Wednesday, September 23

অপরাধ, আইন ও আদালত

বগুড়ায় থানা থেকে গত ৫ আগস্ট লুট হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে ২টি ডোবা থেকে উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় থানা থেকে গত ৫ আগস্ট লুট হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে ২টি ডোবা থেকে উদ্ধার

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||বগুড়া সদর থানা থেকে গত ৫ আগস্ট লুট হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে দুইটি অস্ত্র ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। আজ রবিবার (২৬ জানুয়ারি) বিকেলে বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নের ঘোলাগাড়ী পূর্বপাড়া গ্রামের জনৈক বাবলু মিয়ার ডোবা থেকে অস্ত্র দুটি উদ্ধার করা হয়। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।ওসি এস এম মঈনুদ্দিন বলেন, ডোবা থেকে জমিতে সেচের জন্য পানি নিতে গেলে একজন কৃষক কাদা মাটির মধ্যে অস্ত্র দুটির সন্ধান পান। পরে থানায় খবর দিলে পুলিশ অস্ত্র দুইটি হেফাজতে নেয়। উদ্ধার হওয়া অস্ত্র দুইটির মধ্যে একটি এলএমজি ও একটি চাইনিজ রাইফেল।সদর থানার ওসি বলেন, গত ৫ আগস্ট বগুড়া সদর থানায় হামলা করে অগ্নিসংযোগ করা হয়। এ সময় থানার অস্ত্রাগার থেকে বিভিন্ন ধরনের ৩৯টি আগ্নেয়াস্ত্র লুট করা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে জনপ্রতিনিধিদের সহযোগিত...
রায়পুরায় দুই ইউপি চেয়ারম্যানের সমর্থকদের টেঁটাযুদ্ধ, নিহত ১
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রায়পুরায় দুই ইউপি চেয়ারম্যানের সমর্থকদের টেঁটাযুদ্ধ, নিহত ১

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা ||নরসিংদীর রায়পুরা উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে টেঁটাযুদ্ধে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।রবিবার (২৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে চরাঞ্চল বাঁশগাড়ী ইউনিয়নে শুরু হওয়া এই টেঁটাযুদ্ধ এখনও চলছে। সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদ রানা।ইউএনও বলেন, “থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যাচ্ছেন। এ পর্যন্ত তিনজন নিহত হয়েছেন বলে শোনা যাচ্ছে। পুরোপুরি নিশ্চিত হতে আরও সময় লাগবে।”পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান রাতুল হাসান ও সাবেক চেয়ারম্যান আশরাফুল হকের বিরোধ দীর্ঘদিনের। বেশ কিছুদিন ধরে এলাকাছাড়া আশরাফুল হকের সমর্থকরা। তারা এলাকায় ঢুক...
প্রক্সি পরীক্ষায় অংশগ্রহণ করায় গোপালগঞ্জের আল আমিন শেখ আটক
অপরাধ, আইন ও আদালত, রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

প্রক্সি পরীক্ষায় অংশগ্রহণ করায় গোপালগঞ্জের আল আমিন শেখ আটক

|| ঢাকা আলিয়া প্রতিনিধি ||ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার ফাজিল স্নাতক পাস দ্বিতীয় বর্ষের পরীক্ষা কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৮২ জন আজ অংশগ্রহণ করেছে ৪৬৬ জন অনুপস্থিত ছিল ১৬ জন শিক্ষার্থী।প্রশ্নপত্র ফাঁসের অপরাধে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড আর প্রক্সি দিলে দুই বছরের কারাদণ্ডের বিধান রেখে গত বছর জানুয়ারি মাসে ‘বাংলাদেশ সরকারি কর্মকমিশন আইন ২০২৩ বিল’ সংসদে পাস হয়েছে। কিন্তু এরপরও থেমে থাকেনি প্রক্সি পরীক্ষা।আজ শনিবার (২৫ জানুয়ারি) সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার ফাজিল স্নাতক (অনিয়মিত) রেজিস্ট্রেশন নাম্বার ২০৪০০১৮৮৫ দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী ছিল মাহমুদুল হাসান নামের এক শিক্ষার্থী তিনি উমরাহ পালন করতে যাওয়ায় তার পরিবর্তে প্রক্সি পরীক্ষায় অংশগ্রহণ করেন তার চাচাতো ভাই মোঃ আল আমিন শেখ, পিতা মোঃ নুরুল ইসলাম শেখ, মাতা পিঞ্জিরা বেগম। তার গ্রা...
যৌন সম্পর্কের পর বিয়েতে অস্বীকৃতি: আজিজুল হক কলেজের শিক্ষক নেতাকে বদলি
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ

