Sunday, September 20

সারাদেশ

যশোরে হিট স্ট্রোকে শিক্ষকের মৃত্যু
সংবাদ, সারাদেশ

যশোরে হিট স্ট্রোকে শিক্ষকের মৃত্যু

যশোর সদর উপজেলায় আহসান হাবিব (৩৭) নামে এক শিক্ষক ধান কেটে বাড়ি ফেরার পর মৃত্যু হয়েছে।রবিবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে তিনি মারা যান। আহসান হাবিব যশোর সদরের আমদাবাদ হাইস্কুলের সহকারী শিক্ষক ছিলেন।স্থানীয়দের ধারণা, হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তবে সংশ্লিষ্ট ডাক্তার বলছেন, ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া তার মৃত্যুর কারণ বলা যাচ্ছে না।স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম বলেন, আহসান হাবিব সকালে মাঠের ধান কেটে বাড়িতে আসেন। বাড়িতে এসেই সকাল পৌনে ৯টার দিকে হঠাৎ বুকে ব্যথা এবং শরীর জ্বালাপোড়ায় কাতরাতে থাকেন। এরপর পরিবারের সদস্যরা তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমাদের ধারণা, প্রচণ্ড তাপের কারণে হিট স্ট্রোকে তিনি মারা গেছেন।যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চ...
ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে ২জন নিহত
সংবাদ, সারাদেশ

ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে ২জন নিহত

ময়মনসিংহ সদর উপজেলায় বাস-সিএনজি সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।শনিবার (২৭ এপ্রিল) বেলা ১১টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের রঘুরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. পলাশ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শেরপুরগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। এ ঘটনায় আহত হন আরও ৪ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে। তাৎক্ষণিক নিহতের নাম ঠিকানা জানাতে পারেননি তিনি।...
আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
সংবাদ, সারাদেশ

আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য আজ রাজধানীর বেশ কিছু এলাকায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গতকাল শুক্রবার (২৬ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য শনিবার (২৭ এপ্রিল) সকাল ৯টা হতে রাত ৯টা পর্যন্ত শনির আখড়া, বড়ইতলা, ছাপড়া মসজিদ, দনিয়া, জুরাইন, ধোলাইরপাড় ও কদমতলী এলাকার সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।ওই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।...
সোনামসজিদ স্থলবন্দরে হিট স্ট্রোকে ট্রাফিক পরিদর্শকের মৃত্যু ​
সংবাদ, সারাদেশ

সোনামসজিদ স্থলবন্দরে হিট স্ট্রোকে ট্রাফিক পরিদর্শকের মৃত্যু ​

অতিরিক্ত গরমে চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দর পানামা পোর্ট লিংক লিমিটেডের ট্রাফিক পরিদর্শক রুহুল আমিনের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুর পৌণে একটার দিকে পানামা পোর্ট লিংক লিমিটেডের ইয়ার্ডে মৃত্যুর এই ঘটনা ঘটে।রুহুল আমিন যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোল পৌর এলাকার মো. কোরবান আলীর ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর পৌণে একটার দিকে সানামসজিদ স্থলবন্দর পানামা পোর্ট লিংক লিমিটেডের ট্রাফিক পরিদর্শক রুহুল আমিন দায়িত্ব পালনকালে অতিরিক্ত গরমে তার নিজ অফিস কক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পরেন।পরবর্তীতে তাকে দ্রত চিকিৎসার জন্য নিকটস্থ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।শিবগঞ্জ থানার ওসি মো. সাজ্জাদ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গরমে হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।...
বগি লাইনচ্যুত, কক্সবাজার-চট্টগ্রাম রুটে রেল চলাচল বন্ধ
সংবাদ, সারাদেশ

বগি লাইনচ্যুত, কক্সবাজার-চট্টগ্রাম রুটে রেল চলাচল বন্ধ

চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী বিশেষ ট্রেনের (ঈদ স্পেশাল) ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে কক্সবাজার-চট্টগ্রাম রুটে রেল চলাচল বন্ধ রয়েছে।বুধবার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে চকরিয়ার ডুলাহাজারা রেল স্টেশনের দুইশ মিটার দক্ষিণে শান্তির ঘাট ব্রিজের আগে পূর্ব ডুমখালী ইসলামাবাদ বায়তুল মোকাররম জামে মসজিদ স্থানে কক্সবাজার অভিমুখী কক্সবাজার স্পেশাল এক্সপ্রেস লোকাল ট্রেনটি লাইনচ্যুত হয়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।কক্সবাজার আইকনিক রেলস্টেশন মাস্টার গোলাম রব্বানী এ তথ্য নিশ্চিত করে বলেন, সকাল ৭টার দিকে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে ওই বিশেষ ট্রেনটি রওনা দেয়। সকাল ১০টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারায় বিকট শব্দে চলন্ত ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রামের সঙ্গে কক্সবাজারের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।চট্টগ্রামে উদ্ধারকারী ট্রেনকে খবর দেওয়া হয়েছে। ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছে মে...
আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
সংবাদ, সারাদেশ

আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য আজ বুধবার (২৪ এপ্রিল) টানা ১২ ঘণ্টা সাভারের বিভিন্ন এলাকায় গ্যাস থাকবে না।গতকাল মঙ্গলবার (২৩ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কোম্পানি।বিজ্ঞপ্তিতে বলা হয়— গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য বুধবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা সাভারের টংগাবাড়ী, আশুলিয়া, খেজুর বাগান, গৌরীপুর, খাগান, কুমকুমারি, আক্রান এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।ওই সময়ে আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানায় তিতাস।...
ঝড় ও বজ্রপাতে একদিনে প্রাণ গেলো ১২ জনের
আবহাওয়া, আবহাওয়া ও পরিবেশ, সংবাদ, সারাদেশ

