সলঙ্গায় মধু আহরণে ব্যস্ত সময় পার করছেন খামারিরা
|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের উল্লাপাড়া-সলঙ্গা অঞ্চলে সরিষা ফুলের মধু আহরণে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। উপজেলার উধুনিয়া, বড়পাঙ্গাসী, বাঙালা, হাটিকুমরুল, সলঙ্গা, রামকৃষ্ণপুরসহ বিস্তীর্ণ সরিষার মাঠে মৌমাছির গুঞ্জনে মুখর চারপাশ। ফুলে ফুলে ঘুরে বেড়িয়ে মধু আহরণে ব্যস্ত মৌমাছি,আর সেই মধু সংগ্রহে দিন-রাত কাজ করে যাচ্ছেন মধু খামারিরা।সরিষা মাঠের পাশে সারি সারি কাঠের বাক্সে রাখা হয়েছে মৌচাক। সেই বাক্স থেকে সকাল-বিকাল খামারিরা মধু সংগ্রহ করছেন। তাদের ভাষায়, সরিষা ফুলের মধু স্বাদে ও মানে ভালো হওয়ায় বাজারে এর চাহিদাও বেশি থাকে।সলঙ্গার বওলাতলা গ্রামে অবস্থিত উল্লাপাড়া ইসলামিয়া মৌ খামারের প্রতিষ্ঠাতা মৌচাষী আশিক আহমেদ বলেন,চলতি বছর মধুর যে চাহিদা আছে তাতে চাষীরা এবছর খরচ বাদে আগাম লাভের আশংকা করছে। সরকারের কাছে আমাদের একটাই দাবি কৃষি অধিদপ্তরের স...










