শনিবার, মার্চ ৭

সারাদেশ

চট্টগ্রামে বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হওয়ায় সালাহ উদ্দীন চৌধুরী সোহেল’র কৃতজ্ঞতা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

চট্টগ্রামে বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হওয়ায় সালাহ উদ্দীন চৌধুরী সোহেল’র কৃতজ্ঞতা

|| লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি ||বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চট্টগ্রাম দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটিতে সদস্য নির্বাচিত করায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিছ মিঞা এবং সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনকে কৃতজ্ঞতা জানিয়েছেন নবগঠিত আহ্বায়ক কমিটির নবনির্বাচিত সদস্য ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সালাহ উদ্দীন চৌধুরী সোহেল।মঙ্গলবার (৬ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি কমিটি প্রকাশ পায়।কমিটিতে সদস্য হিসেবে নির্বাচিত করায় সালাহ উদ্দীন চৌধুরী সোহেল তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ ও মানুষের সেবা করার জন্য সহযোগিতা কামনা করেন।...
যশোরের বড় বাজারের দোকানে আগুন
সর্বশেষ, সারাদেশ

যশোরের বড় বাজারের দোকানে আগুন

|| নাঈমুম মুকীম | ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ||যশোরের বড় বাজারের হাটচান্নি মার্কেটের শফির সুতো বশির দোকানে আগুন লেগেছে। আজ মঙ্গলবার (৬ মে) দুপুর আড়াইটার পর এই ঘটনা ঘটে। বর্তমানে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।স্থানীয়রা জানায়, হাটচান্নি মার্কেটে শফির দোকানে আকস্মিক আগুন লাগে। যা আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।যশোর ফায়ার সার্ভিসের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর মামুনুর রশিদ বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই কিছু বলা যাচ্ছে না।...
জিআই পণ্যের স্বীকৃতি পেল বদলগাছীর ‘নাক ফজলি আম’
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

জিআই পণ্যের স্বীকৃতি পেল বদলগাছীর ‘নাক ফজলি আম’

|| মোঃ মাফিজুল রানা সজল | নিজস্ব প্রতিবেদক ||বরিশালের আমড়া ও দিনাজপুরের বেদানা লিচুর পর এবার নওগাঁর বদলগাছীর ‘নাক ফজলি আম’ ভৌগোলিক নির্দেশক বা জিওগ্রাফিক্যাল ইনডিকেশন (জিআই) পণ্যের স্বীকৃতি পেয়েছে। এতে জাতীয় ও আন্তর্জাতিক বাজারে এই আমের পরিচিতি ও চাহিদা বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।মঙ্গলবার (৬ এপ্রিল) বদলগাছী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান তথ্যটি নিশ্চিত করেন। কৃষিবিদ সাবাব ফারহান বলেন, গত ১ মে বিশ্ব মেধাসম্পদ দিবস-২০২৫ উপলক্ষে এক আলোচনা সভায় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বদলগাছী উপজেলার ‘নাক ফজলি আম’ চাষি সমবায় সমিতি লিমিটেডের সভাপতি অ্যাডভোকেট মোজাফ্ফর হোসেনের হাতে সনদ হস্তান্তর করেন।তিনি আরও বলেন, তবদলগাছীর ‘নাক ফজলি আম’ এর সুখ্যাতি রয়েছে দেশজুড়ে। স্বাদে মিষ্টি ও সুস্বাদু; যা অন্যান্য অঞ্চলের আম থেকে আলাদ...
কালীগঞ্জে কিশোরী উদ্ধারে এসে হামলার শিকার যশোরের তিন পুলিশ সদস্য
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কালীগঞ্জে কিশোরী উদ্ধারে এসে হামলার শিকার যশোরের তিন পুলিশ সদস্য

