায় ইয়াবাসহ সরকারি হাসপাতালের ডাক্তার গ্রেপ্তার

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী সংবাদদাতা ||নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজিবকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।বিষয়টি শুক্রবার রাত ১০টায় সাংবাদিকদের নিশ্চিত করেছেন রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ডা. রাজিবের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার করে থানায় নেওয়া হয়।এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। স্থানীয় সূত্রের দাবি, ডা. রাজিব দীর্ঘদিন ধরেই মাদকের সঙ্গে জড়িত ছিলেন। তার মাদকাসক্তি থেকে ফিরিয়ে আনতে স্ত্রী ডা. উম্মে হানি একাধিকবার তাকে মাদকাসক্তদের পুনর্বাসন কেন্দ্র (রিহ্যাব)-এ পাঠানোর উদ্যোগ নেন।তবে বিভিন্ন চেষ্টা সত্...
অনিয়মের সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জের শিশু হাসপাতালে অভিযান, মুচলেকা দিয়ে সময় ভিক্ষা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

অনিয়মের সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জের শিশু হাসপাতালে অভিযান, মুচলেকা দিয়ে সময় ভিক্ষা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের স্বাস্থ্যখাতে চরম নৈরাজ্য, শয্যা জালিয়াতি, সরকারের রাজস্ব ফাঁকি, শিশু হাসপাতালে চিকিৎসার নামে রমরমা বাণিজ্য ও আয়নাবাজি শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর নড়েচড়ে বসেছে জেলার স্বাস্থ্য বিভাগ।বুধবার (২২ জুলাই) দুপুরে সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌসীর নেতৃত্বে মানিকগঞ্জের শিশু অ্যান্ড জেনারেল হাসপাতাল (জয়রা রোডের শিশু হাসপাতাল নামে পরিচিত), মডার্ন ডায়াগনস্টিক সেন্টার এবং আল-রাফি মেডিকেল সেন্টারে অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর লাইসেন্স, অনুমোদিত শয্যা সংখ্যা, চিকিৎসক ও জনবলের উপস্থিতি, রোগী ভর্তি, চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয় এবং বিভিন্ন অনিয়মের বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।এসময়, মানিকগঞ্জের শিশু অ্যা...
বদলগাছীতে জমি দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে জমি দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন

|| নওগাঁ প্রতিনিধি ||নওগাঁর বদলগাছী উপজেলায় ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তি দীর্ঘ ১৭ বছর ধরে দখলের অভিযোগ এনে এবং তা পুনরুদ্ধারে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী।আজ মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী আব্দুল ওহাব চৌধুরী সাগর।সংবাদ সম্মেলনে ভুক্তভোগী অভিযোগ করে বলেন, উপজেলার আধাইপুর ইউনিয়নের কয়েকটি মৌজায় দাদির ওয়ারিশান সূত্রে তিনি প্রকৃত জমির মালিক। কিন্তু একই ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মৃত মোকছেদ সরদারের ছেলে আব্দুল মান্নান সরদার ও তার ভাইয়েরা দীর্ঘ ১৭ বছর ধরে প্রভাব খাটিয়ে এসব জমি জোরপূর্বক ভোগদখল করে আসছেন।তিনি জানান, বিষ্ণুপুর মৌজায় ইটভাটা সংলগ্ন চার বিঘা পাঁচ কাঠা জমি ভাটায় ভাড়া দেওয়া হলেও প্রভাবশালী চক্রটি জাল দলিল দেখিয়ে ভাটার ভাড়া নিজেরা তুলে নিচ্ছে। এমনকি বর্তমান ভাটা মালিককে যেন কোনো ভাড়...
বদলগাছীতে জমির বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত, গ্রেফতার ২
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে জমির বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত, গ্রেফতার ২

