Sunday, September 20

সারাদেশ

টাঙ্গাইলে ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের যোগাযোগ বন্ধ
সংবাদ, সারাদেশ

টাঙ্গাইলে ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের যোগাযোগ বন্ধ

টাঙ্গাইলের বাসাইলে কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ৭ টা ২০ মিনিটের দিকে উপজেলার সোনালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।মহেড়া রেলওয়ে স্টেশন অফিসার সোহেল মিয়া বলেন, টাঙ্গাইল স্টেশন থেকে ছেড়ে সোনালিয়া এলাকায় পৌঁছালে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়। ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেনের ইঞ্জিন আসছে। তারপর ট্রেনটি সরানো হলে চলাচল স্বাভাবিক হবে।...
ঢাকার ১০ এলাকায় ১৫ ঘণ্টা গ্যাস থাকবে না আজ
সংবাদ, সারাদেশ

ঢাকার ১০ এলাকায় ১৫ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য ঢাকার ১০ এলাকায় আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) ১৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।এতে বলা হয়েছে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট এলাইনমেন্টের মধ্যে ইউটিলিটি প্রতিস্থাপন-অপসারণ প্রকল্পের আওতায় মগবাজার এলাকায় গ্যাস পাইপ লাইনের জরুরি স্থানান্তর কাজ করা হবে।এ জন্য বুধবার সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত মোট ১৫ ঘণ্টা মগবাজার, নয়াটোলা, মধুবাগ, তেজগাঁও, হাতিরঝিল, মীরবাগ, গাবতলা, গ্রিনওয়ে, পেয়ারাবাগ, ইস্কাটন (দিলু রোড সংশ্লিষ্ট এলাকা) এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।এই সময়ে আশে পাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।...
বাড্ডায় কাঠের দোকানে আগুন
সংবাদ, সারাদেশ

বাড্ডায় কাঠের দোকানে আগুন

গভীর রাতে আগুন লেগে রাজধানীর বাড্ডায় পুড়েছে অন্তত ১২টি কাঠের দোকান। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে বেশ কিছু দোকানের মালামাল পুড়ে গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত সাড়ে ৩টার দিকে সুবাস্তু টাওয়ারের বিপরীত পাশে থাকা একটি কাঠের দোকানে আগুনের সূত্রপাত হয়। পরে পাশের দোকানগুলোতেও আগুন ছড়িয়ে পড়ে। কাঠের দোকান থেকে আগুন আশপাশের তিনটি ভবনের কিছু অংশে ছড়িয়ে পড়ে। এতে আশপাশের তিনটি ভবনের কয়েকটি ফ্ল্যাট ক্ষতিগ্রস্ত হয়। আগুনে সেখানকার একটি স-মিলও ক্ষতিগ্রস্ত হয়েছে।মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, রাত ৩টা ৫৭ মিনিটে বাড্ডার সুবাস্তু টাওয়ারের বিপরীত পাশে দোকানে আগুন লেগেছে বলে খবর আসে। পরে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে ফায়ার ...
এবার খতনা করাতে গিয়ে আইডিয়াল শিক্ষার্থীর মৃত্যু
সংবাদ, সারাদেশ

এবার খতনা করাতে গিয়ে আইডিয়াল শিক্ষার্থীর মৃত্যু

ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নতে খতনা করাতে গিয়ে শিশু আয়ানের মৃত্যুর রেশ কাটকে না কাটতেই এবার মতিঝিল আইডিয়ালের এক শিশু শিক্ষার্থীর মৃত্যুর হয়েছে। রাজধানীর মালিবাগের জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে খতনা করাতে গিয়ে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আহনাফ তাহমিন আয়হামের (১০) মৃত্যু হয়েছে।স্বজনদের অভিযোগ, লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়ার কথা থাকলেও তারা ফুল অ্যানেস্থেসিয়া দিয়েছে। যে কারণে আহনাফের আর জ্ঞান ফেরেনি।মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টায় আহনাফকে সুন্নতে খৎনা করাতে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। এর ঘণ্টাখানেক পর তাকে মৃত ঘোষণা করা হয়।জানা গেছে, মালিবাগের জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডা. এস এম মুক্তাদিরের তত্ত্বাবধানে মঙ্গলবার রাতে সন্তানকে সুন্নতে খতনা করাতে নেন আহনাফের বাবা ফখরুল আলম ও ...
মিরপুরে ঝিলপাড় বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
সংবাদ, সারাদেশ