যৌন সম্পর্কের পর বিয়েতে অস্বীকৃতি: আজিজুল হক কলেজের শিক্ষক নেতাকে বদলি

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক নারীকে দুই বছর ধরে ‘ধর্ষণের অভিযোগে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের একজন শিক্ষক নেতাকে চট্টগ্রামের সন্দ্বীপে বদলি করা হয়েছে। অভিযুক্ত ওই শিক্ষকের নাম ড. গাজী মো. তৌহিদুল আলম চৌধুরী। তিনি কলেজের স্টাফ কাউন্সিলের সাধারণ সম্পাদক এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক।ধর্ষণের অভিযোগ ওঠার পর ওই শিক্ষককে চট্টগ্রামের সন্দ্বীপে হাজী আব্দুল বাতেন সরকারি কলেজে বদলি করা হয়েছে। তবে ওই শিক্ষক নেতার দাবি, ধর্ষণের অভিযোগ এখনো তদন্তাধীন। বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকায় জামায়াত সমর্থিত শিক্ষকেরা চক্রান্ত করে তাঁকে বদলি করিয়েছেন।শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত ২০ জানুয়ারি তারিখের এক প্রজ্ঞাপনে এ বদলি আদেশ জারি হয়।ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ক্যানসারে আক্রান্ত হয়ে স্বামী মারা যাওয়ার পর তিনি বগুড়া শহরে এক...
যশোরে মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে দুই সহোদর জখম
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

যশোরে মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে দুই সহোদর জখম

|| নিউজ ডেস্ক ||যশোর শহরের খোলাডাঙ্গায় দুই সহোদর মাদক ব্যবসায়ীদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে জখম হয়েছে। মাদক ব্যবসায় বাধা দেওয়ায় এবং জমি নিয়ে বিরোধের জের ধরে বুধবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন খোলাডাঙ্গা এলাকার মতিউর রহমানের ছেলে ইসমাইল (৩৫) ও ইসরাইল (৩০)। তারা গুরুতর অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।আহতের স্বজনরা জানিয়েছেন, খোলাডাঙ্গা এলাকার সলেমান কাজী ও আবুল হোসেন গংয়ের সাথে তাদের জমি নিয়ে বিরোধ চলে আসছে। এছাড়া ওই পরিবারের সদস্যদের মাদক ব্যবসায় বাধা দেয়ায় বিরোধ আরও প্রকট হয়। বুধবার রাত সাড়ে ৭টার দিকে ইসমাইল ও ইসরাইলকে একা পেয়ে সলেমান কাজীর ছেলে মাদক ব্যবসায়ী শাকিল, লিটু হোসেনের ছেলে বিপ্লব ও আবুল হোসেনের ছেলে হারুন হামলা চালিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাতে জখম করে। স্থানীয়রা আহত দুই সহোদরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।...
বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখমের ঘটনায় যুবদল নেতা বহিষ্কার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখমের ঘটনায় যুবদল নেতা বহিষ্কার

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||বগুড়ার গাবতলীতে ছয়জনকে কুপিয়ে জখম করার ঘটনায় যুবদল নেতা হৃদয় হোসেন গোলজারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান।গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু এ তথ্য নিশ্চিত করেছেন।আরিফুর রহমান মজনু জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ২১ জানুয়ারি জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে হৃদয় হোসেন গোলাজারকে দলের প্রাথমিক সদস্য পদসহ দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়।১৮ জানুয়ারি গাবতলী উপজেলার চাকলা গ্রামের বেলুজ মণ্ডলের বাড়িতে আব্দুল হান্নান নামের এক ব্যক্তিকে আটকে রাখা হয়। হান্নানের পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করতে এলে যুবদল নেতা হৃদয় হোসেন গোলজার তাঁর সহযোগীদের নিয়ে সেখানে হাজির হন।দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হান্নানের পরি...
তজুমদ্দিনে সাত জুয়াড়ি আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