|| নাঈমুম মুকীম | ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ||ঝিনাইদহের কালীগঞ্জে অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীকে উদ্ধার করতে গিয়ে যশোর কোতোয়ালি থানার তিন পুলিশ সদস্য ও এক গৃহবধূ মারধরের শিকার হয়েছেন। স্থানীয়রা জানান, বিয়ের ঘটনায় উত্তেজিত হয়ে গ্রামবাসী পুলিশের ওপর হামলা চালায়। হামলাকারীরা পুলিশ সদস্যদের মারধর করে ও কিশোরীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সোমবার (৫ মে) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাকুলিয়া গ্রামে এই ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি বাকুলিয়া গ্রামের ইমাদুলের ভাইরার ছেলে সুজন হোসেন যশোর থেকে ১৪ বছর বয়সী এক কিশোরীকে নিয়ে এসে পরিবারের অমতে বিয়ে করে। এই ঘটনায় কিশোরীর পরিবার যশোর কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করে। সোমবার বিকালে যশোর কোতোয়ালি থানার পুলিশ কালীগঞ্জ থানার সহযোগিতায় ওই কিশোরীকে উদ্ধার করতে গিয়ে ইমাদুলের বাড়িতে পৌঁছায়। কিশোরীকে উদ্ধার করে নিয়ে আসার সময় স্থানীয় কয়েকজন নারী-পুরুষ পুলিশ...
ফুলবাড়ীতে বালুদস্যুদের বিরুদ্ধে আবারও প্রশাসনের অভিযান; ৪ লাখ টাকা জরিমানা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ীতে বালুদস্যুদের বিরুদ্ধে আবারও প্রশাসনের অভিযান; ৪ লাখ টাকা জরিমানা

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কুলাঘাট ধরলা সেতু সংলগ্ন নদীর তীর রক্ষা বাঁধের পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনরোধে উপজেলা প্রশাসন একের পর এক অভিযান চালিয়ে গেলেও বালুদস্যুদের দৌরাত্ম থামছে না।সোমবার (৫ মে) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহেনুমা তারান্নুম। অভিযানে ফুলবাড়ী থানার পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা অংশ নেন।অভিযান চলাকালে ধরলা নদী থেকে অবৈধভাবে উত্তোলিত বালু বহনের দায়ে ৩টি ট্রাক্টর আটক করা হয় এবং তাদের মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ প্রদানে বিলম্ব হওয়ায় আটক ট্রাক্টরগুলো ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরলা নদীর তীর রক্ষা বাঁধ সংলগ্ন এলা...
হত্যাচেষ্টা ও হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে ভ্যানচালকের সংবাদ সম্মেলন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

হত্যাচেষ্টা ও হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে ভ্যানচালকের সংবাদ সম্মেলন

|| লোহাগাড়া প্রতিনিধি ||বর্বরোচিত মধ্যযুগীয় নির্যাতন, সাজানো মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে নিজ বসতভিটা থেকে উচ্ছেদ চেষ্টা এবং হত্যার হুমকির অভিযোগ এনে আপন ছেটভাইসহ হামলাকারীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী জিয়া উদ্দিন (৪০) নামের এ ভ্যানচালক।সোমবার (৫ মে) বিকেল সাড়ে ৪ টার দিকে লোহাগাড়া উপজেলার রেস্টেুরেন্টের হল রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে অর্ন্তবর্তীকালীন সরকারের কাছে তিনি এর প্রতিকার চান। জিয়া উদ্দিন কক্সবাজার জেলার চকরিয়া উত্তর হারবাং কোরবানীয়া ঘোনা গ্রামের আলতাফ হোসেনের ছেলে।লিখিত বক্তব্যে জিয়া উদ্দিন বলেন, দীর্ঘ ২ যুগের অধিক সময় ধরে লোহাগাড়া বটতলি মোটরস্টেশনে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে অভাবের সংসারে হাল ধরে আছি। ছোট ভাইয়ের জন্য বউ এনে সংসার গুছানোর হাল ধরতেই পরিবারে নেমে আসে অশান্তি। কয়েকমাস আগে লোহাগাড়া বটতলি স্টেশনে কয়েকদফা হামলা করে আমার ভাই জহিরুল ইসলাম...
বগুড়ায় সাংবাদিককে গ্রেপ্তারের প্রতিবাদ সমাবেশে ওসির প্রত্যাহার দাবি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় সাংবাদিককে গ্রেপ্তারের প্রতিবাদ সমাবেশে ওসির প্রত্যাহার দাবি

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া জেলা প্রতিনিধি ||বগুড়ায় ফেসবুকে বাউল গানের কয়েকটি লাইন পোস্ট করার ঘটনায় গ্রেপ্তারকৃত সাংবাদিক ওয়াহেদ ফকিরের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন বগুড়ার সর্বস্তরের সাংবাদিক সমাজ।সোমবার (৫ মে) দুপুর ১টায় বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওয়াহেদ ফকিরের নিঃশর্ত মুক্তি ও বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিনকে প্রত্যাহারের দাবি জানানো হয়।শনিবার (৩ মে) রাতে শহরের সাতমাথা এলাকা থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে তাঁকে আটক করা হয়। সদর থানার ওসি এসএম মঈনুদ্দীনের নেতৃত্বে একদল পুলিশ তাকে শহরের জিরো পয়েন্ট সাতমাথা থেকে আটক করে প্রথমে পুলিশ সুপারের কার্যালয়ে নেয়, পরে সেখান থেকে নেয়া হয় বগুড়া সদর থানায়। রাতভর তাকে থানা হাজতেই আটক রাখা হয়। পরদিন রবিবার বিকেল ...
৩৯৫ পদ বাস্তবায়নের দাবিতে সিভাসুতে ফিশারিজ শিক্ষার্থীদের মানববন্ধন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