ঝড় ও বজ্রপাতে একদিনে প্রাণ গেলো ১২ জনের

দেশের বেশ কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে গেছে কালবৈশাখী ঝড়। এ ঝড়ের তাণ্ডবে প্রাণ গেছে চারজনের। গাছপালা উপড়ে পড়ে ও ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকশ ঘরবাড়ি। এছাড়া বজ্রপাতে মারা গেছেন আরও আটজন।দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভোলার লালমোহন, তজুমদ্দিন ও মনপুরায় কালবৈশাখী ঝড়ে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া ২০০ ঘরবাড়ি আংশিক এবং অর্ধশত সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। পটুয়াখালীর বাউফলে ঝড়ে ও বজ্রপাতে দুজন, খুলনার ডুমুরিয়ায় বজ্রপাতে একজন, ঝালকাঠির কাঠালিয়ায় বজ্রপাতে তিনজন, নেত্রকোনার রাজঘাট হাওরে বজ্রপাতে একজন, পিরোজপুর সদরে কালবৈশাখীতে একজন ও বাগেরহাটে বজ্রপাতে একজন মারা গেছেন। এছাড়া রাঙ্গামাটির রাজস্থলীতে বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।বিষয়টি নিশ্চিত করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান বলেন, এটি প্রাথমিক হিসাব। মৃতের সংখ্যা ঠিক থাকলেও ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে পার...
চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
সংবাদ, সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্তে বিএসএফের গুলিতে সাইফুর রহমান (৩০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।নিহত সাইফুর রহমান হচ্ছেন জেলার গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের ঈশ্বরপুর নগরপাড়া গ্রামের হাসান আলীর ছেলে। নিহতের লাশ নিয়ে গেছে বিএসএফ।স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন গরু চোরাচালানকারী গরু আনার জন্য গতকাল মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে যায়।এ সময় বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে সাইফুর রহমান ঘটনাস্থলেই নিহত হয় এবং অন্যরা পালিয়ে আসে। এ ঘটনার পর সাইফুরের লাশ বিএসএফ নিয়ে যায়।...
ফেনী শহরে দৃষ্টিনন্দন ইসলামিক ভাস্কর্য ‘শান্তি চত্বর’র উদ্বোধন
ধর্ম ও দর্শন, সংবাদ, সারাদেশ

ফেনী শহরে দৃষ্টিনন্দন ইসলামিক ভাস্কর্য ‘শান্তি চত্বর’র উদ্বোধন

ফেনী শহরে দৃষ্টিনন্দন ইসলামিক ভাস্কর্য ‘শান্তি চত্বর’-এর উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৭ মার্চ) সন্ধ্যায় ফেনী শহরের মিজান রোডের পশ্চিম মাথায় সোনালী ব্যাংকের সামনে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ফিতা কেটে এ দৃষ্টিনন্দন ভাস্কর্যটির উদ্বোধন করেন।ভাস্কর্যটিতে দেখা যায়, নিচের অংশে সাত হাজার এলইডি লাইট ব্যবহার করে মহান আল্লাহ তায়ালার ৯৯টি নাম প্রজ্জলন করা হয়েছে। উপরে তিন দিক থেকে বৃহদায়তনের তিনটি এলইডি স্কীনে পবিত্র কাবা শরীফে কোরআনের তেলাওয়াত সম্প্রচার চলছে। ভাস্কর্যটি উদ্বোধনের পর ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে আবেগ-উচ্ছ্বাস দেখা গেছে।ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর ঐকান্তিক প্রচেষ্টায় স্থাপিত হয় এ ইসলামিক ভাস্কর্য। এর নাম দেওয়া হয় ‘শান্তি চত্বর’।উদ্বোধনকালে এ দৃষ্টিনন্দন স্থাপনার ভূয়সী প্রশংসা করে সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বলেন, ফেনীর মিজান রোডটি ইসলামিক কার...
চাঁদপুরে ১২৭ মণ ইলিশসহ জাটকা জব্দ
অপরাধ, আইন ও আদালত, সংবাদ, সারাদেশ

চাঁদপুরে ১২৭ মণ ইলিশসহ জাটকা জব্দ

চাঁদপুরে কাঠের ট্রলারে পাচারকালে ৫ হাজার ১০০ কেজি (১২৭.৫ মণ) ইলিশসহ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে হাইমচর চরভৈরবী এলাকা দিয়ে কাঠের ট্রলারে করে নিয়ে যাওয়ার সময় এসব ইলিশসহ জাটকা জব্দ করা হয়েছে।বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী এলাকায় মেঘনা নদীতে কালীগঞ্জ থেকে আসা ঢাকাগামী কাঠের ট্রলারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই ট্রলারে থাকা ৪৭০০ কেজি ইলিশ ও ৪০০ কেজি জাটকা জব্দ করা হয়। তবে ইলিশ ও জাটকার মালিক হিসেবে কেউ দাবি না করায় কাউকে আটক করা সম্ভব হয়নি।দুপুরে এসব ইলিশ ও জাটকা কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলামের উপস্থিতিতে স্থানীয় ...