তজুমদ্দিনে সাত জুয়াড়ি আটক

|| স্টাফ রিপোর্টার ||ভোলার তজুমদ্দিনে তাঁস দিয়ে জুয়া খেলার সময় অভিযান চালিয়ে সাতজনকেআটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ ৫,৩৬৫/- টাকা ও আলামত হিসেবে সর্বমোট ২৬৩ খানা তাস জব্দ করা হয়। আসামিদেরকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে। আজ বুধবার (২২ জানুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছেন তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন।ওসি মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতেমঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ২২:৩০ ঘটিকায় এসআই শেখ শাহীদুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ চাঁদপুর ইউনিয়নের কেয়ামূল্যাহ সাকিনের ০৯নং ওয়ার্ডে মোঃ সোহাগ (২৬) এর চায়ের দোকানের সামনে বেড়িবাঁধে তাস খেলারত অবস্থায় সাতজনকে আটক করা হয়।আটককৃতরা হলো, মোঃ সোহাগ (২৬) মোঃ শরিফ (৩৫) মোঃ ফরহাদ (২৬), মোতাহার (৪০) নুর উদ্দিন (৩২) ৬. নুর ইসলাম (৪০) ৭. মোঃ দুলাল (২৪)। মামলা রজু করে আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।...
বগুড়া শেরপুরে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়া শেরপুরে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||বগুড়া শেরপুর উপজেলার পৌর শহরের কলেজ রোড এলাকায় কোচের চাকায় পিষ্ট হয়ে কবির হোসেন (৭০) নামে একজন বৃদ্ধ মৃত্যুবরণ করেছেন। সোমবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে পৌর শহরে কলেজ রোড এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত কবির হোসেন (৭০) পৌর শহরে উলিপুর এলাকার বাসিন্দা এবং পেশায় একজন স'মিল ব্যবসায়ী।জানা গেছে, কবির হোসেন গতকাল রাত সাড়ে ১১ টার দিকে প্রতিষ্ঠান বন্ধ করে নিজ প্রয়োজনে শেরপুর কলেজ রোড এলাকা ঢাকা-বগুড়া মহাসড়কের পশ্চিম পাশে যাচ্ছিলেন ।বগুড়া থেকে আসা ঢাকাগামী একটি মাইক্রোবাস তাকে সজোড়ে ধাক্কা দিলে তিনি সড়কের ওপর পড়ে যান। তৎক্ষণাত একটি কোচ তাকে পিষ্ট করে পালিয়ে যায়। এতে করে কবির হোসেন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পরে তার পরিবারের লোকজন এসে লাশটি নিয়ে যায়।...
বেলকুচিতে ‘বোমা বিস্ফোরণে’ চরমপন্থি নিহতের ঘটনায় ১৩ মাস পর তদন্তে গতি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে ‘বোমা বিস্ফোরণে’ চরমপন্থি নিহতের ঘটনায় ১৩ মাস পর তদন্তে গতি

|| বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের বেলকুচির সাবেক শ্রমিকলীগ নেতা আব্দুল মোতালেবের বাড়িতে ‘বোমা বিস্ফোরণের’ আলোচিত ঘটনায় চরমপন্থী সদস্য ফজলু হক নিহতের ঘটনার মূল ‘মাস্টারমাইন্ডরা’ এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। বোমা বিস্ফোরণে সর্বহারা-চরমপন্থী হত্যার ‘মাস্টারমাইন্ড’ আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি আব্দুল মমিন মন্ডল ও তার নির্বাচনী সমন্বয়ক আমিনুল ইসলাম ওরফে ইঞ্জিনিয়ার আমিনুল শুরু থেকেই রহস্যজনক পুলিশের সন্দেহের বাইরে। তারা বাইরে থাকলেও ১৩ মাস পর মামলার তদন্তে হঠাৎ ‘গতি’ ফিরেছে।অভিযোগ রয়েছে, ‘বোমা বিস্ফোরণের’ ঘটনাটি শুরু থেকেই আড়াল করার চেষ্টা করেন বেলকুচির সাবেক ওসি আনিছুর রহমান ও সহকারী পুলিশ সুপার জন রানা (সরকার পতনের কদিন আগে চাকরি ছেড়ে সস্ত্রীক কানাডায় পাড়ি জমিয়েছেন)।এর আগে দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন বেলকুচি থানা ইন্সপেক্টর (তদন্ত) আহসানুজ্জামান। তার তদ...
বগুড়ায় পুলিশ ও প্রশাসনের নাকের ডগায় মাটি খেকোদের রাজত্ব
অপরাধ, আইন ও আদালত, সভ্যতা ও সংস্কৃতি, সারাদেশ

বগুড়ায় পুলিশ ও প্রশাসনের নাকের ডগায় মাটি খেকোদের রাজত্ব

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের ঘোলাগাড়ি এলাকায় সরকারি খাস জমি, কৃষি জমি এবং রাস্তা-ঘাট মাটি খেকোদের দখলে।ক্ষমতাধর ব্যক্তিদের ছত্রছায়ায় দিনের পর দিন এ মাটি কেটে ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে।অভিযোগ উঠেছে, স্থানীয় প্রশাসন এবং পুলিশ ম্যানেজের মাধ্যমে এই কর্মকাণ্ড নির্বিঘ্নে চলছে।স্থানীয় সূত্রে জানা যায়, ঘোলাগাড়ি হাই স্কুলের পেছনের সরকারি খাড় থেকে শুরু করে উচলবাড়িয়া (কাহালু সীমান্ত) পর্যন্ত বিশাল এলাকার খাস জমি এবং কৃষি জমি দেদারসে কেটে নেওয়া হচ্ছে।১৫ ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ সরদার, ঘোলাগাড়ির বাইজিদ, হাবিবুরসহ আরও কয়েকজন ব্যক্তি রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাদের ছায়ায় এসব কার্যক্রম চালাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।এছাড়া, নুনগোলা ইউনিয়নের বিভিন্ন এলাকাতেও একই চিত্র দেখা যাচ্ছে। কৃষি জমি কেটে সেগুলো বিলীন করা হচ্ছে, যা স্থানীয় কৃষি ব...