আলিয়ার মাঠে বিশেষ আদালত, উঠানোর দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
|| নিজস্ব প্রতিবেদক ||রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ আদালত উঠিয়ে দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। বিডিআর বিদ্রোহের বিচারকাজের নিরাপত্তার দায়িত্ব পাওয়া পুলিশ ও এপিবিএন সদস্যদের সেখানে পৌঁছাতে বাধা দিচ্ছেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে সেনাবাহিনী।বুধবার রাতভর আন্দোলনের পর বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে সড়কে টায়ার জ্বালিয়ে ও অবস্থান নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন।২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। পনের বছর আগের এই হত্যাকাণ্ড পুনঃতদন্তের জন্য গত ২৪ ডিসেম্বর আ ল ম ফজলুর রহমানকে প্রধান করে কমিশন গঠন করে ৯০ দিনের সময় বেঁধে দিয়েছে সরকার। আজ থেকে আলিয়া মাদরাসা মাঠে...