মিরপুরে ঝিলপাড় বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

রাজধানীর মিরপুরের ঝিলপাড় বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আটটি ইউনিট।সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৫৭ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম সংবাদ মাধ্যমকে বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গেছে।প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। আগুন পুরোপুরি নেভানোর পর ঘটনাস্থল থেকে প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দেওয়া যাবে বলেও তিনি জানান।...
সিরাজগঞ্জে ৩০০ বছরের পুরোনো দই মেলা
সংবাদ, সারাদেশ

সিরাজগঞ্জে ৩০০ বছরের পুরোনো দই মেলা

প্রতি বছরের মতো এ বছরও সিরাজগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী দই মেলা। সিরাজগঞ্জ শহরে এবং তাড়াশ উপজেলায় এ মেলার আয়োজন করা হয়।স্থানীয়রা জানান, সিরাজগঞ্জ শহর ও তাড়াশে শ্রীপঞ্চমী তিথিতে বিদ্যার দেবী সরস্বতী পূজা উপলক্ষে প্রতি বছর এ মেলা বসে। প্রায় ৩০০ বছর ধরে এটি চলে আসছে।মেলায় সিরাজগঞ্জ ও আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে দই ও মিষ্টির পসরা নিয়ে হাজির হন ব্যবসায়ীরা। বিভিন্ন অঞ্চল থেকে ক্রেতারা ছুটে আসেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠে দই মেলার উৎসব। ক্ষীরসা দই, রাজাপুরের দই, শেরপুরের দই, বগুড়ার দই, টক দই ও শ্রীপুরী দইসহ নানা ধরনের দই মেলে এ মেলায়।আজ বুধবার ভোর থেকেই সিরাজগঞ্জ জেলা শহরের মুজিব সড়কের হৈমবালা বালিকা বিদ্যালয়ের সামনে প্রায় অর্ধকিলোমিটার জুড়ে এবং তাড়াশের ঈদগাহ মাঠজুড়ে দই মেলা শুরু হয়।তাড়াশ উপজেলা সনাতন সংস্থার সভাপতি তপন কুমার গোস্বামী জানান, তৎকালীন জ...
বেলকুচি মডেল কলেজের সভাপতি পরিবর্তন, রেজার স্থলে নতুন সভাপতি হাফিজুর
সংবাদ, সারাদেশ

বেলকুচি মডেল কলেজের সভাপতি পরিবর্তন, রেজার স্থলে নতুন সভাপতি হাফিজুর

সিরাজগঞ্জের বেলকুচি মডেল কলেজের গভর্নিং বডির সভাপতির পদ পরিবর্তন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজাকে বাদ দিয়ে তদস্থলে নতুন সভাপতি করা হয়েছে বেলকুচি পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর হাজী হাফিজুর রহমানকে।সোমবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ফাহিমা সুলতানা স্বাক্ষরিত কলেজের অধ্যক্ষ বরাবর লিখিত পত্রে এ তথ্য জানা গেছে।বেলকুচি মডেল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শামীম হোসেন তথ্যটি নিশ্চিত করে বলেন, সোমবার সন্ধ্যায় নতুন সভাপতি নিয়োগের একটি চিঠি আমি হাতে পেয়েছি।অধ্যক্ষের কাছে প্রেরিত পত্রে বলা হয়েছে, অত্র কলেজের গভর্নিং বডির সভাপতি জনাব মোঃ সাজ্জাদুল হক রেজা-এর মনোনয়ন পরিবর্তনপূর্বক তদস্থলে সভাপতি হিসেবে জনাব মোঃ হাফিজুর রহমান-কে মনোনয়ন দেওয়া হলো।হাফিজুর রহমান অত্র কলেজের গভর্নিং বডির অবশিষ্ট...
আবারও বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
জাতীয়, সংবাদ, সারাদেশ

