Saturday, October 17

সারাদেশ

শিবালয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা
কৃষি, সর্বশেষ, সারাদেশ

শিবালয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||'জাটকা ধরা রোধ করি, ইলিশে ভরবে সাগর নদী' এ শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের শিবালয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে শিবালয় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করেন।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম মনির।শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মনিষা রাণী কর্মকারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, শিবালয় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাথী রাণী নিয়োগী, জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক মো: দেলোয়ার হোসেন, তেওতা ইউনিয়ন প্রশাসক ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্ত...
১০টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত ও নৃত্যকলা বিভাগের সমন্বয়ে ছায়ানটের ‘সম্মিলিত অভিযাত্রা’
বিনোদন, রাজধানী, শিক্ষাঙ্গন, সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

১০টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত ও নৃত্যকলা বিভাগের সমন্বয়ে ছায়ানটের ‘সম্মিলিত অভিযাত্রা’

|| আলোকিত দৈনিক | বিনোদন ডেস্ক ||দেশের ১০টি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত ও নৃত্যকলা বিভাগের সমন্বয়ে ছায়ানট এ বছরে একটি দিনব্যাপী সঙ্গীত সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে।৬ এপ্রিল ২০২৬ (সোমবার) সকালে ছায়ানট সংস্কৃতি ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনায়তন কক্ষে আয়োজিত, মতবিনিময় সভায় এমনটি জানা গেছে। উপস্থিত সকলে মনে করেন যে, এটি স্বেচ্ছাসেবার মাধ্যমে দেশজুড়ে শুদ্ধ সুর-সঙ্গীত ছড়িয়ে দেবার একটি ফলপ্রসূ উদ্যোগ হিসেবে বিবেচিত হবে। পাশাপাশি রাষ্ট্রের কাছে বলিষ্ঠ আহ্বান জানানো হয়, অবিলম্বে শিশুস্তর থেকেই সকল শিক্ষালয়ের সর্বস্তরে সঙ্গীতশিক্ষা কার্যক্রম ও পাঠ্যক্রমের সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সঙ্গীত অনুচ্ছেদ অন্তর্ভুক্ত করার।সংস্কৃতি মন্ত্রণালয় ইতোমধ্যে প্রাথমিক স্তরে সঙ্গীতশিক্ষার ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে বলে এই সভা সন্তোষ প্রকাশ করে।সভায় আমন্ত্রিত বিভিন্ন বিশ্ববিদ্যালয...
জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬ উপলক্ষে বেলকুচিতে আলোচনা সভা অনুষ্ঠিত
কৃষি, সর্বশেষ, সারাদেশ

জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬ উপলক্ষে বেলকুচিতে আলোচনা সভা অনুষ্ঠিত

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||“জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর নদী”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (০৭ এপ্রিল) সকাল ১১টায় বেলকুচি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সপ্তাহব্যাপী কর্মসূচি চলবে ০৭ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত।অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা আল মাসুদ। তিনি জাটকা সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের জাতীয় মাছ ইলিশের উৎপাদন বৃদ্ধি ও প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে জাটকা রক্ষা অত্যন্ত জরুরি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম। তিনি বলেন, ইলিশ ...
মানিকগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা চেষ্টার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা চেষ্টার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা চেষ্টা ও তথ্য সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (BIWTC)-এর এক কর্মচারীর বিরুদ্ধে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে অনলাইন এন্ড মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (OMRU), মানিকগঞ্জ।সংগঠন সূত্রে জানা যায়, পাটুরিয়া ঘাটে যাত্রীবাহী ট্রাক থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের সংবাদ সংগ্রহ করছিলেন ‘গণকন্ঠ’-এর সাংবাদিক ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক হাসান শিকদার এবং ‘দৈনিক বর্তমান’-এর সাংবাদিক ও সহ-সাংগঠনিক সম্পাদক রাকিব হাসান। এ সময় BIWTC-এর এক কর্মচারী তাদের সংবাদ সংগ্রহে বাধা দেন এবং হামলার চেষ্টা চালান বলে অভিযোগ করা হয়।সাংবাদিকরা জানান, সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায়ের বিষয়টি তুলে ধরতে গেলে সংশ্লিষ্ট কর্মচারী ক্ষিপ্...
ফুলবাড়ীতে পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ১
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ীতে পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ১

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কবির মামুদ (খেজুরের তল) এলাকার পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, ফুলবাড়ী থানা পুলিশের একটি দল সন্দেহভাজন একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৩ কেজি ৭শ ৯০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এ সময় অটোরিকশাটি জব্দ করা হয় এবং এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত ব্যক্তি হলেন লালমনিরহাট সদর উপজেলার তিস্তার পাঙ্গাটারী গ্রামের মৃত আশরাফুল হকের ছেলে মো. জহির উদ্দিন (৪০)।এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসান নাঈম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমানে তাকে ফুলবাড়ী থানা হেফাজতে রাখা হয়েছে।পুলিশ জানায়, মাদকবিরোধী এ ধর...
বগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক রবিন খুন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক রবিন খুন

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া প্রতিনিধি ||বগুড়ায় আবারও রক্ত ঝরলো প্রতিপক্ষের সংঘর্ষে। রবিবার (৫ এপ্রিল) রাতে শহরের উত্তর চেলোপাড়া এলাকায় ছুরিকাঘাতে রবিন (২৮) নামে এক যুবককে নির্মমভাবে হত্যা করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন রবিনের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হলে ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত রবিন উত্তর চেলোপাড়া এলাকার মোঃ মিরাজের ছেলে বলে জানা গেছে।এদিকে ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। নিহতের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।প্রশ্ন উঠছে—কখন থামবে এই রক্তাক্ত প্রতিহিংসা? বগুড়াবাসী এখ...
ফুলবাড়ীতে ইটবোঝাই ট্রলি উল্টে চালক নিহত
সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ীতে ইটবোঝাই ট্রলি উল্টে চালক নিহত

