শুক্রবার, জুন ১২

শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী)

“হে জীবন”_কবিতা
শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

“হে জীবন”_কবিতা

|| আব্দুল হামিদ সরকার ||হে জীবন কি তুমি পেলে?তুমিতো যাচ্ছো ক্ষয়ে প্রতি পলে পলে।স্বপ্নগুলো আজ বার্ধক্যের ভাড়ে নুয়ে পড়া,লবণাক্ততায় ধস নেমেছে স্মৃতির অট্টালিকা ছিন্নহারা।হে জীবন কি তুমি পেলে?চাওয়া পাওয়ার হিসেব গড়মিলেআসমান ছুঁয়ে যাওয়ার স্পৃহার ছিলো না যে শেষসময়ের স্রোতে মাথায় পাকধরা মুঠো কেশ।হে জীবন কি তুমি পেলে?ছবির নেগেটিভগুলো ভীষণ এলোমেলেলালচে পড়া দন্তের হাসি বিশ্রী বেহালেপ্রণয়ের স্বপ্ন ঠোঁটে বালিহাঁস কেবলই খেলে।হে জীবন কি তুমি পেলে?নিঃশ্বাসটুকু মৃদুমন্দ এখনো চলেস্রষ্টার কৃপায় আজো আছি বেঁচেবিবিধ সমস্যার মহাসমুদ্র সেঁচে।হে জীবন কি তুমি পেলে?সোনা ঝরা রৌদ্র হাসি খেলেজীবনের উপসংহার সন্নিকটেশরীরের পেশীগুলো ভীষণ মটমটে।হে জীবন কি তুমি পেলে?চশমার কোণে ঝাপসা চোখের কোলেস্মৃতির বাসরে বেজে উঠা কতো কথাকেবলই হাসি কান্না আর পাহাড়সম ব্যথা।হে জীবন কি তুমি পেলে?জীবন ধারাপাতের হিস...
বায়ান্নের ভাষা আন্দোলন ও ২০২৪ সালের বিপ্লব: মিল ও অমিল।
অভিমত, জাতীয়, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

বায়ান্নের ভাষা আন্দোলন ও ২০২৪ সালের বিপ্লব: মিল ও অমিল।

|| মো. নুরুল হুদা ||ভাষা, সংস্কৃতি এবং অধিকার আদায়ের সংগ্রাম যুগে যুগে ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির ভাষা আন্দোলন এবং ২০২৪ সালের ৫ আগস্টের বিপ্লব—এই দুটি ঘটনা ভিন্ন প্রেক্ষাপটে ঘটলেও উভয়ের মধ্যে কিছু মিল ও পার্থক্য বিদ্যমান। এ প্রবন্ধে আমরা দুই ঘটনার তুলনামূলক বিশ্লেষণ করব।ভাষা আন্দোলনঃ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান বিভক্তির পর পূর্ব বাংলার (বর্তমান বাংলাদেশ) মানুষের ভাষাগত অধিকার খর্ব হতে থাকে। পাকিস্তানের সরকার উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দিতে চেয়েছিল, যা বাঙালিরা মেনে নেয়নি। ফলে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ছাত্র-জনতা ঢাকার রাজপথে আন্দোলনে নামে। পুলিশের গুলিতে সালাম, রফিক, বরকত, জব্বারসহ অনেকেই শহীদ হন। পরবর্তীতে এই আন্দোলন বাংলাদেশসহ বিশ্বের নানা প্রান্তের ভাষা ও সাংস্কৃতিক অধিকার প্রতিষ্ঠার অনুপ্রেরণা হয়ে ওঠে। সর্বশেষ, এ দিবসট...
“বাংলার আকাশ”_কবিতা
শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

“বাংলার আকাশ”_কবিতা

|| আব্দুল হামিদ সরকার ||বাংলার আকাশ ডাকে আমায়মেঘের ভেলায় ভাসতে,গগনের শশী, উদীয়মান রবিবাংলা অপরুপ দেশ যে।বাংলার আকাশ ডাকে আমায়পাখির ডানায় উড়তে,সাত সমুদ্র পেড়িয়ে আমিচলি পদ্মার জলে নাইতে।বাংলার আকাশ ডাকে আমায়তারার আলো মাখতে,মুঠো মুঠো আলোয় শোভিতচড়ুই শালিকের নাচ যে।বাংলার আকাশ ডাকে আমায়রংধনুর কোলে বসতে,বিশ্ব সেরা ভূমি যে আমারলাল সবুজের দেশ যে।বাংলার আকাশ ডাকে আমায়আবির রঙে মিশতে,রাঙা ফড়িং, ফিঙে পাখিকদম্বফুলের দেশ যে।বাংলার আকাশ ডাকে আমায়চাঁদের খেয়ায় উঠতে,রাখবো মুক্ত বাংলার গগনরৌদ্র সোনালির দেশ যে।লেখক: বিশিষ্ট কবি ও ঔপন্যাসিক এবং সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। রচনাকাল: ১ ফেব্রুয়ারি, ২০২৫।...
মাদ্রাসায় ব্যবসা শিক্ষা বিভাগ চালু করা সময়ের দাবি
অভিমত, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