৩৯৫ পদ বাস্তবায়নের দাবিতে সিভাসুতে ফিশারিজ শিক্ষার্থীদের মানববন্ধন

|| রাফসানুল আলম চৌধুরী | চট্টগ্রাম মহানগর প্রতিনিধি ||দীর্ঘদিন ধরে আটকে থাকা মৎস্য ক্যাডারের ৩৯৫টি পদের পূর্ণাঙ্গ অর্গানোগ্রাম বাস্তবায়নের দাবিতে আজ একযোগে দেশের সব বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ শিক্ষার্থীরা একত্রিত হয়ে কর্মসূচি পালন করেছে। পূর্বঘোষিত এই কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)-এর শিক্ষক ও শিক্ষার্থীরা নগরীর গুরুত্বপূর্ণ স্থান চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মেইন গেইটের সামনে দুপুর ১২টায় মানববন্ধনের আয়োজন করেন।মানববন্ধনে মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষিকা নাঈমা ফেরদৌসী হক বলেন, “মাৎস্যবিজ্ঞানে প্রতিবছর হাজারো গ্র্যাজুয়েট তৈরি হচ্ছে, যারা দেশের এই গুরুত্বপূর্ণ খাতকে এগিয়ে নিতে দৃঢ়প্রতিজ্ঞ। এই সেক্টর উন্নয়নে মূল ভূমিকা রাখবে ফিশারিজ গ্র্যাজুয়েটরাই। তাই দ্রুত অর্গানোগ্রাম বাস্তবায়ন সময়ের দাবিতে পরিণত হয়েছে।”ফিশ বায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজ...
কাজিপুরে অভ্যন্তরীণ বোরো ধান ও চাউল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন  
কৃষি, সর্বশেষ, সারাদেশ

কাজিপুরে অভ্যন্তরীণ বোরো ধান ও চাউল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন  

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ সদর প্রতিনিধি ||সিরাজগঞ্জের কাজিপুরে অভ্যন্তরীণ বোরো ধান ও চাউল সংগ্রহ অভিযান ২০২৫-এর শুভ উদ্বোধন করা হয়েছে।  চলতি বোরো মৌসুমে কাজিপুরে ৩৬ টাকা কেজি দরে ৫৮৭ মেট্রিক টন ধান এবং ৪৯ টাকা কেজি দরে  ১২১১ মেট্রিক টন চাউল সংগ্রহ করা হবে বলে জানা যায়। কাজিপুর খাদ্য বিভাগ ও উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৫ মে) সকালে কাজিপুর উপজেলার মেঘাই খাদ্য গুদামে উক্ত ধানচাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করেন, কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক। এ সময় সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ শফিকুল আলম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ  শরিফুল ইসলাম, উপজেলা  প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ দিদারুল আলম, একাউন্টস অ...
সলঙ্গার আলহাজ্ব আবু বক্কার তালুকদার আর নেই
সর্বশেষ, সারাদেশ

সলঙ্গার আলহাজ্ব আবু বক্কার তালুকদার আর নেই

|| মোঃ আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গায় অলিদহ গ্রামের মৃত আছের উদ্দিন তালুকদারের ছেলে আলহাজ্ব আবু বক্কার তালুকদার (৮০) আর নেই। গতকাল (৪ মে) রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। ইন্নানিল্লাহে-----রাজিউন।এমন প্রবীণ একজন সমাজসেবক ও গ্রামের সকল প্রতিষ্ঠানের উন্নয়নকারীর মৃত্যুর খবরে অত্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ সোমবার (৫ মে) সকাল ১০টায় অলিদহ কওমিয়া হাফিজিয়া মাদ্রাসায় মরহুমের জানাযা শেষে সামাজিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।মরহুমের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। মরহুমের জানাজায় অত্র এলাকার শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক, আলেম-ওলামায়েকেরাম-সহ কয়েকশত মুস...