আবারও বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

এই সপ্তাহের শেষদিকে আবারও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী মঙ্গলবার ও বুধবার ঢাকাসহ দক্ষিণাঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনার কথা বলছে দপ্তরটি।আজ রবিবার অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আজ আবহাওয়া আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক থাকতে পারে। পাশাপাশি শেষরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় ঘন থেকে মাঝারি ধরনের কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।পূর্বাভাস অনুযায়ী, ৬ ফেব্রুয়ারি পর্যন্ত রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। অবশ্য বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, ৬ ও ৭ তারিখে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকাসহ দক্ষিণাঞ্চলে এই বৃষ্টি হতে পারে। বৃষ্টির পর রাতের দিকে তাপমাত্রা সামান্য কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল শনিবার দেশের সর্বনি...
সিরাজগঞ্জে স্কুল ছাত্রীসহ ত্রিপল মার্ডারের আসামী রাজিব গ্রেফতার, খুনির ফাঁসির দাবীতে মানববন্ধন
সংবাদ, সারাদেশ

সিরাজগঞ্জে স্কুল ছাত্রীসহ ত্রিপল মার্ডারের আসামী রাজিব গ্রেফতার, খুনির ফাঁসির দাবীতে মানববন্ধন

সিরাজগঞ্জের তাড়াশ পৌর এলাকায় চাঞ্চল্যকর স্কুল ছাত্রীসহ ত্রিপল মার্ডারের আসামী রাজিবকে গ্রেফতার করা হয়েছে। এদিকে স্কুল ছাত্রী তুষিসহ বাবা মাকে হত্যার ঘটনায় খুনি ভাগ্নের ফাঁসির দাবীতে মানববন্ধন করা হয়েছে তাড়াশে। বৃহস্পতিবার সকালে এ মানববন্ধন করে তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। ওই মানবন্ধন স্কুল মাঠ থেকে বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।এ মানববন্ধন শেষে সমাবেশে স্কুলের প্রধান শিক্ষক আলী হাসানসহ অন্যান্য শিক্ষক ও সহপাঠীরা নিহত তুষি সরকারের স্মৃতিচারণ করতে গিয়ে অঝোরে কাঁদে। এমনকি উপস্থিত লোকজন ১০ম শ্রেণির ছাত্রী তুষির সহপাঠিদের স্মৃতিচারণ শুনে চোখের পানি ফেলেন।গত শনিবার রাতে পাওনা টাকার জের ধরে ভাগ্নে রাজিব ফ্লাট বাড়ির তৃতীয় তলার কক্ষে মামা, মামি ও মামাতো বোন স্কুল ছাত্রী তুষিকে গলাকেটে হত্যা করে।খুনি রাজিবকে দ্রুত সময়ের মধ্যে ফাঁসির দাবী ...
সিরাজগঞ্জে বাসচাপায় দুইজন সিএনজি যাত্রী নিহত
সংবাদ, সারাদেশ

সিরাজগঞ্জে বাসচাপায় দুইজন সিএনজি যাত্রী নিহত

সিরাজগঞ্জের শাহজাদপুরে বগুড়া-নগড়বাড়ি মহাসড়কে উপজেলার মাদলা নামকস্থানে বাসচাপায় সিএনজি যাত্রী মা ও মেয়েশিশু নিহত হয়েছে। তারা হলো, ওই উপজেলার খুকনী জুগিবাড়ী গ্রামের সুধন সূত্রধরের স্ত্রী মিতু বিশ্বাস (৩০) ও তাদের মেয়ে ইচ্ছামনি (৭)। এ ঘটনায় ৫ যাত্রী আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এম এ ওয়াদুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে জানান, বৃহস্প্রতিবার দুপুরের দিকে পাবনা থেকে শাহজাদপুর ট্রাভেলসের একটি বাস উল্লিখিত স্থানে পৌঁছে। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি সিএনজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও শিশু মেয়ে নিহত হয় এবং ওই ৫ জন আহত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে এবং কোন অভিযোগ না থাকায় বিকেলে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। এদিকে এ মর্মান্তিক দূর্ঘটনায় মা ও মেয়ে নি...