মাদ্রাসায় ব্যবসা শিক্ষা বিভাগ চালু করা সময়ের দাবি

|| আব্দুর রহিম ||পুঁজিবাদি সমাজ ব্যবস্থা এবং অর্থনীতি পর্যায়ে ধর্মীয় শিক্ষা না থাকার কারণে অসৎ ধনকুবেরদের ছত্রছায়ায় বিভিন্নভাবে দেশের অর্থনীতি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে। এ সকল অসৎ ব্যক্তিদের দেশ বিদেশের নামকরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিগ্রি আছে, কিন্তু সৎ আল্লাহভীরু হওয়ার ডিগ্রি নেই। যার ফলে দেখা যায়, তারা মুসলিম হলেও ব্যবসা-বাণিজ্যে ইসলাম কী বলেছে সেটা যেমন জানেনা; ঠিক তেমনিভাবে ব্যবসা ক্ষেত্রে ইসলামি বিধিনিষেধ মানার চেষ্টাও করে না। তাই দেখা যায়, অধিক মুনাফা অর্জনের চিন্তা, কালোবাজারি, খাদ্য গুদামজাত করা, খাদ্যে ভেজাল দেওয়া ইত্যাদি অসৎ কাজ তারা নির্দ্বিধায় করে যাচ্ছে।পাইলটিং সিস্টেমে প্রত্যেক জেলা পর্যায়ে একটি করে মাদ্রাসায় ব্যবসা শিক্ষা বিভাগ চালু করা বর্তমান সময়ে ইসলাম প্রিয় বাংলাদেশী মুসলিমদের প্রাণের দাবি।রসূল (স.) বলেছেন, " নীচের হাতের চাইতে উপরের হা...
“ঘুড়ি উড়ে”_কবিতা
শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

“ঘুড়ি উড়ে”_কবিতা

|| আব্দুল হামিদ সরকার ||লিটু বাবলা জটলা বেঁধে উড়িয়ে দিয়েছে ঘুড়ি,সুতার লাটাই হাতে নিয়ে প্রতিযোগিতার ঝুড়ি।মৃদু মন্দ হাওয়ায় দোলে ঘুড়ি টলোমান,লাটাই হাতে ছাড়ছে সুতা মারছে ভীষণ টান।সর্পফনা তুলে ঘুড়ি দিবে আকাশ পাড়ি,লিটু বাবলা ঘুড়ি চড়ে যাবে চাঁদের বাড়ি।ছেলে বুড়োর ধুম লেগেছে ঘুড়ির ছড়াছড়ি,লাটাইতে নাইরে সুতা এখন কি যে করি?ঘুড়ির সনে গা মিশিয়ে উড়ছে চিল পাখি,লিটু বাবলা মারবে চিল সুতোয় মারছে ঝাঁকি।উড়োজাহাজের শব্দ পেয়ে জমছে কোলাহল,ঘুড়ির সুতোয় বাঁধবে তারে যদি থাকতো বল।কাঁচা মিঠে বাতাসে সুতা ভাড়ে দোলে,নীল আকাশে শির উচিয়ে ঘুড়ি উড়ে চলে।লেখক: বিশিষ্ট কবি ও ঔপন্যাসিক এবং সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। রচনাকাল: ৩০ জানুয়ারি, ২০২৫।...
“আমার ঠিকানা”_কবিতা
শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

“আমার ঠিকানা”_কবিতা

|| আব্দুল হামিদ সরকার ||আমার আমি নাহি জানি কোথায় ঠিকানা?শহীদ মিনার, স্মৃতিসৌধ, লক্ষ বীরাঙ্গনা।আমার আমি নাহি জানি কোথায় ঠিকানা?বাঁশ ঝাড়ে পাখি উড়ে নদীর মোহনা।আমার আমি নাহি জানি কোথায় ঠিকানা?একতারা বাউল হাতে পাহাড়ি ঝর্ণা।আমার আমি নাহি জানি কোথায় ঠিকানা?ঝিলে ফোটা শাপলা শালুক কচুরিপানা।আমার আমি নাহি জানি কোথায় ঠিকানা?পাল তুলে নৌকা চলে মেঘনা যমুনা।আমার আমি নাহি জানি কোথায় ঠিকানা?বাংলা আমার জন্মভুমি, হেথায় আসল ঠিকানা।লেখক: বিশিষ্ট কবি ও ঔপন্যাসিক এবং সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। রচনাকাল: ৩০ জানুয়ারি, ২০২৫।...
কেমন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় চাই?
অভিমত, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), শিক্ষাঙ্গন, সর্বশেষ

কেমন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় চাই?

