Friday, August 7

অপরাধ, আইন ও আদালত

এনায়েতপুরে ১৫ পুলিশ হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

এনায়েতপুরে ১৫ পুলিশ হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস

|| বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||দেশব্যাপী আলোচিত সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় অগ্নীকান্ড, লুঠপাট ও দিনদুপুরে পিটিয়ে মর্মান্তিকভাবে ১৫ পুলিশ হত্যাকান্ডের মামলায় আসামী হিসেবে যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন সাবেক মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। রবিবার (৫ জানুয়ারি) দুপুরে জেলার বেলকুচি উপজেলার কামারপাড়ার নিজ গ্রাম থেকে আটক হয়েছেন তিনি।এনায়েতপুর থানায় পুলিশ হত্যা মামলার ঘটনাটি সরকার পতনের আগের দিন গত ৪ আগস্ট। ঘটনার প্রায় ৫ মাস পর ওই মামলায় সন্দেহভাজন আসামী হিসেবে গ্রেপ্তার হলেন সাবেকমন্ত্রী লতিফ বিশ্বাস। মামলাটিতে ৪জন স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীসহ অজ্ঞাত আরো সাড়ে ছয় হাজার লোকজনকে আসামী করা হয়েছে। এর আগে সম্প্রতি ওই মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এনায়েতপুরের বদিউজ্জামান ফকির ও ধনকুপ ছালাম ফকিরের সহোদর বড় ভাই বালুখোকো মান্নান ...
বেলকুচিতে সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস আটক
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ

বেলকুচিতে সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস আটক

|| বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের বেলকুচিতে অভিযান চালিয়ে সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করেছে সেনাবাহিনী। রবিবার (৫ জানুয়ারি) দুপুরে বেলকুচি পৌর এলাকার কামারপাড়ার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারেক বিষয়টি নিশ্চিত করে জানান, আব্দুল লতিফ বিশ্বাসকে আটকের কথা শুনেছি। তবে বিস্তারিত এখনই বলতে পারছি না।উল্লেখ্য, আব্দুল লতিফ বিশ্বাস আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে সিরাজগঞ্জ-৫ আসন থেকে ১৯৯৬ সালে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে একই আসনে নির্বাচন করে পরাজিত হলেও ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। এ নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করার পর তিনি ২৪ জানুয়ারি ২০০৯ তারিখে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের মন্ত্রীর ...
ইজতেমা ময়দানের হত্যা মামলায় সাদপন্থী নেতা শফিউল্লাহ গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, ধর্ম ও দর্শন, সর্বশেষ

ইজতেমা ময়দানের হত্যা মামলায় সাদপন্থী নেতা শফিউল্লাহ গ্রেফতার

|| নিজস্ব প্রতিবেদক ||গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে রাতের আঁধারে হামলা চালিয়ে তিনজনকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দিল্লির মাওলানা সাদের অনুসারী আরেক নেতা শফিউল্লাহ গ্রেফতার হয়েছেন। তিনি হত্যা মামলার ১০ নাম্বার আসামি।শনিবার (৪ জানুয়ারি) রাতে তাকে শরীয়তপুর থেকে গ্রেফতার করে পুলিশ।তাবলিগ জামাতের শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এই তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, টঙ্গী পশ্চিম থানার পুলিশ শরীয়তপুর সদর থানা পুলিশের সহযোগিতায় শফিউল্লাহকে গ্রেফতার করে। তাকে এখন টঙ্গী পশ্চিম থানায় নিয়ে আসা হচ্ছে।পুলিশ জানায়, শরীয়তপুর পালং থানার স্টেডিয়াম রোড এলাকা থেকে তাকে শনিবার রাত সোয়া ৯টায় গ্রেফতার করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামানের নেতৃত্বে টঙ্গী পশ্চিম থানার একটি টিম তাকে গ্রেফতার করে গাজীপুরের উদ্দ...
ছাত্রদল নয়, হামলা করেছেন বিপ্লবী পরিষদের নেতাকর্মীরা, দাবি ফারুক হাসানের
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ

