শুক্রবার, মে ১

তাড়াইলে শ্রমিকদের মে দিবসের শুভেচ্ছা জানালেন উপজেলা বিএনপির সভাপতি লিটন

|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||

মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সারোয়ার হোসেন লিটন শ্রমজীবী সকল মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মে দিবস শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক সংগ্রামের প্রতীক। শ্রমিকদের ঘাম ও পরিশ্রমেই দেশের অর্থনীতি সচল থাকে, তাই তাদের অধিকার, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব।

তিনি আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে শ্রমিকরা নানা বৈষম্য ও বঞ্চনার শিকার হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। এই অবস্থা থেকে উত্তরণের জন্য শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে অধিকার আদায়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

বিএনপির এই নেতা বলেন, মে দিবস কেবল একটি দিবস নয়, এটি শ্রমিক শ্রেণির ন্যায্য অধিকার আদায়ের রক্তঝরা ইতিহাস ও সংগ্রামের প্রতীক। শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত না হলে দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়।

সারোয়ার হোসেন লিটন শ্রমিকদের জীবনমান উন্নয়ন, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শ্রমের মর্যাদা প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। একই সাথে তিনি মহান মে দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *