“সবুজ খাম”_কবিতা
|| আব্দুল হামিদ সরকার ||দিনের আলোয় ছোটে পিয়ন কাঁধে জড়ানো ব্যাগে,ডাকপিয়ন চিঠি হাতে ছোটে মুচকি মুচকি রাগে।দবির মোল্লা চাদর গায়ে ডাকে এসো ভাই,ছেলেটা মোর লিখবে চিঠি কখন যে তা পাই।ঢুকরে কাঁদে দবির মোল্লা সেই যে গেলো ছেলে,হেথায় খুঁজি, সেথায় খুঁজি, খুঁজি খালবিলে।ময়লা পেড়ান, সাদা লুঙ্গি, ঢেউ জাগানো চুল,লিখবে চিঠি সবুজ খামে হয় না যেনো ভুল।দিন পেড়িয়ে চললো মাস তবুও এলো না চিঠি,মোল্লা বাড়ির বিড়াল ছানাটি বিমর্ষ ছোটাছুটি।উনুনেতে বসে না হাড়ি কেবলই চিঠির অপেক্ষা,চশমা উচিয়ে পড়বে চিঠি মিটবে প্রতিক্ষা।মাচানে দোলে কুমড়া লাউ সূর্যমুখী ডগা,সবুজ খামটি ঠোঁটে করে আসবে বুঝি বগা।ছানি চোখে দবির মোল্লা এপাশ ওপাশ করে,ঢেঁকুর ছাড়ে উর্ধমুখী আঙিনা জুড়ে।মাতৃহারা ছেলে আমার আসবে বিজয় ধরে,মুক্ত হাওয়ায় উড়বে পাখি বিজয়ের সু়-ভোরে।সবুজ খামে জানবে আমার দেহ আঙিনা কেমন?লিখবো আমি তুমি বিহনে আছি ...