ছাত্রদল নয়, হামলা করেছেন বিপ্লবী পরিষদের নেতাকর্মীরা, দাবি ফারুক হাসানের

|| নিউজ ডেস্ক ||গণঅধিকার পরিষদের মুখপাত্র (উচ্চতর পরিষদের সদস্য ও সিনিয়র সহ-সভাপতি পদমর্যাদায়) ফারুক হাসানের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলার পরপরই ছাত্রদলকে দায়ী করা হলেও পরবর্তী সময়ে মত পাল্টেছেন তিনি। এ হামলার ঘটনায় জাতীয় বিপ্লবী পরিষদের নেতাকর্মীরা জড়িত বলে দাবি করেন ফারুক হাসান।শনিবার (৪ জানুয়ারি) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় এ হামলা চালানো হয়।হামলার পর তাৎক্ষণিক সাংবাদিকদের তিনি অভিযোগ করেন, ছাত্রদল তার ওপর হামলা করেছে। পরবর্তী সময়ে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক ভিডিও বার্তায় জাতীয় বিপ্লবী পরিষদের নেতাকর্মীরা তার ওপর হামলা করেছেন বলে দাবি করেন ফারুক।রাশেদ খানের অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ভিডিওতে ফারুক হাসান বলেন, ‌‘কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের সমাবেশে আমি অতিথি...
তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায় আপিলেও বহাল
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ

তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায় আপিলেও বহাল

|| নিউজ ডেস্ক ||বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির চারটি মামলা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় আপিল বিভাগেও বহাল রাখা হয়েছে।রবিবার (৫ জানুয়ারি) বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা লিভ টু আপিল খারিজ করে এ আদেশ দেন আপিল বিভাগ।আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।এর আগে গতকাল রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন। সেই আপিল অনুযায়ী আজকে আপিল বিভাগে মামলাগুলো সকালেই শুনানি করা হয়।২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাজধানীর গুলশান, কাফরুল, শাহবাগ ও ধানমন্ডি থানায় বিভিন্ন ব্যক্তি বাদী হয়ে এসব মামলা করেন। মামলা দায়েরের বৈধতার প্রশ্নে ফৌজদারি কার্যবিধির ৫৬১ (ক) ধারায় আবেদন করা হয় ...
বগুড়ায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, লাশ মিলল বারান্দায়
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, লাশ মিলল বারান্দায়

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া জেলা প্রতিনিধি ||বগুড়ার নন্দীগ্রামে নিজ বাড়িতে রওশন আরা বেগম (৫৫) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) গভীর রাতে উপজেলার ভাটরা ইউনিয়নের রোস্তমপুর নোয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে। তিনি ওই গ্রামের প্রবাসী আলেফ মিয়ার স্ত্রী।নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম আলোকিত দৈনিককে এই তথ্য জানিয়েছেন।ওসি তারিকুল বলেন, ঘরের মালামাল তছনছ করা হলেও চুরি বা ডাকাতির ঘটনা ঘটেনি। বাসার মালামাল, মোবাইল ফোন, স্বর্ণের গয়না কোনো কিছুই খোয়া যায়নি। এ ছাড়া ঘরের মধ্যে রক্ত পড়ে থাকারও কোনো আলামত পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ওই নারীকে বারান্দাতেই কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফরিদুল ইসলাম বলেন, রওশন আরা বেগমের স্বামী মালয়েশিয়া থাকেন। তাঁ...
বেলকুচিতে আলোচিত শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে আলোচিত শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

|| ভি কে জয় | বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের বেলকুচির আলোচিত ও সাবেক শ্রমিক লীগ নেতা মোতালেব হোসেনকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ জানুয়ারি) বিকালে পৌর এলাকার মাজম মিয়ার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মোতালেব উপজেলার সুবর্ণসাড়া দক্ষিণ পাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারিক জানান, মোতালেবের বিরুদ্ধে কুষ্টিয়ার চরমপন্থী দলের সদস্য ফজলু হত্যাসহ মারধরের আরো দুটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পরেই তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।২০২৩ সালের ১৯ ডিসেম্বর মোতালেবের সুবর্ণসাড়ার নিজ বাড়িতে বোমা তৈরি করার সময় বিস্ফোরণ হয়। এতে ফজলু হক নামের এক চরমপন্থি গুরুতর আহত হন। এরপর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় মামলা হলেও মোতালেব এতদিন গাঢাকা দিয়েছিলেন।...
চাচী ভাতিজার পরকীয়ার জেরে সাংবাদিককে হুমকি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

