Friday, August 7

অপরাধ, আইন ও আদালত

পৌরসভার চাকরিতে ঘুষের অভিযোগ: ফাঁসানোর অভিযোগনির্বাহী কর্মকর্তার পাল্টা জিডি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

পৌরসভার চাকরিতে ঘুষের অভিযোগ: ফাঁসানোর অভিযোগনির্বাহী কর্মকর্তার পাল্টা জিডি

|| জেলা প্রতিনিধিঃ জামালপুর ||জামালপুর জেলার বকশীগঞ্জ পৌরসভায় রাজ্জাক নামের এক যুবক পৌরসভার চাকরি পাওয়ার জন্য পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে ঘুষ দেওয়ার অভিযোগ করেছেন। তার দাবি, তিনি চাকরি পাওয়ার প্রক্রিয়ায় নির্বাহী কর্মকর্তাকে ঘুষ দিয়েছেন এবং এ বিষয়ে উপযুক্ত প্রমাণও রয়েছে। এ বিষয়ে রাজ্জাক ইউএনও বরাবর অভিযোগ দায়ের করেন।অন্যদিকে, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল আমিন এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। তার মতে, তাকে ফাঁসানোর জন্য এই ধরনের অভিযোগ আনা হয়েছে। এই মিথ্যা অভিযোগের ভিত্তিতে নির্বাহী কর্মকর্তা একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন, যেখানে তিনি নিজের বিরুদ্ধে ষড়যন্ত্রের কথা উল্লেখ করেছেন। তিনি আরো বলেন, চাকরির নিয়োগের সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত নই, সেহেতু কোনো ধরনের আর্থিক লেনদেনের কোনো সুযোগই নেই।বর্তমানে বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং প্রশাস...
ভারতে পালানোর সময় আটক সাবেক এমপি ফজলে করিম
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ভারতে পালানোর সময় আটক সাবেক এমপি ফজলে করিম

ভারত পালানোর সময় রাউজানের (চট্টগ্রাম-৬) সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে বাহিনীটির সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গাজীরবাজার থেকে তাকে আটক করা হয়।গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি। ইতিমধ্যে তার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাউজানে একাধিক মামলা দায়ের হয়েছে।...
ভারতে পাচারের সময় সিলেট ও কুমিল্লা সীমান্তে ৮৯৫ কেজি ইলিশ জব্দ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ভারতে পাচারের সময় সিলেট ও কুমিল্লা সীমান্তে ৮৯৫ কেজি ইলিশ জব্দ

ভারতে পাচারের সময় সিলেট ও কুমিল্লা সীমান্ত থেকে ৮৯৫ কেজি ইলিশ জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এর মধ্যে সিলেট সীমান্ত থেকে ২৭৫ কেজি ও কুমিল্লা সীমান্ত থেকে ৬২০ কেজি ইলিশ জব্দ করা হয়।বুধবার (১১ সেপ্টেম্বর) সুনামগঞ্জের দোয়ারাবাজার ও কুমিল্লার বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্ত এলাকা থেকে এসব ইলিশ জব্দ করা হয়। সিলেট ৪৮ বিজিবি ও সুলতানপুর ৬০ বিজিবি ব্যাটালিয়নের দুটি দল এ অভিযান পরিচালনা করে।সিলেট ৪৮ বিজিবি সূত্রে জানা যায়, সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) আওতাধীন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার বিওপির ঘিলাতলী সীমান্ত এলাকায় টহল দল বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে ২৭৫ কেজি ইলিশ জব্দ করা হয়। চোরাকারবারিরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে এসব মাছ ফেলে পালিয়ে যায়। এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।...
তৌফিক-ই-ইলাহী গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ

তৌফিক-ই-ইলাহী গ্রেফতার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করীম মল্লিক। তিনি বলেন, রাত পৌনে দশটায় ডিবির একটি টিম তাকে গুলশান এলাকা থেকে গ্রেফতার করে। বর্তমানে ডিবি কার্যালয়ে আছেন তিনি। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান। তার বিরুদ্ধে একাধিক মামলা আছে বলে জানা গেছে।তৌফিক-ই-ইলাহী চৌধুরী ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।...
জাতির পিতার পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তা আইন বাতিল
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

জাতির পিতার পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তা আইন বাতিল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তায় করা আইন বাতিল হয়েছে। জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪ জারি করার মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তায় করা আইন বাতিল করা হয়েছে।সোমবার (৯ সেপ্টেম্বর) রহিতকরণ অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি। এর মাধ্যমে ‘জাতির পিতা পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন, ২০০৯’ বাতিল হলো।এর আগে গত ২৯ আগস্ট উপদেষ্টা পরিষদের সভায় অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। সেখানে বলা হয়, বিগত সরকারের সিদ্ধান্ত অনুসারে ‘জাতির পিতার পরিবার-সদস্যদের নিরাপত্তা আইন- ২০০৯ (২০০৯ সালের ৬৩ নম্বর আইন) প্রণয়ন ও জারি করা হয়েছিল। পরে ২০১৫ সালের ১৫ মে উক্ত আইন অনুসারে বিশেষ নিরাপত্তা এবং সুবিধাদি দেওয়ার জন্য গেজেট জারি করা হয়। কেবল একটি পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় বিশেষ সুবিধা দেও...
মামলার প্রস্তুতি নিচ্ছেন শিরিন শিলা
অপরাধ, আইন ও আদালত, বিনোদন, সর্বশেষ