|| আব্দুর রহিম ||মাদরাসা শিক্ষার সর্বোচ্চ প্রতিষ্ঠান হলো ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। যা এদেশের আলেম-ওলামাদের দীর্ঘ দিনের স্বপ্ন ছিলো। এই স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিলো মাদরাসা শিক্ষার মান উন্নয়ন ও আধুনিকায়ন। কিন্তু বিশ্ববিদ্যালয়টি যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে প্রতিষ্ঠা করা হয়েছিল, সেই লক্ষ্যে এখনও পৌঁছাতে পারেনি বলে আমি মনে করি।লক্ষ্যে পৌঁছাতে হলে আরো কিছু পথ পাড়ি দিতে হবে এবং বেশ কিছু কাজ হাতে নিতে হবে। অনেকেই বলছেন বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে তেমন কোনো উল্লেখযোগ্য কাজ হয়েছে বলে তারা মনে করেন না।যদিও অনেকে দাবি করে থাকেন যে সেশনজট নিরসনে আগের চাইতে অনেকটাই এগিয়েছেন।একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের নানা কর্মকাণ্ড থাকে। কিন্তু যদি এরকম হয় যে বিশ্ববিদ্যালয়ের কাজ হলো শুধু ফাযিল ও কামিলের পরীক্ষা নেওয়া ও সনদ প্রদান করা। তাহলে তা অত্যন্ত দুঃখজনক ব্যাপার।একটা বিশ্ববিদ্যাল...
“দক্ষিণা বায়ু”_কবিতা
শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

“দক্ষিণা বায়ু”_কবিতা

|| আব্দুল হামিদ সরকার ||দক্ষিণা হাওয়ায়,শস্য শ্যামলায়হাওয়ায় দোলে মাথাকচি সবুজের পাতা।ধইনচার ফুলেকিশোরীর চুলেটেনে তোলে কলমির ডগানীরবে দাঁড়ানো বগা।দক্ষিণা হাওয়ায়গোধূলির ছায়ায়বলাকা ফিরে নীড়েঅনেক পাখির ভীড়ে।দক্ষিণা হাওয়ায়দাদুর চশমার ছোঁয়ায়বলে কেচ্ছা পড়ে বইশিশুর দল করে হৈ চৈ।লেখক: বিশিষ্ট কবি ও ঔপন্যাসিক এবং সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। রচনাকাল: ২৯ জানুয়ারি, ২০২৫।...
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের নতুন তালিকা প্রকাশ
জাতীয়, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের নতুন তালিকা প্রকাশ

|| নিউজ ডেস্ক ||সাহিত্য পুরস্কারের জন্য ঘোষিত তালিকা থেকে তিন জনের নাম বাদ দিয়ে নতুন তালিকা দিয়েছে বাংলা একাডেমি। বাদ পড়া তিন জন হলেন, মোহাম্মদ হাননান, ফারুক নওয়াজ ও সেলিম মোরশেদ।তাদের নাম বাদ দেয়ার বিষয়টি বুধবার (২৯ জানুয়ারি) বাংলা একাডেমির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানা গেছে। এর আগে গত ২৩ জানুয়ারি ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪’ এর জন্য ১০ জনের নাম ঘোষণা করা হয়।পরে সমালোচনার মুখে ২৫ জানুয়ারি তালিকাটি স্থগিত করা হয়। তখন বাংলা একাডেমির পক্ষ থেকে বলা হয়েছিল, নাম থাকা কারও কারও বিষয়ে ‘কিছু অভিযোগ আসায়’ তালিকাটি স্থগিত করা হলো। বাংলা একাডেমি ওই দিন তিন কার্যদিবসের মধ্যে পুনর্বিবেচনার পর পুরস্কারের তালিকাটি পুনঃপ্রকাশ করার সিদ্ধান্তের কথা জানায়।বুধবার রাতে মোহাম্মদ হাননান, ফারুক নওয়াজ ও সেলিম মোরশেদের নাম বাদ দেয়ার কথা জানানো হয়। মোহাম্মদ হাননানকে মুক্ত...
বাংলা আমার মাতৃভাষা_কবিতা
শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

বাংলা আমার মাতৃভাষা_কবিতা

|| মো. নুরুল হুদা ||বাংলা আমার মাতৃভাষাশুধু বাংলা নয়,আরো ভাষা জানতে হবেবিশ্ব করতে জয়।দেশে দেশে নানান কথাপ্রাণ জুড়িয়ে কয়,তাদের ভাষা আমার কাছেমিষ্টি-মধুর নয়।ইংল্যান্ডের ইংরেজি ভাষামধ্যপ্রাচ্যে আররী,চেষ্টা করলে তোরাও সবেজয়ী হতে পারবি।আজকে যাহা কঠিন লাগেকাল রবে না আর,মাতৃভাষা প্রাণের ভাষাযোগায় পরিবার।মনের ভাষা সবারই একউচ্চারণে ভিন্ন,কথ্য-লিখ্য সবই আলাদাপরস্পর অনন্য।বাংলা ভাষায়বলি কথা লিখি লেখামনে পাই আনন্দ,ভাষার জন্য কেড়ে নিল প্রাণএকুশে ফেব্রুয়ারি হল অম্লানআন্তর্জাতিক স্বীকৃতি পেল বায়ান্ন।লেখক: কবি ও সাহিত্যিক এবং লেখক ও গবেষক, ঢাকা। রচনাকাল: ৩০ জানুয়ারি, ২০২৫।...