বেলকুচিতে জমি দখল করে বাড়ির নির্মাণের অভিযোগ
|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||সিরাজগঞ্জের বেলকুচিতে প্রভাব খাটিয়ে জমি দখল করে বাড়ির নির্মাণ করার অভিযোগ উঠেছে উপজেলার দেলুয়া মধ্যপাড়া গ্রামের মৃত বাবার আলীর ছেলে হাছেন মন্ডল (৭৫) এর বিরুদ্ধে। বাড়ি নির্মাণ বন্ধ ও জমি ফিরে পেতে বেলকুচি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আতাউর রহমান।আতাউর রহমান অভিযোগ করে বলেন, দেলুয়া মৌজার আর এস ৬৭৯ খতিয়ান ও আর এস ২৫৭২ দাগের ২৪৮ শতাংশের মধ্যে দৌহিত্র সূত্রে ২৭.৩০ শতাংশ পায়। কিন্তু আমি ১৮ শতাংশ ভোগ দখল করে আছি। কিন্তু হাছেন মন্ডল গং প্রভাব খাটিয়ে আমার বাকি শতক জায়গা দখল করে বাড়ি নির্মাণ করছে। আমি তাদের জমি মেপে বাড়ি নির্মাণ করার জন্য অনুরোধ করলেও তারা কথা শোনেনি, বরং কোনো কথার তোয়াক্কা না করে দাপট দেখিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। পরে ২ মার্চ বিকালে থানায় অভিযোগ করি।এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত হাছেন মন্ডল বলেন, আমি এই দাগ থেক...