মামলার প্রস্তুতি নিচ্ছেন শিরিন শিলা

চটেছেন চিত্রনায়িকা শিরিন শিলা। তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মনগড়া কনটেন্ট’ ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন এই ঢালিউড সুন্দরী। তিনি জানান, সম্প্রতি বিভিন্ন সামাজিকমাধ্যমে ‘অসামাজিক কাজের সঙ্গে জড়িত শিরিন শিলা’ এমন শিরোনামে কনটেন্ট প্রচার করা হচ্ছে।প্রথম দিকে ওসব কনটেন্টে নিয়ে মাথা ঘামাননি অভিনেত্রী। পরে বিষয়টি অসহনীয় পর্যায়ে পৌঁছালে বিব্রত হন নায়িকা শিলা। এগুলোর তার ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছেন অভিনেত্রী। এ কারণে বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছেন শিলা। সম্প্রতি ফেসবুকে একটি ভিডিওবার্তাও দিয়েছেন এই নায়িকা।শিরিন শিলা জানান, মিথ্যা সংবাদ প্রচার করে তাকে সামাজিকভাবে হয়রানি করা হচ্ছে। ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ মিলিয়ে ১৮টি ইউআরএলের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছেনে এই নায়িকা। মামলার প্রস্তুতিও নিচ্ছেন তিনি। গত শনিবার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন শি...
৭ দিনের রিমান্ডে সাবেক মন্ত্রী শাজাহান খান
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ

৭ দিনের রিমান্ডে সাবেক মন্ত্রী শাজাহান খান

কোটা সংস্কার আন্দোলনে ছাত্র হত্যা মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।শুক্রবার (৬ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ এ আদেশ দেন।এদিন, আসামিকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ধানমন্ডি থানার উপ-পরিদর্শক মো. খোকন মিয়া। শুনানি শেষে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।এর আগে, বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) দিনগত রাতে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে শাজাহান খানকে গ্রেফতার করা হয়।...
হত্যার পরে লাশ আগুনে পুড়িয়ে ফেলার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার কাফী আটক
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

হত্যার পরে লাশ আগুনে পুড়িয়ে ফেলার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার কাফী আটক

ঢাকার আশুলিয়ায় ছাত্র-জনতাকে হত্যার পর মরদেহ আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফীকে আটক করা হয়েছে।সোমবার (২ সেপ্টেম্বর) বিমানবন্দর থেকে তাকে আটক করেন ডিবি সদস্যরা।গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় ছাত্র-জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক সূত্র জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডিবি পুলিশ আব্দুল্লাহিল কাফীকে আটক করেছে।ডিবির এক কর্মকর্তা জানান, আবদুল্লাহিল কাফী একজন পুলিশ কর্মকর্তা। তার বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে গেলে কিছু প্রসেস রয়েছে। আশুলিয়ায় ৫ আগস্ট ঘটনার সঙ্গে তার কতটুকু সম্পৃক্ততা রয়েছে সে বিষয়ে জানতে চাওয়া হবে। এরপর তার বিষয়ে কী করণীয় তা ঊর্ধ্বতন কর্মকর্তারা সিদ্ধান্ত নেবেন।৫ আগস্ট কী ঘটেছিল আশুলিয়ায়স...
সাবেক সংসদ সদস্য হাজী সেলিম গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ

সাবেক সংসদ সদস্য হাজী সেলিম গ্রেপ্তার

ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) হাজী মোহাম্মদ সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১ সেপ্টেম্বর) মধ্যরাতে গোয়েন্দা পুলিশের একটি দল পুরান ঢাকার বংশাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।কোটাবিরোধী আন্দোলনের সময় গুলিতে ছাত্র নিহতের একাধিক মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির অন্য নেতাদের মতো হাজী সেলিমও আত্মগোপনে চলে যান। সাম্প্রতিক এই ঘটনা ছাড়াও পুরান ঢাকায় হাজী সেলিমের বিরুদ্ধে জমি ও ভবনসহ বিভিন্ন দখলের অভিযোগ পুরোনো।ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (গোয়েন্দা-উত্তর) মো. রবিউল হোসেন ভুঁইয়া জানিয়েছেন, হত্যা মামলার আসামি হিসেবে হাজী সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।পুরান ঢাকার বহুল আলোচিত হাজী সেলিম অসুস্থ থাকায় গত জানুয়ারির জাতীয় নির্বাচনে ঢাকা-৭ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে এমপি হন তার ছেলে সুলাইম...
তৌহিদ আফ্রিদি ও তার বাবার বিরুদ্ধে হত্যা মামলা
অপরাধ, আইন ও আদালত, বিনোদন, সর্বশেষ

তৌহিদ আফ্রিদি ও তার বাবার বিরুদ্ধে হত্যা মামলা

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে হত্যা মামলায় অভিযুক্ত করা হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) রাতে যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। যাত্রাবাড়ী থানায় করা হত্যা মামলায় তৌহিদ আফ্রিদি ১১ নম্বর আসামি। মামলার বাদী মো. জয়নাল আবেদীন।এজাহার সূত্রে জানা গেছে, হত্যার অভিযোগে এ মামলায় প্রধান আসামি করা হয়েছে শেখ হাসিনাকে। আসামির তালিকায় ২ নম্বরে রয়েছেন ওবায়দুল কাদের এবং ৩ নম্বরে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন।তালিকায় রয়েছে তৌহিদ উদ্দিন আফ্রিদির বাবার নামও। এ মামলায় তার বাবা নাসির উদ্দিন সাথী (মাই টিভির মালিক) ২২ নম্বর আসামি। এ হত্যা মামলায় মোট ২৫ জনকে আসামি করা হয়েছে।যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন, হত্যার অভিযোগে এ মামলায় প্রধান আসামি করা হয়েছে শেখ হাসিনাকে। আসামির তালিকায় ২ নম্বরে রয়েছেন ওবায়দুল কাদের এবং ৩ নম্বরে সাবেক আ...