১৭ বছর কারাভোগের পর মুক্তি পেলেন বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু
|| নিউজ ডেস্ক ||২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ১৭ বছর কারাভোগের পর মুক্তি পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি লাভ করেন। এসময় তার ছোট ভাই বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন টুকুসহ দলের অন্যান্য নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়। এর আগে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, কাশিমপুর কেন্দ্রীয় কারগার থেকে বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু ভাই আজ দুপুর ১২টার মধ্যে মুক্তি পেতে পারেন। তিনি আরও বলেন, কারাগার থেকে মুক্তি পেয়ে সরাসরি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে যাবেন পিন্টু ভাই। সেখান থেকে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন। ২০০৮ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার হয় আব্দুস সালাম পিন্টু। পরে বিচারিক প্রক্রিয়া শ...