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ইটবোঝাই ট্রলি উল্টে আতাউর রহমান (২৪) নামে এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী এলাকায় ফুলবাড়ী-লালমনিরহাট সড়কের ধরলা সেতুর পশ্চিম প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।নিহত আতাউর রহমান নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের মোক্তারকুটি গ্রামের আমিনুল ইসলামের ছেলে।পারিবারিক সূত্রে জানা যায়, আতাউর রহমান নাগেশ্বরীর এগারোমাথা এলাকার একটি ইটভাটা থেকে ট্রলিতে ইট বোঝাই করে লালমনিরহাটের উদ্দেশ্যে রওনা হন। পথে ধরলা সেতু পার হওয়ার পরপরই হঠাৎ বিকট শব্দে ট্রলিটির শকআপ ভেঙে গেলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি।স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তা...
মৌমিতা হত্যা মামলায় ব্যবহৃত প্রাইভেটকার উদ্ধার, গ্রেফতার ১
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মৌমিতা হত্যা মামলায় ব্যবহৃত প্রাইভেটকার উদ্ধার, গ্রেফতার ১

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগর পুলিশের (কেএমপি) সদর থানা পুলিশের অভিযানে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মৌমিতা হালদার হত্যা মামলায় ব্যবহৃত প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ জানায়, গত ৩০ মার্চ ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ মিনিটে খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের মাস্টার্সের শিক্ষার্থী মৌমিতা হালদার (২৫) তার বাবা তরুণ কান্তি হালদারের সঙ্গে রিকশাযোগে কোর্ট এলাকায় যাচ্ছিলেন। তারা খুলনা জেলা পরিষদের সামনে পৌঁছালে পেছন দিক থেকে একটি বেপরোয়া গতির প্রাইভেটকার রিকশাটিকে ধাক্কা দেয়। এতে মৌমিতা সড়কে পড়ে গুরুতর মাথায় আঘাত পান।পরে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় ভিকটিমের বাবা খুলনা সদর থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে...
একদিন পরই ফিরে এলো ভাইরাল তাজুর ১ মিলিয়ন ফলোয়ারের পেজ
সর্বশেষ, সারাদেশ

একদিন পরই ফিরে এলো ভাইরাল তাজুর ১ মিলিয়ন ফলোয়ারের পেজ

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের আলোচিত ব্যক্তি ভাইরাল তাইজুল ইসলাম তাজুর হারিয়ে যাওয়া ফেসবুক পেজ 'তাজু ভাই ২.০' একদিনের ব্যবধানে পুনরুদ্ধার করা হয়েছে। আজ সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে তার ১ মিলিয়ন ফলোয়ারের পেজটি পুনরায় সক্রিয় দেখা যাচ্ছে। পেজটি ফিরে পাওয়ার খবরে স্বস্তি প্রকাশ করেছেন তাজুর ভক্ত-অনুরাগী ও স্থানীয় এলাকাবাসী।স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রবিবার হঠাৎ করেই তাজুর জনপ্রিয় পেজটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গায়েব হয়ে যায়। মাত্র ৭ দিনে ১০ লাখ ফলোয়ার হওয়ার পরপরই এমন ঘটনায় হ্যাকিংয়ের আশঙ্কা ছড়িয়ে পড়েছিল। বিষয়টি নিয়ে দিনভর উদ্বেগ ও সমালোচনার পর আজ সকালে পুনরায় পেজটি দৃশ্যমান হয়।এদিকে, পেজ ফিরে পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে তাইজুল ইসলাম তাজু বলেন, "আল্লাহর রহমতে আমার ফেসবুক পেজটি ফিরে পেয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন।"তবে তাজুর এই ভাইরাল হওয়া...
মানিকগঞ্জে প্রশাসনের উদাসীনতায় পাম্পগুলোতে মিলছে অনিবন্ধিত বাইকের তেল
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে প্রশাসনের উদাসীনতায় পাম্পগুলোতে মিলছে অনিবন্ধিত বাইকের তেল

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||সারাদেশে যখন সড়ক নিরাপত্তা নিশ্চিতকল্পে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেখানে মানিকগঞ্জ জেলায় দেখা যাচ্ছে সম্পূর্ণ উল্টো চিত্র। দেশের অধিকাংশ জেলায় বর্তমানে ড্রাইভিং লাইসেন্স, হেলমেট এবং বৈধ কাগজপত্রহীন মোটরসাইকেলের জ্বালানি তেল সরবরাহ বন্ধ করে দেওয়া হলেও মানিকগঞ্জের ফিলিং স্টেশনগুলোতে এসব নিয়ম তোয়াক্কাই করা হচ্ছে না। ফলে এক প্রকার প্রশাসনিক উদাসীনতায় অন্ধকারচ্ছন্ন হচ্ছে জেলার সড়ক ব্যবস্থার শৃঙ্খলা।সরেজমিনে দেখা গেছে, মানিকগঞ্জের বিভিন্ন পাম্পে লাইসেন্স ও হেলমেটবিহীন চালকরা অনায়াসেই ফুল ট্যাংকি তেল সংগ্রহ করছেন। অথচ নিয়ম মেনে চলা সাধারণ মানুষ ও জরুরি সেবায় নিয়োজিত পেশাজীবীরা অনেক সময় পাম্পে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন।অভিযোগ উঠেছে, অনুমোদনহীন যানবাহনে জ্বালানি সরবরাহ বন্ধ করা গেলে জেলায় প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি সাশ্রয় করা সম্ভব ...