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁর বদলগাছী উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে মীর ইসমাইল হোসেন (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার শেরপুর গ্রামের মৃত মীর ইয়াসিন আলীর ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে।​ঘটনা সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই ২০২৬ তারিখে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে আপন দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি ও একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় ছোট ভাই মীর মোশারফ হোসেনের লাঠির আঘাতে বড় ভাই মীর ইসমাইল হোসেন গুরুতর আহত হন। সংঘর্ষে ইসমাইল হোসেনের স্ত্রী ও সন্তানও আহত হন বলে জানা গেছে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত বদলগাছী উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।​সেখানে মীর ইসমাইল হোসেনের শারীরিক ও মানসিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদ...
সিংগাইরে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সিংগাইরে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের মিদুলিয়া ডাবল ব্রিজ সংলগ্ন এলাকায় ট্রাকের সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।মঙ্গলবার (২১ জুলাই) সকাল আনুমানিক ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায়।পুলিশ জানায়, নিহত ব্যক্তির কাছ থেকে একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উদ্ধার করা হয়েছে। পরিচয়পত্রে তার নাম মো. রফিকুল ইসলাম এবং ঠিকানা টাঙ্গাইল সদর উপজেলার মুদ্দোযোগিনি উল্লেখ থাকলেও, প্রাথমিকভাবে নিহত ব্যক্তির পরিচয়ের সঙ্গে ওই পরিচয়পত্রের তথ্যের মিল পাওয়া যায়নি। ফলে নিহতের প্রকৃত পরিচয় নিশ্চিত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।দুর্ঘটনার পর ট্রাকচালক ট্রাকট...
চার সাংবাদিকের ওপর হামলা: কেএমপিতে এমইউজের স্মারকলিপি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

চার সাংবাদিকের ওপর হামলা: কেএমপিতে এমইউজের স্মারকলিপি

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||নগরীতে চার সাংবাদিককে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের দাবিতে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানের কাছে স্মারকলিপি দিয়েছে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনা।রবিবার (১৯ জুলাই) বিকেলে কেএমপি সদর দপ্তরে সংগঠনের নেতারা কমিশনারের হাতে স্মারকলিপি তুলে দেন। এ সময় কেএমপি কমিশনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। স্মারকলিপি প্রদানকালে অতিরিক্ত পুলিশ কমিশনার শাহনেওয়াজ এবং সহকারী পুলিশ কমিশনার (সিটিএসবি) ত ম রোকনুজ্জামান উপস্থিত ছিলেন।স্মারকলিপিতে তিন দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে হামলাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতার, তাদের দৃষ্টান্তমূলক শাস্ত...
‎পানছড়িতে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যবসায়ীকে জরিমানা
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

‎পানছড়িতে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যবসায়ীকে জরিমানা

|| ‎সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||‎খাগড়াছড়ি জেলার পানছড়িতে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।‎‎রবিবার (১৯ জুলাই) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।‎‎অভিযানকালে পানছড়ি মাছ বাজারে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে বিক্রির জন্য রাখা নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়।‎‎এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা এবং থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন।...
নাগেশ্বরীতে অগ্নিসংযোগ মামলার আসামি ফুলবাড়ী থেকে গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে অগ্নিসংযোগ মামলার আসামি ফুলবাড়ী থেকে গ্রেপ্তার

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার বলদিটারী এলাকায় বসতবাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি মো. মিজানুর রহমান (শামিম) (৪২)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১৭ জুলাই) বিকেল আনুমানিক ২.৩০টার দিকে পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।এর আগে, গত ১৬ জুলাই নাগেশ্বরী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বলদিটারী এলাকায় মোছা. আফরোজা বেগমের দায়ের করা এজাহারের ভিত্তিতে নাগেশ্বরী থানায় মামলা নং-১৮ রুজু হয়। মামলাটি দণ্ডবিধির ১৮৬০ সালের ৩০৭, ৪৩৬, ৪২৭ ও ৫০৬(২) ধারায় দায়ের করা হয়েছে।মামলার এজাহারে অভিযোগ করা হয়, হত্যার উদ্দেশ্যে বসতবাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং খুন-জখমের ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটানো হয়েছে। বাদী...
দৌলতপুরে দেশীয় মাছ রক্ষায় অভিযান: ১৮০টি চায়না দুয়ারি ও কারেন্ট জাল ধ্বংস
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

দৌলতপুরে দেশীয় মাছ রক্ষায় অভিযান: ১৮০টি চায়না দুয়ারি ও কারেন্ট জাল ধ্বংস

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে যমুনা নদীতে দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য দপ্তর।অভিযানে প্রায় ৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ ১৮০টি চায়না দুয়ারি জাল ও ২টি কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।উপজেলার যমুনা নদীবেষ্টিত চরকাটারি, বাচামারা ও বাঘুটিয়া ইউনিয়ন এলাকায় মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ বাস্তবায়নের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, দিনব্যাপী অভিযানে নদী থেকে ১৮০টি অবৈধ চায়না দুয়ারি জাল এবং ২টি কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে সাত লাখ টাকা। অভিযান পরিচালনা করেন দৌলতপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী।এ সময় বাংলাদেশ পুলিশ এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্ম...