শনিবার, এপ্রিল ২৫

বেলকুচিতে মরহুম আরাফাত রহমান স্মৃতি ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শেরনগর নতুনপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুম আরাফাত রহমান স্মৃতি ফাইনাল ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় আয়োজিত এই ফাইনাল খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়ামোদী দর্শক ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

খেলায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি হাজী জামাল উদ্দিন ভূঁইয়া।

এ সময় উপস্থিত ছিলেন বেলকুচি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক এবং বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পৌর বি এন পির সাবেক সদস্য মামুন হোসেন বরাদ, সাবেক সদস্য মনোয়ার হোসেন শামীম, উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম সরকার, পৌর যুবদলের সদস্য সচিব আনোয়ার হোসেন এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান লাবন।

অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বেলকুচি উপজেলা যুবদলের সদস্য সচিব ও কাউন্সিলর আলম প্রামানিক। সার্বিক সহযোগিতায় ছিলেন বেলকুচি পৌর বিএনপির ৮নং ওয়ার্ড সভাপতি সাইফুল ইসলাম এবং সেক্রেটারি নূর মোহাম্মাদ।

আয়োজক শেরনগর ফুটবল একাদশ জানায়, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং মরহুম আরাফাত রহমানের স্মৃতিকে সম্মান জানাতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

বক্তারা বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

ফাইনাল খেলাটি উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে অসংখ্য দর্শক মাঠে উপস্থিত হন। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *