তজুমদ্দিনে ব্যবসায়ীর উপর হামলার বিচারের দাবীতে সংবাদ সম্মেলন
|| আক্তার হোসেন হাওলাদার | তজুমদ্দিন (ভোলা) ||ভোলার তজুমদ্দিনে পাওনা টাকা চাওয়ায় স্বর্ণ ব্যবসায়ীসহ তার পরিবারের উপর বর্বররচিত হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করছেন ভুক্তভোগী ব্যবসায়ী পরিবার। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে তজুমদ্দিন প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ করে স্বর্ণ ব্যবসায়ী মোঃ ইব্রাহীম মিয়া বলেন, গত দুইমাস আগে উপজেলার মুচিবাড়ির কোনায় আমার দোকানে ৫ লক্ষ ৩৬ হাজার টাকার স্বর্ণের জিনিসের অর্ডার করেন পাশের হোমিও ঔষধের ব্যবসায়ী আবু জাফর। অর্ডার করার সময় ১ লক্ষ টাকা দেন আর জিনিস নেয়ার সময় ৫০ হাজার টাকা নগদ দিয়ে জিনিস নেন।গত ২ মার্চ বাকী ৩ লক্ষ ৮৬ হাজার টাকা চাইতে গেলে ক্ষীপ্ত হন জাফর। পরে বিকালে সোয়া ৫টায় আমি আসরের নামাজ পড়ে দোকানে আসলে আবু জাফরের নেতৃত্বে তার আত্নীয় সোহাগ, শাহাবুদ্দিন, হারুন, সুমন, তোফাজ্জল ওরফে তজা ও নয়নসহ ১৫/২০ জনের একটি গ্রুপ আমার উপর ও আমার ব্যবসা প্রতিষ্ঠানে হাম...