চাচী ভাতিজার পরকীয়ার জেরে সাংবাদিককে হুমকি

|| নরসিংদী জেলা প্রতিনিধি ||নরসিংদীর রায়পুরায় স্বামীর মৃত্যুর পর ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া। এ নিয়ে এলাকায় চলছে চাঞ্চল্য অবস্থা। এমনি এক ঘটনা উঠেছে উপজেলার মুছাপুর ইউনিয়নের গৌরীপুর এলাকার মৃত মোহাম্মদ আলীর স্ত্রী ফেরদৌসী বেগমের বিরুদ্ধে। এ নিয়ে দুইটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। চাচী-ভাতিজার এমন পরকীয়ার ঘটনায় স্থানীয় বখাটেরা সাংবাদিককে হুমকিও দিচ্ছেন।মৃত মোহাম্মদ আলীর স্ত্রী ফেরদৌসী বেগম ভাতিজা দুলাল মিয়ার পরকীয়া খবর জানাজানি হলে গৌরীপুর এলাকায় শোরগোল পড়ে যায়। স্থানীয় এলাকাবাসীর হাতেনাতে ধরা পড়ার পর পরকীয়ার কথা স্বীকার করেন অভিযুক্ত ফেরদৌসী।জানা যায়, নরসিংদীর রায়পুরা উপজেলার গৌরীপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মোহাম্মদ আলীর সাথে তের বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় একই উপজেলার মহেশপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের ইউনুছ মিয়ার মেয়ে ফেরদৌসীর।এই দম্পত্তির ১ কন্যা ও ১ পুত্র সন্তান রয়েছে।...
বেলকুচিতে ক্যাভার্ডভ্যান ভর্তি ভারতীয় সুতা উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ

বেলকুচিতে ক্যাভার্ডভ্যান ভর্তি ভারতীয় সুতা উদ্ধার

|| ভি কে জয় | বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার সুবর্নসাড়ায় ক্যাভার্ডভ্যান ভর্তি ভারতীয় সুতা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ ডিসেম্বর) রাত ৯ টার দিকে থানা পুলিশ অভিযান চালিয়ে ১১০ পাউন্ডের ৭৫ কাটুন ভারতীয় ব্র্যান্ডের সুতা আটক করা হয়।বেলকুচি থানার ওসি (তদন্ত) আব্দুল বারিক ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে গার্মেন্টের শুল্কমুক্ত সুবিধায় ভারত থেকে আনা বিভিন্ন ব্র্যান্ডের সুতা গার্মেন্টে ব্যবহার না করে গোপনে চোরা চালানোর মাধ্যমে সিরাজগঞ্জ-সহ দেশের বিভিন্ন তাঁত শিল্পে বাজারজাত করে বিপুল মুনাফা আয় ও লক্ষ কোটি টাকা কর ফাঁকি দিয়ে আসছে চক্রগুলো। তবে কৌশল পরিবর্তন করে বেলকুচির কুচক্রি সুতা ব্যবসায়ীরা এ ব্যবসা চালিয়েই যাচ্ছিল। হঠাৎ বুধবার রাত সাড়ে ৮টার দিকে বেলকুচি পৌর এলাকার সুবর্ণসাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের পাশের রাস্তা দিয়ে চট্টগ্রাম থেকে আসা ভারতীয়...
সিরাজগঞ্জের সাবেক এমপি হেনরী ও তার স্বামী লাবু’র বিরুদ্ধে দুদকের মামলা
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জের সাবেক এমপি হেনরী ও তার স্বামী লাবু’র বিরুদ্ধে দুদকের মামলা

|| আল আমিন হোসেন | সিরাজগঞ্জ প্রতিনিধি ||সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা তালুকদার হেনরীর বিরুদ্ধে দুটি ও তার স্বামী সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান শামীম তালুকদার লাবুর নামে একটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে  সোমবার (২৩ ডিসেম্বর) দুদক সমন্বিত পাবনা জেলা কার্যালয়ে একটি মামলা দায়ের করা হয়।এর আগে রবিবার (২২ ডিসেম্বর) সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ অপর মামলাটি দায়ের করা হয়েছে।  দুদক পাবনা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. শহিদুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক শাহ আলম শেখ বাদী হয়ে পাবনা সমন্বিত জেলা কার্যালয়ে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় আসামি করা হয়েছে জান্নাত আরা তালুকদার হেনরী ও তার স্বামী শামীম তালুকদার লাবুকে। মামলায় বাদী উল্লেখ করেছেন, ২০১৬ থেকে ২০২...